জাতীয়

জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া পুনর্নির্ধারণে বৈঠক আজ

অনলাইন ডেস্ক

১ দিন আগে


জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া পুনর্নির্ধারণে বৈঠক আজ

ছবি: সংগৃহীত


জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর পর বাসের ভাড়া পুনর্নির্ধারণে বৈঠকে বসছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিআরটিএর বনানী কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে বাস মালিক-শ্রমিকসহ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের প্রতিনিধিরা অংশ নেবেন। নতুন জ্বালানি মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে বাসের ভাড়া কতটা বাড়ানো হবে, তা নিয়ে আলোচনা হবে।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক এ এস এম আহমেদ খোকন জানিয়েছেন, পরিবহন মালিকদের পক্ষ থেকে প্রতি কিলোমিটারে ২০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব দেওয়া হবে। জ্বালানির দাম বৃদ্ধির সঙ্গে ভাড়া সমন্বয়ের বিষয়ে আগে থেকেই কিছু প্রস্তাবনা রয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, বৈঠকে মালিকদের বিভিন্ন দাবি ও প্রস্তাব তুলে ধরা হবে। সরকার কী সিদ্ধান্ত নেয়, তা আলোচনার পরই জানা যাবে।

এর আগে রোববার রাতে সরকার ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানোর ঘোষণা দেয়। নতুন দরে ডিজেলের দাম ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, অকটেন ১৬৫ টাকা এবং পেট্রোল ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন দাম রোববার মধ্যরাত থেকে কার্যকর হয়েছে।

বাসসহ অধিকাংশ গণপরিবহনে ব্যবহৃত ডিজেলের দাম ১১৫ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা হওয়ায় পরিবহন খাতে পরিচালন ব্যয় বাড়ার প্রভাব পড়ছে। এ পরিস্থিতিতে জ্বালানি খরচ ও অন্যান্য পরিচালন ব্যয় হিসাব করে ভাড়া সমন্বয়ের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বৈঠকের সুপারিশের পর প্রতি কিলোমিটারে ভাড়া কত বাড়বে, তা চূড়ান্ত করার পরবর্তী প্রক্রিয়া শুরু হবে।


তারেক রহমানের সঙ্গে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গার বৈঠক
তারেক রহমানের সঙ্গে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গার বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা। মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে সাইডলাইনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার, অর্থনৈতিক অগ্রগতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।এ সময় বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও

১৮ মিনিট আগে


জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী পর্বে তারেক রহমান
জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী পর্বে তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী পর্বে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ৯টার দিকে নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরের সাধারণ পরিষদ হলে বিশ্বের অন্যান্য রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে তিনি এ অধিবেশনে অংশ নেন।এর আগে প্রধানমন্ত্রী তার স্ত্রী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের

১ ঘন্টা আগে


এক পয়সা বেশি ভাড়া নিলেই রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী
এক পয়সা বেশি ভাড়া নিলেই রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী

সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে প্রতি কিলোমিটারে এক পয়সাও বেশি আদায় করা হলে সংশ্লিষ্ট পরিবহনের রুট পারমিট বাতিল করা হবে বলে সতর্ক করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। অতিরিক্ত ভাড়া আদায় করলে জরিমানার পাশাপাশি ভবিষ্যতে রুট পারমিট পাওয়ার ক্ষেত্রেও জবাবদিহির মুখে পড়তে হবে বলে জানিয়েছেন তিনি।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে...

৫ ঘন্টা আগে


১১ দলের লংমার্চে যমুনা সেতুতে কিছু গাড়ির টোল দেওয়া হয়নি: রিজভী
১১ দলের লংমার্চে যমুনা সেতুতে কিছু গাড়ির টোল দেওয়া হয়নি: রিজভী

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের উত্তরাঞ্চলমুখী লংমার্চে যমুনা সেতু দিয়ে পার হওয়া কিছু গাড়ির টোল দেওয়া হয়নি বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তাঁর দাবি, বিপুলসংখ্যক মানুষ দেখে টোল আদায়কারীরা হয়তো ভয় পেয়েছিলেন।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দেওয়া এক বক্তব্যে তিনি এসব কথা বলেন। তাঁর বক্তব্যের বিষয়ে গণমাধ্যমে...

৭ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom