জাতীয়

‘জুলাই সনদ’ ও গণভোট প্রশ্নে বিএনপির জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা: সাদিক কায়েম

অনলাইন ডেস্ক

৬ মাস আগে


‘জুলাই সনদ’ ও গণভোট প্রশ্নে বিএনপির জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা: সাদিক কায়েম

ছবি: সংগৃহীত


ছাত্রশিবিরের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ডাকসু ভিপি সাদিক কায়েম বলেছেন, ‘জুলাই সনদ’ ও গণভোট ইস্যুতে বিএনপির অবস্থান জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল। মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে সাদিক কায়েম দাবি করেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন আদেশ স্থগিত চেয়ে একটি রিট দায়ের করা হয়েছে। ওই রিটে জুলাই সনদ, গণভোট, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, সংশ্লিষ্ট অধ্যাদেশ এবং সংবিধান সংস্কার কমিশনের শপথ গ্রহণকে চ্যালেঞ্জ করা হয়েছে।’ তার ভাষ্য, এ রিটের পেছনে সরকারের ‘স্পষ্ট পৃষ্ঠপোষকতা’ রয়েছে।

তিনি আরও বলেন, ‘জুলাই, জুলাই সনদ, সংস্কার ও গণভোট প্রশ্নে বিএনপি সরকারের এই অবস্থান জাতির সঙ্গে গাদ্দারির শামিল।’ তার মতে, রাষ্ট্র সংস্কারের প্রক্রিয়ায় আদালতকে ব্যবহার করে হস্তক্ষেপের চেষ্টা চলছে, যা জনগণের প্রত্যাশার পরিপন্থী।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘জুলাইয়ের শহীদদের রক্ত শুকানোর আগেই রাষ্ট্র সংস্কারের পথে যে নগ্ন হস্তক্ষেপ শুরু হয়েছে, তা বন্ধ করুন। জুলাইয়ের ফলেই আজ আপনারা সরকার গঠন করতে পেরেছেন। জুলাই না থাকলে এই নির্বাচন ও সরকারেরও বৈধতা থাকবে না।’

তার এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে। তবে এ বিষয়ে বিএনপি বা সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, ‘জুলাই সনদ’ ও গণভোট ঘিরে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অঙ্গনে তীব্র মতপার্থক্য তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে আদালতে রিট দায়েরের পর রাজনৈতিক দলগুলোর মধ্যে অবস্থানগত বিভাজন আরও স্পষ্ট হয়েছে।

 


ইউনিভার্সাল কার্ড কী, কী সুবিধা মিলতে পারে
ইউনিভার্সাল কার্ড কী, কী সুবিধা মিলতে পারে

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচির কার্ড ও সুবিধাকে একীভূত করে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন। এর ভিত্তি হিসেবে কাজ করছে সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি।কী এই ইউনিভার্সাল কার্ড, আর এটি চালু হলে নাগরিকরা কী ধরনের সুবিধা পেতে পারেন—এ নিয়ে এরই...

৫ মিনিট আগে


দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: ডেপুটি স্পিকার
দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: ডেপুটি স্পিকার

বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, দলের নেতাকর্মীসহ যে কেউ দুর্নীতি বা অনিয়মে জড়িত হলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নেত্রকোণার কলমাকান্দা উপজেলা পরিষদ মিলনায়তনে ‘ফ্যামিলি কার্ড’ ও ‘ক্ষুদ্র...

৬ ঘন্টা আগে


অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামী অক্টোবর ও নভেম্বরে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি চলছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। জাপান সফরে বিনিয়োগ ও জনশক্তি রপ্তানি, তুরস্কে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১ এবং সৌদি আরবে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনায় গুরুত্ব পেতে পারে।বডি:কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবরের শেষ সপ্তাহে জাপান সফরের সম্ভাবনা রয়েছে...

৬ ঘন্টা আগে


পাটওয়ারীর বক্তব্যের জবাব দিতে চান না স্বরাষ্ট্রমন্ত্রী
পাটওয়ারীর বক্তব্যের জবাব দিতে চান না স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যকে ‘অসংলগ্ন ও ভারসাম্যহীন’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ ধরনের বক্তব্যের কোনো জবাব তিনি দিতে চান না বলেও জানিয়েছেন।রোববার (২৭ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।সম্প্রতি নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছিলেন, সরকার তাদের দাবিগুলো মেনে নিলে...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom