জলসিঁড়িতে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করবেন সেনাপ্রধান
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
রাজধানীর জলসিঁড়ি আবাসন প্রকল্পে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট (A Triple I)। ইসলামিক মূল্যবোধ ও আধুনিক শিক্ষার সমন্বয়ে আন্তর্জাতিক মানের শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
সোমবার (৩ আগস্ট) সকালে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাপ্রধান। অনুষ্ঠানে সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তা, সামরিক ও বেসামরিক অতিথিরাও অংশ নেন।
উদ্বোধনী বক্তব্যে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, ইসলামিক মূল্যবোধ, নৈতিকতা এবং আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি যুগোপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলাই এই প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য। তিনি বলেন, জ্ঞান, চরিত্র ও শৃঙ্খলার সমন্বয়ে গড়ে ওঠা শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশ ও জাতির নেতৃত্ব দেবে এবং একটি শক্তিশালী, নৈতিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে।
সেনাপ্রধান জানান, প্রতিষ্ঠানটির ইংরেজি মাধ্যমের শিক্ষা কার্যক্রম ক্যামব্রিজ কারিকুলাম অনুসরণ করে পরিচালিত হবে। ফলে শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের একাডেমিক শিক্ষার পাশাপাশি ইসলামিক আদর্শ, নৈতিক মূল্যবোধ ও নেতৃত্বগুণে সমৃদ্ধ হওয়ার সুযোগ পাবে।
তিনি আরও বলেন, বর্তমান সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় এমন একটি শিক্ষাব্যবস্থা প্রয়োজন, যেখানে আধুনিক বিজ্ঞান, প্রযুক্তি ও বৈশ্বিক জ্ঞানের পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষারও সমান গুরুত্ব থাকবে। আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট সেই লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে ভিডিও টেলি-কনফারেন্সের মাধ্যমে বরিশাল, সাভার, বগুড়া, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা ও যশোরে আরও সাতটি আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তরও উদ্বোধন করেন সেনাপ্রধান।
বাংলাদেশ সেনাবাহিনী সূত্রে জানা গেছে, পর্যায়ক্রমে দেশের বিভিন্ন সেনা ফরমেশন এলাকায়ও এ ধরনের শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা, নৈতিক মূল্যবোধ এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার উদ্যোগ আরও বিস্তৃত করা হবে।
অপ্রতিম হত্যায় শফিকুর রহমানের শোক, ন্যায়বিচার দাবি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিমকে (১৩) হত্যার ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।রোববার (২০ সেপ্টেম্বর)...
৩ ঘন্টা আগে
শেখ হাসিনার ফেরার ঘোষণাকে গুরুত্ব দিচ্ছে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে নাকি ফেব্রুয়ারিতে দেশে ফিরবেন—এ নিয়ে সরকার গুরুত্ব দিচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনাগুলো বিচ্ছিন্ন ঘটনা। এসব ঘটনায় সরকার মোটেই শঙ্কিত নয়। শেখ হাসিনার দেশে
৩ ঘন্টা আগে
‘নিপীড়িত-নির্যাতিত মানুষের সঙ্গে বিএনপি আছে’: আবদুস সালাম
দেশের নিপীড়িত-নির্যাতিত মানুষের পাশে বিএনপি রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। তিনি বলেন, দলিল লেখকদের দীর্ঘদিনের আন্দোলন ও সমস্যার বিষয়ে বিএনপি অবগত।শনিবার (১৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ দলিল লেখক সমিতি ঢাকা জেলা শাখার সাত দফা দাবি আদায়ের সমাবেশে
২২ ঘন্টা আগে
রাত থেকে ৩৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস
দেশের পূর্বাঞ্চল, মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলের ৩৭ জেলা এবং আশপাশের এলাকায় শনিবার রাত থেকে তীব্র বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১০টা থেকে রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার মধ্যে এসব অঞ্চলে একাধিক দফায় বজ্রবৃষ্টি ও বজ্রঝড় হতে
২২ ঘন্টা আগে
