জুলাই স্মৃতি জাদুঘর ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে: প্রধানমন্ত্রী তারেক রহমান
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শুধু জুলাই গণঅভ্যুত্থান নয়, বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি হবে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’। তিনি বলেন, এই জাদুঘর ভবিষ্যৎ প্রজন্মকে গণতন্ত্র, সংগ্রাম ও আত্মত্যাগের ইতিহাস জানতে এবং অনুপ্রাণিত হতে সহায়তা করবে।
বুধবার (৫ আগস্ট) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, জুলাই স্মৃতি জাদুঘর আগামী প্রজন্মের সামনে বিতাড়িত ফ্যাসিবাদী শাসনের প্রকৃত চিত্র তুলে ধরবে। এটি আমাদের সংগ্রাম, আত্মত্যাগ ও সাহসিকতার স্মৃতিকে জাতীয় ইতিহাসে সংরক্ষণের একটি ঐতিহাসিক উদ্যোগ।
তিনি বলেন, আজকের দিনটি বাংলাদেশের ইতিহাসে একটি যুগান্তকারী মাইলফলক। এ সময় তিনি জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের আত্মত্যাগের কথা স্মরণ করেন।
তারেক রহমান বলেন, ফ্যাসিবাদী শাসনামলে গুম, খুন ও নির্যাতনকে স্বাভাবিক ঘটনায় পরিণত করা হয়েছিল। ইতিহাস সাক্ষ্য দেয়, বিতাড়িত ফ্যাসিবাদী চক্র কখনোই দেশে গণতান্ত্রিক শাসনব্যবস্থা মেনে নিতে পারেনি।
তিনি আরও বলেন, গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিতে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: ডেপুটি স্পিকার
বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, দলের নেতাকর্মীসহ যে কেউ দুর্নীতি বা অনিয়মে জড়িত হলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নেত্রকোণার কলমাকান্দা উপজেলা পরিষদ মিলনায়তনে ‘ফ্যামিলি কার্ড’ ও ‘ক্ষুদ্র...
৫ ঘন্টা আগে
অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
আগামী অক্টোবর ও নভেম্বরে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি চলছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। জাপান সফরে বিনিয়োগ ও জনশক্তি রপ্তানি, তুরস্কে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১ এবং সৌদি আরবে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনায় গুরুত্ব পেতে পারে।বডি:কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবরের শেষ সপ্তাহে জাপান সফরের সম্ভাবনা রয়েছে...
৬ ঘন্টা আগে
পাটওয়ারীর বক্তব্যের জবাব দিতে চান না স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যকে ‘অসংলগ্ন ও ভারসাম্যহীন’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ ধরনের বক্তব্যের কোনো জবাব তিনি দিতে চান না বলেও জানিয়েছেন।রোববার (২৭ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।সম্প্রতি নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছিলেন, সরকার তাদের দাবিগুলো মেনে নিলে...
২৩ ঘন্টা আগে
‘ডিসেম্বর নয়, এখনই বাংলাদেশে আসতে হবে’: ইয়াসের খান চৌধুরী
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, গণহত্যার বিচারের মুখোমুখি হতে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা নয়, এখনই বাংলাদেশে আসতে হবে। অনলাইনে বক্তব্য না দিয়ে বাংলাদেশে এসে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে জামালপুর শহরের স্টেশন রোডে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে...
১ দিন আগে
