জাতীয়

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী পর্বে তারেক রহমান

অনলাইন ডেস্ক

২ ঘন্টা আগে


জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী পর্বে তারেক রহমান

ছবি: সংগৃহীত


জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী পর্বে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ৯টার দিকে নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরের সাধারণ পরিষদ হলে বিশ্বের অন্যান্য রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে তিনি এ অধিবেশনে অংশ নেন।

এর আগে প্রধানমন্ত্রী তার স্ত্রী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের আয়োজিত স্বাগত প্রাতরাশে অংশ নেন। স্থানীয় সময় সকাল ৮টায় সদরদপ্তরের নর্থ ডেলিগেটস লাউঞ্জে বিশ্বনেতা ও তাদের জীবনসঙ্গীদের সম্মানে এ প্রাতরাশের আয়োজন করা হয়।

প্রাতরাশ শেষে প্রধানমন্ত্রী সাধারণ পরিষদের উদ্বোধনী পর্বে যোগ দেন। এ সময় বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং প্রতিনিধিরা অধিবেশনে উপস্থিত ছিলেন।

জাতিসংঘের এবারের অধিবেশনে বৈশ্বিক সংঘাত, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা ও অর্থনৈতিক বৈষম্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় রয়েছে।

সফরসূচি অনুযায়ী, আগামী ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতিসংঘের এবারের সফরে তিনি বিভিন্ন দেশের সরকারপ্রধান ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় ও উচ্চপর্যায়ের বৈঠকেও অংশ নেবেন।


তারেক রহমানের সঙ্গে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গার বৈঠক
তারেক রহমানের সঙ্গে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গার বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা। মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে সাইডলাইনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার, অর্থনৈতিক অগ্রগতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।এ সময় বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও

১ ঘন্টা আগে


এক পয়সা বেশি ভাড়া নিলেই রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী
এক পয়সা বেশি ভাড়া নিলেই রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী

সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে প্রতি কিলোমিটারে এক পয়সাও বেশি আদায় করা হলে সংশ্লিষ্ট পরিবহনের রুট পারমিট বাতিল করা হবে বলে সতর্ক করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। অতিরিক্ত ভাড়া আদায় করলে জরিমানার পাশাপাশি ভবিষ্যতে রুট পারমিট পাওয়ার ক্ষেত্রেও জবাবদিহির মুখে পড়তে হবে বলে জানিয়েছেন তিনি।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে...

৬ ঘন্টা আগে


১১ দলের লংমার্চে যমুনা সেতুতে কিছু গাড়ির টোল দেওয়া হয়নি: রিজভী
১১ দলের লংমার্চে যমুনা সেতুতে কিছু গাড়ির টোল দেওয়া হয়নি: রিজভী

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের উত্তরাঞ্চলমুখী লংমার্চে যমুনা সেতু দিয়ে পার হওয়া কিছু গাড়ির টোল দেওয়া হয়নি বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তাঁর দাবি, বিপুলসংখ্যক মানুষ দেখে টোল আদায়কারীরা হয়তো ভয় পেয়েছিলেন।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দেওয়া এক বক্তব্যে তিনি এসব কথা বলেন। তাঁর বক্তব্যের বিষয়ে গণমাধ্যমে...

৮ ঘন্টা আগে


দু-একটি ককটেল ফুটিয়ে সরকারকে কিছু করা যাবে না: তথ্য উপদেষ্টা
দু-একটি ককটেল ফুটিয়ে সরকারকে কিছু করা যাবে না: তথ্য উপদেষ্টা

দু-একটি ককটেল বিস্ফোরণ বা বাসে আগুন দিয়ে সরকারের বিরুদ্ধে কোনো সংকট তৈরি করা যাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, জনগণের কষ্ট বাড়িয়ে সরকার সংকট তৈরি করতে চায় না। ডিজেলে প্রায় ৪০ হাজার কোটি টাকা লোকসান হতো, সেই লোকসান কমানোর চেষ্টা...

৯ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom