জাতীয়

জ্বালানির দাম কম থাকায় পাচারের ঝুঁকি তৈরি হয়েছিল: প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক

৪ ঘন্টা আগে


জ্বালানির দাম কম থাকায় পাচারের ঝুঁকি তৈরি হয়েছিল: প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত


প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশে জ্বালানির দাম কম থাকায় সীমান্তপথে চোরাচালানের ঝুঁকি তৈরি হয়েছিল বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে তেলের দাম, জাহাজভাড়া ও বিমা ব্যয় বেড়ে যাওয়ায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) ওপর বড় ধরনের আর্থিক চাপ তৈরি হয়েছিল। এসব কারণেই জ্বালানির দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

সোমবার (২১ সেপ্টেম্বর) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি জানান, গত মার্চ থেকে আগস্ট পর্যন্ত জ্বালানির দাম সমন্বয় না করায় বিপিসিকে প্রায় ২২ হাজার ৮৭৫ কোটি টাকা লোকসান গুনতে হয়েছে। এ সময়ে প্রতি মাসে গড়ে লোকসানের পরিমাণ ছিল প্রায় ৩ হাজার ৮১৩ কোটি টাকা।

প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বৃদ্ধির পাশাপাশি চলমান মধ্যপ্রাচ্য সংকটের কারণে সমুদ্রপথে পণ্য পরিবহন ও বিমা ব্যয় বেড়েছে। এতে জ্বালানি আমদানির ব্যয়ও ক্রমাগত বেড়েছে। শুরুতে সরকার দাম সমন্বয় না করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও আন্তর্জাতিক বাজারের অবনতিশীল পরিস্থিতিতে বিপিসির এই আর্থিক চাপ আর বহন করা সম্ভব হচ্ছিল না।

তিনি জানান, বাংলাদেশ বছরে প্রায় ৭০ লাখ টন পরিশোধিত পেট্রোলিয়াম পণ্য আমদানি করে। এর মধ্যে প্রায় ৪৫ লাখ টন ডিজেল। আন্তর্জাতিক বাজারে প্রতি লিটার ডিজেলের দাম প্রায় ১৭০ টাকা হলেও মূল্য সমন্বয়ের আগে দেশে তা ১১৫ টাকায় বিক্রি হচ্ছিল। ফলে প্রতি লিটারে প্রায় ৫৫ টাকা ঘাটতি বিপিসিকে বহন করতে হয়েছে।

সর্বশেষ মূল্য সমন্বয়ের পরও প্রতি লিটার ডিজেলে বিপিসিকে প্রায় ১৫ টাকা ভর্তুকি দিতে হবে বলে জানান প্রতিমন্ত্রী। তাঁর দাবি, দাম সমন্বয় না করলে শুধু ডিজেলেই বছরে প্রায় ৪০ হাজার কোটি টাকা লোকসান বা ভর্তুকির প্রয়োজন হতো। সব ধরনের জ্বালানি মিলিয়ে এ চাপ প্রায় ৫০ হাজার কোটি টাকায় পৌঁছাতে পারত।

এত বড় অঙ্কের ভর্তুকি অব্যাহত রাখলে সরকারের সামাজিক নিরাপত্তা ও জনসেবামূলক বিভিন্ন কর্মসূচিতে চাপ তৈরি হতে পারে বলেও জানান তিনি। বিশেষ করে প্রতিবন্ধী ও বিধবা ভাতা, নিম্নআয়ের পরিবারের জন্য প্রস্তাবিত ফ্যামিলি কার্ড, সরকারি হাসপাতালে বিনামূল্যে ওষুধ সরবরাহ এবং টিকাদান কর্মসূচির মতো খাতে ব্যয় সংকোচনের চাপ তৈরি হতে পারে বলে উল্লেখ করেন তিনি।

প্রতিমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, প্রতিবেশী কয়েকটি দেশের তুলনায় বাংলাদেশে ডিজেলের দাম কম ছিল। কলকাতায় প্রতি লিটার ডিজেলের দাম প্রায় ১৩৪ টাকা ৭৬ পয়সা, মিয়ানমারে ১৬৪ টাকা ৩৮ পয়সা, নেপালে ১৬১ টাকা ২৪ পয়সা, শ্রীলঙ্কায় ১৭৯ টাকা ৪২ পয়সা এবং পাকিস্তানে ১৮৫ টাকা ৪৮ পয়সা।

বাংলাদেশে তুলনামূলক কম দামে জ্বালানি বিক্রি হওয়ায় সীমান্তপথে তা পাচারের ঝুঁকি তৈরি হয়েছিল বলে দাবি করেন প্রতিমন্ত্রী। তাঁর ভাষ্য, বৈদেশিক মুদ্রা ব্যয় করে আমদানি করা জ্বালানি কম দামে বিক্রি হলে তা প্রতিবেশী দেশে পাচারের আশঙ্কা থাকে।

তিনি বলেন, সর্বশেষ মূল্য সমন্বয়ের লক্ষ্য শুধু বিপিসির লোকসান কমানো নয়; জ্বালানি পাচার ঠেকানো এবং বৈদেশিক মুদ্রার অপব্যবহার রোধ করাও এর অন্যতম উদ্দেশ্য। পাশাপাশি জ্বালানি খাতে ভর্তুকির ব্যয় ও সামাজিক সুরক্ষা কর্মসূচিসহ জরুরি জনসেবায় সরকারি ব্যয়ের মধ্যে ভারসাম্য রাখার প্রয়োজন রয়েছে।

জ্বালানির দাম বাড়ানোর পেছনে সরকারের বিবেচিত পরিস্থিতি সাধারণ মানুষ বুঝতে পারবেন বলেও আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী।


গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসিতে চিঠি দেয়নি স্পিকার
গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসিতে চিঠি দেয়নি স্পিকার

জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের পদ নিয়ে নির্বাচন কমিশনকে (ইসি) এখনো কোনো চিঠি দেয়নি জাতীয় সংসদ। তবে স্পিকারের কাছ থেকে চিঠি পেলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের...

২৩ মিনিট আগে


নিউইয়র্কের পথে ইস্তাম্বুলে যাত্রাবিরতি প্রধানমন্ত্রীর
নিউইয়র্কের পথে ইস্তাম্বুলে যাত্রাবিরতি প্রধানমন্ত্রীর

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়ে তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতি করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২১ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ১০টা ৫৫ মিনিটে তাকে বহনকারী তুরস্কের এয়ারলাইনসের ফ্লাইটটি ইস্তাম্বুল বিমানবন্দরে অবতরণ করে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব এএমএম সালেহ শিবলী এ তথ্য নিশ্চিত করেছেন।এর আগে বাংলাদেশ সময়...

৪৬ মিনিট আগে


বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে।সোমবার (২১ সেপ্টেম্বর) আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের দেওয়া সতর্কবার্তায় এ

১ ঘন্টা আগে


জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া পুনর্নির্ধারণে বৈঠক আজ
জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া পুনর্নির্ধারণে বৈঠক আজ

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর পর বাসের ভাড়া পুনর্নির্ধারণে বৈঠকে বসছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিআরটিএর বনানী কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।বৈঠকে বাস মালিক-শ্রমিকসহ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের প্রতিনিধিরা অংশ নেবেন। নতুন জ্বালানি মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে বাসের ভাড়া কতটা বাড়ানো হবে, তা নিয়ে...

৪ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom