জাতীয়

জামিনে বেরিয়েই জুলাইযোদ্ধাদের হুমকি দিচ্ছে আওয়ামী লীগ নেতারা

অনলাইন ডেস্ক

৫ মাস আগে


জামিনে বেরিয়েই জুলাইযোদ্ধাদের হুমকি দিচ্ছে আওয়ামী লীগ নেতারা

ছবি: সংগৃহীত


রংপুরে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ-এর নেতাকর্মীদের প্রকাশ্য চলাফেরা ও সক্রিয়তায় উদ্বেগ প্রকাশ করেছেন জুলাই আন্দোলনের যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা। তাদের অভিযোগ, বিভিন্ন মামলায় অভিযুক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা জামিনে বের হয়ে মামলার বাদী ও সাক্ষীদের ‘দেখে নেওয়ার’ হুমকি দিচ্ছেন।

জুলাইযোদ্ধা ও শহীদ পরিবার সূত্রে জানা যায়, আন্দোলনের সময় সংঘটিত হত্যাসহ বিভিন্ন ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে একাধিক মামলা করা হয়েছে। এছাড়া পুলিশও রাষ্ট্রদ্রোহ ও নাশকতার অভিযোগে পৃথক মামলা দায়ের করে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় এসব মামলার কিছু আসামিকে গ্রেপ্তার করা হলেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দলীয় সরকার গঠনের পর অনেক আসামি একের পর এক জামিন পাচ্ছেন।

অভিযোগ রয়েছে, জামিনে বেরিয়েই তারা মামলার বাদী ও সাক্ষীদের ভয়ভীতি দেখাচ্ছেন। এসব বিষয়ে পুলিশকে জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

তাদের দাবি, আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্যের নিষ্ক্রিয়তা এবং রাজনৈতিক প্রভাবের কারণে অনেক আসামি প্রকাশ্যে ঘোরাফেরা করছেন। এমনকি স্থানীয়ভাবে কিছু রাজনৈতিক নেতার সহায়তায় তারা আরও সক্রিয় হয়ে উঠেছেন বলেও অভিযোগ রয়েছে।

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় আওয়ামী লীগের একাধিক নেতা প্রকাশ্যে দলীয় তৎপরতা চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। একই ধরনের অভিযোগ পাওয়া গেছে পীরগাছা, বদরগঞ্জ ও মিঠাপুকুর উপজেলাতেও। সেখানে হত্যা ও সহিংসতার মামলার আসামিরা প্রকাশ্যে ঘোরাফেরা করছেন এবং মামলার বাদী ও সাক্ষীদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছেন বলে স্থানীয়রা দাবি করেছেন।

নাম প্রকাশ না করার শর্তে পুলিশের কয়েকজন কর্মকর্তা বলেন, পুলিশের ভেতরে এখনো আওয়ামী লীগের সুবিধাভোগী কিছু কর্মকর্তা রয়েছেন। তাদের কারণে অনেক ক্ষেত্রে অভিযুক্তদের গ্রেপ্তারে গড়িমসি দেখা যাচ্ছে। যদিও ঊর্ধ্বতন পর্যায় থেকে আসামিদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে।

রংপুর মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-এর আহ্বায়ক ইমতিয়াজ হোসেন বলেন,
“যারা ছাত্র-জনতার ওপর হামলা চালিয়েছে এবং হত্যাকাণ্ডে জড়িত, তারা এখন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় আমরা উদ্বিগ্ন।”

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়-এর রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান ড. তানজিউল ইসলাম বলেন, রাষ্ট্রের দায়িত্ব অপরাধীদের আইনের আওতায় আনা। জুলাইয়ের হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।

রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মজিদ আলী বলেন, পুলিশ আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং নির্দেশনা অনুযায়ী কাজ করছে। কেউ অপরাধ করলে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে রংপুর রেঞ্জ পুলিশের ডিআইজি আমিনুল ইসলাম বলেন, অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না। যারা অপরাধ করেছে বা করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে।


ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ

আজ ৫ আগস্ট (বুধবার) ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস। ২০২৪ সালের এই দিনে ছাত্র-জনতার টানা আন্দোলন, আত্মত্যাগ ও গণঅভ্যুত্থানের মুখে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। একই সঙ্গে প্রায় ১৬ বছরের শাসনের অবসান হয় এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করেন।জুলাই গণঅভ্যুত্থানের সূচনা হয়েছিল ২০২৪ সালের জুলাই মাসে সরকারি চাকরিতে...

মাত্র এখন


জুলাই আন্দোলন ছিল জনগণের, কোনো একক ব্যক্তি বা দলের নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান
জুলাই আন্দোলন ছিল জনগণের, কোনো একক ব্যক্তি বা দলের নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি)-এ বিএনপি আয়োজিত ‘গণতন্ত্র আদায়ে ১৭ বছরের অনিবার্য সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।তিনি বলেন, “বাংলাদেশে জুলাই-আগস্টে যে আন্দোলন হয়েছিল, তা ছিল জনগণের আন্দোলন। জনগণ পরিবর্তন চেয়েছিল বলেই আন্দোলন সফল হয়েছে।...

১১ ঘন্টা আগে


অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন ড. মিজানুর রহমান আজহারি
অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন ড. মিজানুর রহমান আজহারি

দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার অভিযোগের মধ্যে এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারি।মঙ্গলবার (৪ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, তার নিজের বাসার বিদ্যুৎ বিলও স্বাভাবিকের তুলনায় অনেক বেশি এসেছে।পোস্টে আজহারি লেখেন, “হঠাৎ করে আমার বাসার বিদ্যুৎ

১২ ঘন্টা আগে


‘হানাহানির জন্য জীবন দেননি জুলাইয়ের শহীদরা’: তাজুল ইসলাম
‘হানাহানির জন্য জীবন দেননি জুলাইয়ের শহীদরা’: তাজুল ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির মাসে দেশে হানাহানি ও সংঘাতের ঘটনা দেখে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেছেন, আবু সাঈদ, মুগ্ধসহ জুলাইয়ের শহীদরা এমন বিভক্ত ও সংঘাতপূর্ণ বাংলাদেশ দেখতে জীবন দেননি।মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আয়োজিত ‘জুলাই কালচারাল ফেস্ট’-এর প্রথম দিনের...

১৩ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom