জুলাই জাতীয় সনদ দ্রুত বাস্তবায়নের আহ্বান রিজভীর
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্রুত আলোচনা শুরু করে প্রয়োজনীয় আইন ও সাংবিধানিক সংশোধনের মাধ্যমে তা কার্যকর করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার রাজধানীর উত্তরায় অবস্থিত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিটি)-এর অডিটোরিয়ামে আয়োজিত ‘জুলাই স্মৃতি’ এবং ‘তারুণ্যের স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
রিজভী বলেন, জুলাই জাতীয় সনদ দেশের গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে সরকার, সরকারি দল ও বিরোধী রাজনৈতিক দলগুলো আলোচনায় বসে প্রয়োজনীয় সংযোজন বা সংশোধনের বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে পারে।
তিনি বলেন, “যেসব বিষয় আইনের মাধ্যমে কার্যকর করা প্রয়োজন, তা সংসদে পাস করতে হবে। আর যেগুলোর জন্য সংবিধান সংশোধন প্রয়োজন, সেগুলো সম্পন্ন করে জুলাই সনদকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করতে হবে।”
‘গণতন্ত্রবিরোধী শক্তির পুনরুত্থান ঠেকাতে দ্রুত উদ্যোগ প্রয়োজন’
রিজভীর মতে, জুলাই সনদ বাস্তবায়নে বিলম্ব হলে গণতন্ত্রবিরোধী শক্তি আবারও সংগঠিত হওয়ার সুযোগ পেতে পারে।
তিনি বলেন, “নানা ছিদ্রপথে গণতন্ত্রবিরোধী শক্তির পুনরুত্থান ঘটতে পারে। বিপুল অর্থ ও দেশের বাইরের মদদ পেয়ে তারা আবারও শক্তিশালী হওয়ার চেষ্টা করতে পারে। তাই দ্রুত প্রয়োজনীয় আইনগত ও সাংবিধানিক পদক্ষেপ নেওয়া জরুরি।”
‘জুলাই আন্দোলন গণতন্ত্রের নতুন সম্ভাবনা তৈরি করেছে’
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানকে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে উল্লেখ করে রিজভী বলেন, এই পরিবর্তনের ফলে অন্তত একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে।
তার ভাষায়, “আগে সরকারের কঠোর সমালোচনা করলে গুম বা বিচারবহির্ভূত হত্যার আশঙ্কা থাকত। এখন সেই পরিস্থিতি নেই। মতপ্রকাশের স্বাধীনতা একটি গণতান্ত্রিক সমাজের অপরিহার্য উপাদান, আর জুলাই আন্দোলন সেই সুযোগ সৃষ্টি করেছে।”
তিনি বলেন, জুলাইয়ের তাৎপর্য আরও গভীরভাবে উপলব্ধি করে রাষ্ট্রীয় গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে সমঝোতা গড়ে তোলা প্রয়োজন।
শহীদদের আত্মত্যাগ স্মরণ
বক্তব্যে জুলাই আন্দোলনের শহীদদের স্মরণ করে রিজভী বিশেষভাবে শহীদ মীর মুগ্ধের কথা উল্লেখ করেন।
তিনি বলেন, “‘পানি লাগবে, পানি?’—এই আহ্বান আজও আমাদের মনে নাড়া দেয়। মীর মুগ্ধসহ জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ কখনও ভোলা যাবে না।”
‘রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছিল’
আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে রিজভী দাবি করেন, ক্ষমতায় থাকার উদ্দেশ্যে রাষ্ট্রের বিভিন্ন গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে দুর্বল করে দেওয়া হয়েছিল।
তার অভিযোগ, নির্বাচন কমিশন, বিচার বিভাগ এবং গণমাধ্যমের স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং রাজনৈতিক বিরোধীদের দমন-পীড়নের নীতি অনুসরণ করা হয়েছিল।
তিনি বলেন, “বিচার বিভাগের স্বাধীনতা ছিল না, নির্বাচন কমিশন বিশ্বাসযোগ্যতা হারিয়েছিল এবং গণমাধ্যম নিয়ন্ত্রিত ছিল। একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যেই এসব প্রতিষ্ঠানকে দুর্বল করা হয়েছিল।”
রিজভী আরও বলেন, গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব সুসংহত রাখতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা এখন সময়ের দাবি।
অপ্রতিম হত্যায় শফিকুর রহমানের শোক, ন্যায়বিচার দাবি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিমকে (১৩) হত্যার ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।রোববার (২০ সেপ্টেম্বর)...
৩ ঘন্টা আগে
শেখ হাসিনার ফেরার ঘোষণাকে গুরুত্ব দিচ্ছে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে নাকি ফেব্রুয়ারিতে দেশে ফিরবেন—এ নিয়ে সরকার গুরুত্ব দিচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনাগুলো বিচ্ছিন্ন ঘটনা। এসব ঘটনায় সরকার মোটেই শঙ্কিত নয়। শেখ হাসিনার দেশে
৪ ঘন্টা আগে
‘নিপীড়িত-নির্যাতিত মানুষের সঙ্গে বিএনপি আছে’: আবদুস সালাম
দেশের নিপীড়িত-নির্যাতিত মানুষের পাশে বিএনপি রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। তিনি বলেন, দলিল লেখকদের দীর্ঘদিনের আন্দোলন ও সমস্যার বিষয়ে বিএনপি অবগত।শনিবার (১৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ দলিল লেখক সমিতি ঢাকা জেলা শাখার সাত দফা দাবি আদায়ের সমাবেশে
২২ ঘন্টা আগে
রাত থেকে ৩৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস
দেশের পূর্বাঞ্চল, মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলের ৩৭ জেলা এবং আশপাশের এলাকায় শনিবার রাত থেকে তীব্র বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১০টা থেকে রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার মধ্যে এসব অঞ্চলে একাধিক দফায় বজ্রবৃষ্টি ও বজ্রঝড় হতে
২৩ ঘন্টা আগে
