জুলাই গণঅভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনতার বিস্ফোরণ: রাষ্ট্রপতি
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
জুলাই গণঅভ্যুত্থান দীর্ঘদিনের বৈষম্য, দুর্নীতি, গুম-খুন, ভোটাধিকার হরণ, নিপীড়ন এবং ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে আপামর জনগণের ক্ষোভের বিস্ফোরণ ছিল বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
বুধবার (১৫ জুলাই) জুলাই শহিদ দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি এ মন্তব্য করেন।
রাষ্ট্রপতি বলেন, ১৬ জুলাই রংপুরে আবু সাঈদের প্রসারিত হাত এবং গুলিবিদ্ধ হয়ে শাহাদাতবরণ, একই দিনে দেশের বিভিন্ন স্থানে আরও কয়েকজন তরুণের আত্মাহুতি আন্দোলনকে নতুন মোড় ও তীব্র গতি দেয়।
তিনি বলেন, আন্দোলনরত পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর আটক, জেল-জুলুম এবং পরবর্তীতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের রাজপথে নেমে সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়েই গণঅভ্যুত্থানের সূচনা হয়।
জুলাই গণঅভ্যুত্থানে আত্মদানকারী শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, জুলাই শহিদ দিবস বাংলাদেশের ইতিহাসে গভীর তাৎপর্যপূর্ণ একটি দিন। তিনি ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী সকল বীর শহিদের অসামান্য অবদান স্মরণ করে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।
একই সঙ্গে আন্দোলনে আহত সেই সব তরুণ-তরুণী ও যুবকদের প্রতিও শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি। তিনি বলেন, অনেকেই স্থায়ী পঙ্গুত্ব বরণ করে এখনো কষ্টকর জীবনযাপন করছেন। এছাড়া শহিদ পরিবারের সদস্যদের প্রতিও গভীর সমবেদনা প্রকাশ করেন তিনি।
রাষ্ট্রপতি বলেন, এই গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর একক অর্জন নয়; এটি ছিল গণতন্ত্রকামী মানুষের সম্মিলিত আকাঙ্ক্ষা, সাহস ও আত্মত্যাগের ফসল। জুলাই শহিদদের আত্মত্যাগ রাষ্ট্রের প্রকৃত মালিক যে জনগণ—সেই সত্য আবারও প্রতিষ্ঠিত করেছে।
তিনি আরও বলেন, জনগণের মৌলিক অধিকার, মর্যাদা, স্বার্থ ও ন্যায়বিচার নিশ্চিত করাই রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্ব। জুলাইয়ের চেতনা একটি মানবিক, বৈষম্যহীন, স্বৈরাচারমুক্ত, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের অনুপ্রেরণা জোগায়।
বাণীতে রাষ্ট্রপতি উল্লেখ করেন, শহিদ ও আহত জুলাই যোদ্ধাদের সম্মান ও স্বীকৃতি, তাদের পরিবারের কল্যাণ, আহতদের পুনর্বাসন এবং সংশ্লিষ্ট হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি সমাজের বিত্তবান ব্যক্তি, প্রতিষ্ঠান ও মানবিক সংগঠনগুলোর প্রতি এই কাজে এগিয়ে আসার আহ্বান জানান।
সবশেষে রাষ্ট্রপতি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, শহিদদের স্বপ্নের বৈষম্যহীন, গণতান্ত্রিক, ইনসাফভিত্তিক ও জবাবদিহিমূলক বাংলাদেশ গঠনে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি জুলাই গণঅভ্যুত্থানে আত্মদানকারী সকল শহিদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং জুলাই শহিদ দিবস উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সফলতা প্রত্যাশা করেন।
আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ আইনের মাধ্যমেই নির্ধারণ হওয়া উচিত: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার কোনো রাজনৈতিক দলের রাজনীতি প্রশাসনিক আদেশে বন্ধ করতে চায় না। তার মতে, বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ আইনের মাধ্যমেই নির্ধারণ হওয়া উচিত।বুধবার (১৫ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত ‘গণ-অভ্যুত্থানের বাঁক বদলের দিন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে...
৪ ঘন্টা আগে
৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের সিদ্ধান্তকে স্বাগত জানালেন ডা. শফিকুর রহমান
বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আগামী ৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। একই সঙ্গে জুলাই স্মৃতি ফাউন্ডেশন গঠনের উদ্যোগের জন্যও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদে বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি বলেন, “প্রধানমন্ত্রীর নেতৃত্বে ইতোমধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে...
৫ ঘন্টা আগে
কাতারের সাবেক আমিরের নামে ঢাকার একটি সড়কের নামকরণ হবে: প্রধানমন্ত্রী
কাতারের সাবেক আমির মরহুম শেখ হামাদ বিন খলিফা আল থানির স্মরণে ঢাকার একটি সড়কের নামকরণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদে এ ঘোষণা দিয়ে তিনি বলেন, এ বিষয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।প্রধানমন্ত্রী বলেন, “গতকালই ঢাকা সিটি করপোরেশনের...
৫ ঘন্টা আগে
স্বৈরাচারী সরকারের কারণে বাপেক্স ধ্বংস হয়েছিল, পুনর্গঠনে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পূর্ববর্তী স্বৈরাচারী ও ফ্যাসিবাদী সরকার দেশীয় গ্যাস অনুসন্ধান ও খনির উন্নয়নে নিয়োজিত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্সকে (বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড) অকার্যকর করে দেশের গ্যাস খাতকে বিদেশি প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীল করে তুলেছিল। বর্তমান সরকার বাপেক্সকে পুনর্গঠন করে জ্বালানি খাতে দেশের স্বনির্ভরতা ফিরিয়ে আনতে কাজ করছে।বুধবার...
৫ ঘন্টা আগে
