জ্বালানি সাশ্রয় করলে ঈদ পর্যন্ত মজুত দিয়ে চলা সম্ভব: জ্বালানি মন্ত্রী
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রেক্ষাপটে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিয়ে শঙ্কায় রয়েছে বাংলাদেশ। তবে জ্বালানি সাশ্রয় করে চললে ঈদের ছুটি পর্যন্ত বা মার্চ মাস পর্যন্ত বিদ্যমান মজুত দিয়েই পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
বুধবার (৪ মার্চ) দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর–এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, “মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে জ্বালানি সরবরাহ নিয়ে শঙ্কা শুধু বাংলাদেশের নয়; পুরো বিশ্বের। যাতে কোনো বড় ধরনের বিপর্যয় না ঘটে, সে ব্যাপারে সরকার সচেষ্ট রয়েছে।”
তিনি জানান, এই মুহূর্তে সরকার যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে। পল কাপুর মার্কিন প্রশাসনের ঊর্ধ্বতন মহলে বিষয়টি তুলে ধরবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, “আমরা বড় ধরনের সমস্যায় পড়েছি। জনগণকে জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানাই। শপিংমলগুলোতে অহেতুক আলোকসজ্জার প্রয়োজন নেই। ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহন ব্যবহার করুন।”
তিনি আরও বলেন, সবাই সাশ্রয়ী হলে সংকট মোকাবিলা সম্ভব। বিদ্যমান পরিস্থিতিতেও লোডশেডিং সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করা হবে।
মন্ত্রী উল্লেখ করেন, দেশে হঠাৎ করে ডিজেলের বিক্রি বেড়েছে। বাংলাদেশের তেল ভারতে পাচার হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। পাচার ঠেকাতে সীমান্তে কঠোর নজরদারি বাড়াতে বিজিবিকে নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে গত ৩ মার্চ বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) চেয়ারম্যান মো. রেজানুর রহমান জানিয়েছিলেন, দেশে বর্তমানে ১ লাখ ৩৬ হাজার মেট্রিক টন জ্বালানি তেলের মজুত রয়েছে। এর মধ্যে ডিজেল ১৪ দিন, অকটেন ২৮ দিন, পেট্রোল ১৫ দিন, ফার্নেস অয়েল ৯৩ দিন এবং জেট ফুয়েল ৫৫ দিনের মজুত রয়েছে।
৪৫ বছর পলাতক থাকার পর গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন
সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম আসামি এবং দীর্ঘ ৪৫ বছর ধরে পলাতক থাকা মেজর (অব.) মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।বুধবার (১৫ জুলাই) দিবাগত মধ্যরাতে রাজধানীর বনানী ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া...
৭ ঘন্টা আগে
শহীদ আবু সাঈদের কবরে শ্রদ্ধা জানালেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব
জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।শ্রদ্ধা নিবেদন শেষে রাকিবুল ইসলাম রাকিব শহীদ আবু সাঈদের বাবা-মা ও পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ
১০ ঘন্টা আগে
সেনানিবাস ও জলসিঁড়িতে ১১ লাখ ৩৬ হাজার বৃক্ষ রোপণ করবে সেনাবাহিনী
বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে চলতি বছরের বৃক্ষরোপণ অভিযানে দেশের বিভিন্ন সেনানিবাস ও জলসিঁড়ি আবাসন প্রকল্প এলাকায় মোট ১১ লাখ ৩৬ হাজার বৃক্ষ রোপণ করা হবে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।বৃহস্পতিবার (১৬ জুলাই) ঢাকা সেনানিবাসের নির্ঝর আবাসিক এলাকায় ‘বৃক্ষরোপণ অভিযান-২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সেনাপ্রধান নিজ হাতে একটি
১১ ঘন্টা আগে
‘আমার ছেলে বৈষম্যের বিরুদ্ধে জীবন দিয়েছে, দেশে যেন নতুন বৈষম্য না তৈরি হয়’
জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামে প্রথম শহীদ হওয়া ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের বাবা শামসুল আলম বলেছেন, তার ছেলে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে জীবন উৎসর্গ করেছে। তাই নতুন করে কোনো ধরনের বৈষম্য বা বিভেদ সৃষ্টি না করে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কাজে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে নগরের ষোলশহর...
১১ ঘন্টা আগে
