জাতীয়

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্বে বাংলাদেশ

অনলাইন ডেস্ক

২০ ঘন্টা আগে


জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্বে বাংলাদেশ

সংগৃহীত


নিউইয়র্কে আগামী ২১ সেপ্টেম্বর শুরু হচ্ছে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের সম্মেলন। এবারের অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্ব বহন করছে। কারণ, বিশ্বমঞ্চের এই গুরুত্বপূর্ণ অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ফলে জাতিসংঘের সর্বোচ্চ ফোরামে এবার সরাসরি নেতৃত্বের ভূমিকায় থাকছে বাংলাদেশ।

এবারের অধিবেশনকে বাংলাদেশের জন্য ‘নতুন যাত্রা, নতুন সম্ভাবনা ও নতুন আকাঙ্ক্ষার প্রতীক’ হিসেবে উল্লেখ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

শনিবার রাজধানীর একটি হোটেলে ‘আসন্ন জাতিসংঘ সম্মেলন ও বাংলাদেশের ব্র্যান্ডিং’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এবারের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন বাংলাদেশের জন্য বাড়তি তাৎপর্য বহন করছে। বিশেষ করে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সাধারণ পরিষদের এই অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করায় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নেতৃত্বের সুযোগ আরও দৃশ্যমান হয়েছে।

খলিলুর রহমানের সভাপতির দায়িত্ব পাওয়াকে জাতীয় গৌরবের বিষয় উল্লেখ করে শামা ওবায়েদ ইসলাম বলেন, এই পদ অর্জনের জন্য সাইপ্রাস প্রায় এক দশক ধরে প্রচারণা চালালেও শেষ পর্যন্ত বাংলাদেশ সাধারণ পরিষদের সভাপতিত্ব লাভ করেছে।

তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিদেশে বাংলাদেশের ৮৩টি মিশনের সমন্বিত প্রচেষ্টার পাশাপাশি দেশে গণতান্ত্রিক শাসনব্যবস্থা ও স্থিতিশীলতা ফিরে আসার কারণেই এই কূটনৈতিক সাফল্য সম্ভব হয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর মতে, জাতিসংঘের মতো বৈশ্বিক ফোরামে বাংলাদেশের এই নেতৃত্ব দেশের কূটনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করার পাশাপাশি আন্তর্জাতিক পরিসরে দেশের ভাবমূর্তি ও ব্র্যান্ডিং তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে।


দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও পরিচ্ছন্ন, বাসযোগ্য পরিবেশ রেখে যেতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রাজধানীর চারপাশের নদ-নদীর দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য অপসারণ, নদী সংরক্ষণ ও ব্যবস্থাপনা, নাব্যতা নিশ্চিত করা এবং বৃত্তাকার নৌপথের উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আয়োজিত এক পর্যালোচনা সভায় তিনি এ আহ্বান...

১ ঘন্টা আগে


দুই দিনের সফরে ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল
দুই দিনের সফরে ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

দুই দিনের সরকারি সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৫৮ মিনিটে হেলিকপ্টারে করে ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ের মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠে অবতরণ করেন তিনি।সেখানে রাষ্ট্রপতিকে স্বাগত জানান ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার মো. বেলাল হোসেন এবং...

২ ঘন্টা আগে


‘প্রেসিডেন্ট অর নট, হি ইস অলওয়েজ মাই আব্বু, মাই হিরো’: শামারুহ মির্জা
‘প্রেসিডেন্ট অর নট, হি ইস অলওয়েজ মাই আব্বু, মাই হিরো’: শামারুহ মির্জা

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিজ জেলা ঠাকুরগাঁও সফর ও নাগরিক সংবর্ধনাকে ঘিরে আবেগঘন বার্তা দিয়েছেন তার বড় মেয়ে ড. শামারুহ মির্জা। বাবার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার কথা তুলে ধরে তিনি বলেছেন, রাষ্ট্রপতি হোন কিংবা না হোন-তার কাছে তিনি সবসময়ই ‘আব্বু’ ও ‘হিরো’।রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে...

২ ঘন্টা আগে


রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (৬ সেপ্টেম্বর) দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাবেন তিনি।রাষ্ট্রপতিকে বরণ করে নিতে ইতোমধ্যে শহরজুড়ে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থান সাজানো হয়েছে।সফরসূচি অনুযায়ী, রোববার দুপুর পৌনে ১২টার দিকে হেলিকপ্টারে করে ঠাকুরগাঁওয়ের শহীদ মোহাম্মদ

৫ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom