জাতীয়

জুডিশিয়াল সার্ভিস পে-কমিশনের প্রতিবেদন পর্যালোচনায় ৭ সদস্যের কমিটি

অনলাইন ডেস্ক

১ ঘন্টা আগে


জুডিশিয়াল সার্ভিস পে-কমিশনের প্রতিবেদন পর্যালোচনায় ৭ সদস্যের কমিটি

ছবি: সংগৃহীত


‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫’-এর প্রতিবেদন পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ দিতে সাত সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার। কমিটির সভাপতি করা হয়েছে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে।

সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিটির প্রধান দায়িত্ব হবে ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫’-এর প্রতিবেদন পর্যালোচনা এবং তা বাস্তবায়নে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করা।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এমপি।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, কমিটি প্রয়োজন মনে করলে সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ বা প্রয়োজনীয় অন্য কোনো ব্যক্তিকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করতে পারবে।

কমিটির সুপারিশের ভিত্তিতে জুডিশিয়াল সার্ভিসের বেতন কাঠামো ও সংশ্লিষ্ট সুবিধা নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।


জুলাই আন্দোলনকারীদের ওপর হামলার সংবাদ প্রচার বন্ধে টিভি বন্ধের নির্দেশ কাদেরের
জুলাই আন্দোলনকারীদের ওপর হামলার সংবাদ প্রচার বন্ধে টিভি বন্ধের নির্দেশ কাদেরের

জুলাই আন্দোলনকারীদের ওপর হামলার সংবাদ প্রচার করা একটি টেলিভিশন চ্যানেল বন্ধের জন্য সাবেক তথ্য ও সম্প্রচারমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে নির্দেশ দিয়েছিলেন সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের কথোপকথনের একটি নতুন কল রেকর্ড দাখিল করেছে রাষ্ট্রপক্ষ।এর আগে জুলাই গণঅভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের যোগাযোগ বিচ্ছিন্ন করতে

১৩ মিনিট আগে


ভোটাভুটিতে গড়াচ্ছে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন, মুখোমুখি মির্জা ফখরুল ও কর্নেল অলি
ভোটাভুটিতে গড়াচ্ছে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন, মুখোমুখি মির্জা ফখরুল ও কর্নেল অলি

দীর্ঘ ৩৫ বছর পর আবারও ভোটাভুটিতে দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হতে যাচ্ছেন। আগামী ২০ আগস্ট জাতীয় সংসদে অনুষ্ঠিত হবে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন। ক্ষমতাসীন বিএনপির সম্ভাব্য প্রার্থী দলের মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিপরীতে ১১ দলীয় জোট প্রার্থী করেছে এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে।স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এর...

৩৪ মিনিট আগে


প্রধানমন্ত্রীর সঙ্গে আজ ভারতীয় হাইকমিশনারের প্রথম সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে আজ ভারতীয় হাইকমিশনারের প্রথম সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আজ সোমবার প্রথমবারের মতো সৌজন্য সাক্ষাৎ করবেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার (১০ আগস্ট) সকাল ১১টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক হওয়ার কথা রয়েছে।এর আগে রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ভারতীয় হাইকমিশনার। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে তার বৈঠকের

৪৬ মিনিট আগে


বিদ্যুৎ-জ্বালানি নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে শান্তি নষ্ট না করার আহ্বান প্রধানমন্ত্রীর
বিদ্যুৎ-জ্বালানি নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে শান্তি নষ্ট না করার আহ্বান প্রধানমন্ত্রীর

বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, আগামী ১০ বছরের জন্য দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের একটি পরিকল্পনা জাতীয় সংসদে উপস্থাপন করা হবে।রোববার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নের সমুদ্রসৈকতে আয়োজিত সমাবেশে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।তারেক রহমান বলেন, ‘কিছুদিন...

১২ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom