জাতীয়

জাতীয় নজরুল জন্মজয়ন্তী আজ শুরু, ত্রিশালে প্রধানমন্ত্রীর সফর ঘিরে কঠোর নিরাপত্তা

অনলাইন ডেস্ক

৪ মাস আগে


জাতীয় নজরুল জন্মজয়ন্তী আজ শুরু, ত্রিশালে প্রধানমন্ত্রীর সফর ঘিরে কঠোর নিরাপত্তা

ছবি: সংগৃহীত


জাতীয় কবি কাজী নজরুল ইসলাম–এর স্মৃতিবিজড়িত ত্রিশাল–এ আজ শনিবার (২৩ মে) থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী জাতীয় নজরুল জন্মজয়ন্তী উৎসব। জাতীয় কবির ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ উৎসবের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর প্রথম ত্রিশাল সফরকে কেন্দ্র করে পুরো উপজেলাজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি অতিরিক্ত সেনাসদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ, র‍্যাব ও বিশেষ নিরাপত্তা বাহিনীর তৎপরতায় পুরো এলাকা নিরাপত্তা বলয়ের আওতায় আনা হয়েছে।

সরকারি কর্মসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী সকালে ঢাকা থেকে সড়কপথে ত্রিশালে পৌঁছে বৈলর ইউনিয়নের কানহর বাজার এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান–এর স্মৃতিবিজড়িত ধরার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। সেখানে আয়োজিত সমাবেশে বক্তব্য দেওয়ারও কথা রয়েছে তার।

এরপর দরিরামপুর নজরুল একাডেমি প্রাঙ্গণে তিন দিনব্যাপী জাতীয় নজরুল জন্মজয়ন্তী উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সরকারপ্রধান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য ছাড়াও নজরুল অডিটোরিয়ামে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়ে অংশ নেবেন তিনি।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে স্থানীয় জনগণ ও দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কজুড়ে টানানো হয়েছে ব্যানার, ফেস্টুন ও প্যানা। নজরুল একাডেমি প্রাঙ্গণে নির্মাণ করা হয়েছে বিশাল প্যান্ডেল এবং বসেছে নজরুল মেলা ও বইমেলা।

স্থানীয়দের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর এ সফরে ত্রিশালের জন্য নতুন কোনো উন্নয়ন প্রকল্প বা বিশেষ ঘোষণা আসতে পারে। বিশেষ করে ‘নজরুল সিটি’ বাস্তবায়ন, শিল্পনগরী ঘোষণা এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের দাবি স্থানীয়ভাবে গুরুত্ব পাচ্ছে।

ত্রিশাল আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান লিটন বলেন, অতীতে এ অঞ্চলকে বিশ্ববিদ্যালয় উপহার দেওয়া হয়েছিল। এবারও প্রধানমন্ত্রীর সফর ত্রিশালবাসীর জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে বলে তারা আশাবাদী।

তিন দিনব্যাপী এ উৎসবে জাতীয় ও স্থানীয় পর্যায়ের শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা আবৃত্তি, আলোচনা সভা ও সংগীত পরিবেশনার আয়োজন রাখা হয়েছে। পাশাপাশি প্রায় পাঁচ শতাধিক স্টল নিয়ে বসেছে মেলা। কবি-সাহিত্যিক, গবেষক ও নজরুলপ্রেমীদের পদচারণায় উৎসবমুখর হয়ে উঠেছে জাতীয় কবির স্মৃতিধন্য ত্রিশাল।


‘ডিসেম্বর নয়, এখনই বাংলাদেশে আসতে হবে’: ইয়াসের খান চৌধুরী
‘ডিসেম্বর নয়, এখনই বাংলাদেশে আসতে হবে’: ইয়াসের খান চৌধুরী

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, গণহত্যার বিচারের মুখোমুখি হতে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা নয়, এখনই বাংলাদেশে আসতে হবে। অনলাইনে বক্তব্য না দিয়ে বাংলাদেশে এসে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে জামালপুর শহরের স্টেশন রোডে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে...

১৮ ঘন্টা আগে


প্রয়োজনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রয়োজনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের বিচারের আওতায় আনতে প্রয়োজনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর ধোলাইখালের মেয়র সাদেক হোসেন খোকা মাঠে ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে’ বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আইসিটি...

১৯ ঘন্টা আগে


বর্জ্য থেকে বিদ্যুৎ ও সার উৎপাদনের উদ্যোগ ছড়িয়ে দিতে চায় সরকার
বর্জ্য থেকে বিদ্যুৎ ও সার উৎপাদনের উদ্যোগ ছড়িয়ে দিতে চায় সরকার

রোহিঙ্গা ক্যাম্পে প্লাস্টিক বর্জ্য থেকে বিদ্যুৎ এবং অন্যান্য বর্জ্য থেকে জৈব সার উৎপাদনের উদ্যোগ দেশের অন্যান্য এলাকাতেও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্য ব্যবস্থাপনা ও বিদ্যুৎ উৎপাদনের বিভিন্ন প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের এ...

২০ ঘন্টা আগে


খেলতে গিয়ে অসুস্থ, মারা গেলেন স্থানীয় সরকার বিভাগের উপসচিব
খেলতে গিয়ে অসুস্থ, মারা গেলেন স্থানীয় সরকার বিভাগের উপসচিব

খেলতে গিয়ে অসুস্থ হয়ে স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ আশরাফুল আফসার মারা গেছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, রাতে একটি স্টেডিয়ামে খেলতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আশরাফুল আফসার। একপর্যায়ে

১ দিন আগে

Dr.Mahfuzul Alom