বিশেষ সংবাদ

জাতীয় চিড়িয়াখানায় বাঘ দম্পতি টগর–বেলীর ঘরে চার শাবকের জন্ম

অনলাইন ডেস্ক

৮ মাস আগে


জাতীয় চিড়িয়াখানায় বাঘ দম্পতি টগর–বেলীর ঘরে চার শাবকের জন্ম

ছবি: সংগৃহীত


রাজধানীর জাতীয় চিড়িয়াখানায় আবারও এসেছে আনন্দের সংবাদ।  বাঘ দম্পতি টগর ও বেলীর ঘরে জন্ম নিয়েছে চারটি সুস্থ শাবক।  গত ৪ জানুয়ারি চিড়িয়াখানার সেড ‘সি–১১’-এ শাবকগুলোর জন্ম হয়। এই জন্মকে দেশে বেঙ্গল টাইগার সংরক্ষণ কার্যক্রমে একটি ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

মাত্র ১০ দিন বয়সী এই চারটি শাবক বর্তমানে চিড়িয়াখানার প্রাণিবিদ ও পশু চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। নতুন চারটি শাবক যুক্ত হওয়ায় জাতীয় চিড়িয়াখানায় বর্তমানে বাঘের সংখ্যা দাঁড়িয়েছে ১৬টি। এর মধ্যে ১২টি প্রাপ্তবয়স্ক বাঘ—ছয়টি পুরুষ ও ছয়টি স্ত্রী। শাবকগুলোর লিঙ্গ ছয় মাস বয়স পূর্ণ হওয়ার পর নির্ধারণ করা হবে। এরপর আনুষ্ঠানিকভাবে নামকরণ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

চিড়িয়াখানা সূত্র জানায়, জন্মের পর থেকেই শাবকগুলোর জন্য বিশেষ যত্ন নেওয়া হচ্ছে। মা বাঘিনী বেলী সুস্থ রয়েছে এবং স্বাভাবিকভাবেই শাবকদের দুধ পান করাচ্ছে। নিয়ম অনুযায়ী শাবক জন্মের পর বাবা বাঘ টগরকে আলাদা রাখা হয়েছে। শাবকগুলোর চোখ এখনো পুরোপুরি না খুললেও তারা স্বাভাবিকভাবে নড়াচড়া করছে এবং নিয়মিত দুধ পান করছে। প্রাণী চিকিৎসকেরা দূর থেকে পর্যবেক্ষণ করছেন, যাতে মায়ের স্বাভাবিক আচরণে কোনো ধরনের ব্যাঘাত না ঘটে।

শাবকগুলোর সুরক্ষায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। মশা ও মাছি থেকে রক্ষায় তাদের খাঁচার চারপাশে ইলেকট্রিক জালের বেষ্টনী দেওয়া হয়েছে। কারণ মশা-মাছি বাঘ শাবকের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হতে পারে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, জন্মের পর প্রথম আট মাস বাঘ শাবকের জন্য অত্যন্ত সংবেদনশীল সময়। এই সময় মৃত্যুঝুঁকি তুলনামূলক বেশি থাকায় আট মাস পূর্ণ না হওয়া পর্যন্ত শাবকগুলো দর্শনার্থীদের জন্য প্রদর্শনে আনা হবে না।

শীতের প্রভাব থেকে রক্ষায় খাঁচায় বৈদ্যুতিক হিটার ব্যবহার করা হচ্ছে এবং মেঝেতে খড় বিছানো হয়েছে। পাশাপাশি ভাইরাস ও জীবাণু সংক্রমণ এড়াতে কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণ করা হচ্ছে। শাবকগুলোকে রাখা হয়েছে ‘নো-ডিস্টার্ব জোনে’, যেখানে অতিরিক্ত আলো ব্যবহার নিষিদ্ধ এবং সাধারণ দর্শনার্থীদের প্রবেশ সম্পূর্ণ বন্ধ। সার্বক্ষণিক সিসিটিভি নজরদারি ও শব্দ নিয়ন্ত্রণ ব্যবস্থাও রাখা হয়েছে, যাতে মা বাঘিনীর মানসিক চাপ কম থাকে।

চিড়িয়াখানার প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার মোহাম্মদ মজিবুর রহমান বলেন, প্রজননের উপযোগী পরিবেশ নিশ্চিত করতে অবকাঠামো ও ব্যবস্থাপনায় বিভিন্ন উন্নয়ন আনা হয়েছে। এর ফলেই চারটি সুস্থ শাবকের জন্ম সম্ভব হয়েছে। তবে চিড়িয়াখানার ধারণক্ষমতা বিবেচনায় রেখে প্রয়োজনে প্রজনন নিয়ন্ত্রণেও ব্যবস্থা নেওয়া হয়।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, শাবকগুলো মায়ের সান্নিধ্যে স্বচ্ছন্দে রয়েছে। কখনো মায়ের শরীরে গা লাগিয়ে ঘুমাচ্ছে, কখনো ছোট নখ দিয়ে স্পর্শ করছে কিংবা লেজ ধরে টানাটানি করার চেষ্টা করছে। তাদের গায়ের কমলা রঙে ধীরে ধীরে কালো ডোরাও স্পষ্ট হয়ে উঠছে এবং নিয়মিত ওজন বাড়ছে।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, গত পাঁচ বছরে টগর–বেলী দম্পতির ঘরে মোট ১১টি শাবকের জন্ম হয়েছে। এর মধ্যে ২০২১ সালের ২৫ মে দুটি, ২০২২ সালের ৫ এপ্রিল তিনটি, ২০২৪ সালের ৮ এপ্রিল দুটি এবং সর্বশেষ এবার একসঙ্গে চারটি শাবকের জন্ম হলো।

চিড়িয়াখানার পরিচালক রফিকুল ইসলাম তালুকদার জানান, শাবকগুলোর বয়স অন্তত আট মাস পূর্ণ না হওয়া পর্যন্ত দর্শনার্থীদের সামনে আনা হবে না। এই সময়ের মধ্যে তাদের শারীরিক সক্ষমতা বাড়বে, হাঁটাচলা স্বাভাবিক হবে এবং প্রয়োজনীয় টিকাদান সম্পন্ন করা হবে। সব দিক বিবেচনা করেই পরবর্তীতে তাদের নামকরণ ও প্রদর্শনের সিদ্ধান্ত নেওয়া হবে।


রাজধানীতে পরিচয়হীন মরদেহ, স্বজনের অপেক্ষা শেষ হয় কবরে
রাজধানীতে পরিচয়হীন মরদেহ, স্বজনের অপেক্ষা শেষ হয় কবরে

রাজধানীতে প্রতিদিন হাজারো মানুষের ভিড়। অথচ এই শহরেই এমন মানুষের মৃত্যু ঘটছে, যাদের নাম-পরিচয় মৃত্যুর পরও অজানাই থেকে যাচ্ছে। সড়কের পাশে, ফুটপাত, হাসপাতালের গেট, খাল কিংবা নির্জন স্থান থেকে উদ্ধার হচ্ছে অজ্ঞাত মরদেহ। পরিচয় শনাক্তের নানা চেষ্টা ব্যর্থ হলে শেষ পর্যন্ত এসব মরদেহ ঠাঁই পাচ্ছে বেওয়ারিশ হিসেবে।বডিডিএমপির প্রকাশ্য নথি ও...

১৩ দিন আগে


জুলাইয়ের সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম জেজেইউর আত্মপ্রকাশ
জুলাইয়ের সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম জেজেইউর আত্মপ্রকাশ

জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ও সমর্থনকারী সাংবাদিকদের ঐক্যবদ্ধ করে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘জুলাই জার্নালিস্ট ইউনিটি (জেজেইউ)’। সাংবাদিকতার স্বাধীনতা, পেশাগত মর্যাদা ও জনগণের জানার অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে আত্মপ্রকাশ করে সংগঠনটি।জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলরুমে আয়োজিত আত্মপ্রকাশ ও আলোচনা সভায় শহীদ সাংবাদিক তাহির জামান...

১৮ দিন আগে


দুর্গাপূজায় বাংলাদেশি ইলিশ চেয়ে ভারতের ব্যবসায়ীদের চিঠি
দুর্গাপূজায় বাংলাদেশি ইলিশ চেয়ে ভারতের ব্যবসায়ীদের চিঠি

ভাষা, সংস্কৃতি ও খাদ্যাভ্যাসের মিলের কারণে দুই বাংলার মানুষের মধ্যে দীর্ঘদিনের আবেগঘন সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কের অন্যতম প্রতীক পদ্মার ইলিশ। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে এবারও বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছেন দেশটির ব্যবসায়ীরা।দীর্ঘদিন ধরে ইলিশ রপ্তানিতে নিষেধাজ্ঞা থাকায় পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরার ইলিশপ্রেমীদের চাহিদা পূরণ হচ্ছে না বলে দাবি ভারতীয়...

১৯ দিন আগে


মোবাইল ব্যালেন্সে ৫০ হাজার টাকার স্মার্টফোন কেনার সুযোগ
মোবাইল ব্যালেন্সে ৫০ হাজার টাকার স্মার্টফোন কেনার সুযোগ

মোবাইল ফোনের ব্যালেন্স ব্যবহার করে স্মার্টফোনসহ বিভিন্ন ডিজিটাল পণ্য কেনার সুযোগ তৈরি হয়েছে। ডিরেক্ট অপারেটর বিলিং (ডিওবি) সেবার আওতায় মাসিক খরচের সীমা বাড়িয়ে ৫০ হাজার টাকা করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর আগে ডিওবি সেবার মাধ্যমে স্মার্টফোন কেনার সুযোগ ছিল না।বিটিআরসি কর্মকর্তা ও খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, নতুন সীমার আওতায় গ্রাহকেরা...

২৫ দিন আগে

Dr.Mahfuzul Alom