জাতীয়

জাতিসংঘের বিশ্বমঞ্চে স্মৃতিকাতর তারেক, স্মরণ করলেন বাবা-মাকে

অনলাইন ডেস্ক

১৩ ঘন্টা আগে


জাতিসংঘের বিশ্বমঞ্চে স্মৃতিকাতর তারেক, স্মরণ করলেন বাবা-মাকে

ছবি: সংগৃহীত


জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের বিশ্বমঞ্চে দাঁড়িয়ে নিজেকে কিছুটা স্মৃতিকাতর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে দেওয়া প্রথম ভাষণে তিনি তাঁর প্রয়াত বাবা জিয়াউর রহমান ও মা খালেদা জিয়ার জাতিসংঘে দেওয়া ভাষণের স্মৃতি তুলে ধরেন।

তারেক রহমান বলেন, একই বিশ্বমঞ্চে তাঁর বাবা জিয়াউর রহমান ও মা খালেদা জিয়া দেশ ও জনগণের পক্ষে ভাষণ দিয়েছিলেন। তাঁদের মতো তিনিও দেশের জনগণের স্বার্থ এবং শান্তিময় বিশ্ব প্রতিষ্ঠার প্রত্যাশা নিয়ে জাতিসংঘের মঞ্চে দাঁড়িয়েছেন।

ভাষণে বৈশ্বিক সংঘাতের প্রভাব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের এক প্রান্তের ঘটনা অন্য দেশগুলোকেও কমবেশি প্রভাবিত করে। যুদ্ধ ও সংঘাতের কারণে বহু মানুষ বাস্তুচ্যুত হচ্ছে, তৈরি হচ্ছে মানবিক সংকট এবং বিশ্ব অর্থনীতি চাপের মুখে পড়ছে। জ্বালানি নিরাপত্তা সংকট, বৈশ্বিক সরবরাহব্যবস্থায় বিঘ্ন ও মূল্যস্ফীতিও অর্থনৈতিক পরিস্থিতিকে আরও কঠিন করে তুলছে।

যেকোনো সংঘাতের সমাধান আলোচনা, কূটনৈতিক প্রক্রিয়া ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে হওয়া উচিত বলে মত দেন তিনি। একই সঙ্গে সামরিক খাতে উন্নয়ন বাজেট সরিয়ে নেওয়ার প্রবণতাকে বিশ্বশান্তির জন্য বাধা হিসেবে উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ পূর্ণাঙ্গ ও সাধারণ নিরস্ত্রীকরণ, পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ এবং অস্ত্র নিয়ন্ত্রণের লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ। বিশ্বশান্তি ও মানবতার স্বার্থে জাতিসংঘের যেকোনো উদ্যোগে বাংলাদেশের সমর্থন অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ফিলিস্তিন প্রসঙ্গে তারেক রহমান বলেন, স্বাধীনতাকামী ফিলিস্তিনি জনগণের দুর্দশা নিয়ে বাংলাদেশের জনগণের মধ্যে উদ্বেগ রয়েছে। আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাসহ তাদের ন্যায্য দাবির প্রতি বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেন তিনি।

প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদে এটিই তারেক রহমানের প্রথম ভাষণ। এর আগে তাঁর বাবা জিয়াউর রহমান ও মা খালেদা জিয়া একই বিশ্বমঞ্চে ভাষণ দিয়েছিলেন।


প্রধানমন্ত্রীর জাতিসংঘ ভাষণের প্রশংসা, অভিনন্দন জানালেন রাষ্ট্রপতি
প্রধানমন্ত্রীর জাতিসংঘ ভাষণের প্রশংসা, অভিনন্দন জানালেন রাষ্ট্রপতি

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া ভাষণের প্রশংসা করে তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বঙ্গভবন থেকে পাঠানো এক বার্তায় রাষ্ট্রপতির অভিনন্দনের বিষয়টি জানানো হয়।বার্তায় রাষ্ট্রপতি বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের এবারের অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান দূরদর্শী, দৃঢ়প্রতিজ্ঞ ও দিকনির্দেশনামূলক ভাষণ

১২ ঘন্টা আগে


‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনা জানালেন তারেক রহমান
‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনা জানালেন তারেক রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণে দেশের সব সামাজিক সুরক্ষা কর্মসূচিকে সমন্বয় করে ভবিষ্যতে একটি ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ বিতর্কে দেওয়া ভাষণে তিনি এ পরিকল্পনার কথা তুলে ধরেন। নারীর ক্ষমতায়নের লক্ষ্যে দেশে ফ্যামিলি কার্ড ও স্পোর্টস কার্ড

১৭ ঘন্টা আগে


জাতিসংঘে বাংলায় তারেক রহমান, গুরুত্ব পেল রোহিঙ্গা সংকট ও বিশ্বশান্তি
জাতিসংঘে বাংলায় তারেক রহমান, গুরুত্ব পেল রোহিঙ্গা সংকট ও বিশ্বশান্তি

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলায় ভাষণ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সাধারণ পরিষদের তৃতীয় দিনের বিকেলের অধিবেশনে ১৮ জন বক্তার মধ্যে ১১তম বক্তা হিসেবে তিনি বক্তব্য দেন। ভাষণে তিনি বিশ্বশান্তি ও নিরাপত্তা, রোহিঙ্গা সংকট, ফিলিস্তিন, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা, অভিবাসন এবং প্রযুক্তির অগ্রগতিসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশের অবস্থান...

১৯ ঘন্টা আগে


খলিলুর রহমানের কার্যালয়ে ‘লিগ্যাল অফিসার’ জাইমা রহমান
খলিলুর রহমানের কার্যালয়ে ‘লিগ্যাল অফিসার’ জাইমা রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের কার্যালয়ে ‘লিগ্যাল অফিসার’ হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান।খলিলুর রহমানের কার্যালয়ে বিভিন্ন পদে মোট ৪০ জন দায়িত্ব পালন করছেন। তাদের মধ্যে জাইমা রহমানসহ ছয়জন বাংলাদেশি রয়েছেন।বাংলাদেশি কূটনীতিক আব্দুল আলিম এ কার্যালয়ের ‘ডেপুটি চিফ অব ক্যাবিনেট’ হিসেবে দায়িত্ব পালন করবেন।...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom