জামায়াতের রাজনৈতিক অবস্থান নিয়ে অস্পষ্টতা: ব্যাখ্যা দাবি তথ্যমন্ত্রীর
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
জামায়াতে ইসলামীর সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান নিয়ে জনমনে সৃষ্ট অস্পষ্টতা দূর করতে দলটির কাছে ব্যাখ্যা দাবি করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে সাবেক মন্ত্রী ও জাতীয় নেতা সুনীল গুপ্তের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তথ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, জামায়াতে ইসলামী কি দেশের প্রচলিত সাংবিধানিক আইন মেনে রাষ্ট্র পরিচালনায় যেতে চায়, নাকি শরিয়াহ আইন প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে রাজনীতি করছে-এ বিষয়ে দলটির অবস্থান স্পষ্ট করা প্রয়োজন।
তিনি বলেন, “গতকালও সংসদে জামায়াতে ইসলামীর প্রতিনিধিরা শরিয়াহ কায়েমের কথা বলেছেন। অথচ ১৪ জানুয়ারি দলটির আমির ডা. শফিকুর রহমান খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে শরিয়াহ আইন বাস্তবায়ন না করার আশ্বাস দিয়েছেন।”
মন্ত্রী আরও বলেন, এই দুই ধরনের বক্তব্যের কারণে জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে। তাই গণমাধ্যমের মাধ্যমে তিনি জানতে চান, জামায়াতের প্রকৃত অবস্থান কোনটি।
জামায়াতের রাজনৈতিক ইতিহাস প্রসঙ্গে তিনি বলেন, দলটি সময়ের সঙ্গে কিছু পরিবর্তন এনেছে। তবে এখনো তাদের অবস্থান নিয়ে প্রশ্ন রয়ে গেছে।
তিনি আরও উল্লেখ করেন, সাম্প্রতিক নির্বাচনে অমুসলিম সম্প্রদায়ের প্রার্থী মনোনয়ন দেওয়ার বিষয়টি ইতিবাচক হলেও, তা দলটির আদর্শিক অবস্থান পুরোপুরি পরিষ্কার করে না।
তথ্যমন্ত্রী বলেন, বহুত্ববাদী সমাজ ব্যবস্থাকে গ্রহণ করাই একটি সভ্য রাষ্ট্রের বৈশিষ্ট্য। তার মতে, ধর্মীয় মূল্যবোধ ভিন্ন হলেও তার মৌলিক মানবিক শিক্ষা সব ধর্মেই বিদ্যমান, যা রাষ্ট্র ও সমাজে ঐক্যের ভিত্তি হতে পারে।
র্যাব বিলুপ্ত করে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ গঠনের উদ্যোগ, প্রকাশিত আইনের খসড়া
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) নামে নতুন একটি বিশেষায়িত বাহিনী গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর খসড়া প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। খসড়াটি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করে জনসাধারণের মতামত আহ্বান করা হয়েছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, জনমত ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়-বিভাগের মতামত...
৪৩ মিনিট আগে
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আজ থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত, প্রথম দিনের ৯০০ টিকিট শেষ
রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আজ (৬ আগস্ট) থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হচ্ছে। এর আগে বুধবার (৫ আগস্ট) সকালে জাদুঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।জুলাই আন্দোলনের ঘটনাপ্রবাহ, শহীদ ও আহতদের স্মৃতি, আলোকচিত্র, ভিডিওচিত্র, দলিল, ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রী এবং আধুনিক ডিজিটাল প্রদর্শনী নিয়ে সাজানো এই জাদুঘরের...
৩ ঘন্টা আগে
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আজ থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত
জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি, আত্মত্যাগ ও গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস সংরক্ষণে প্রতিষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আজ (বৃহস্পতিবার, ৬ আগস্ট) থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হচ্ছে। এর আগে বুধবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে জাদুঘরটির উদ্বোধন করেন।জাদুঘরটিতে জুলাই আন্দোলনের ঘটনাপ্রবাহ, শহীদ ও আহতদের স্মৃতি, ঐতিহাসিক আলোকচিত্র, ভিডিওচিত্র, গুরুত্বপূর্ণ দলিল, ব্যক্তিগত ব্যবহার্য...
৭ ঘন্টা আগে
‘জুলাই জাতীয় সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করা হবে’—স্বরাষ্ট্রমন্ত্রী
জুলাই জাতীয় সনদের প্রতিটি অক্ষর ও চেতনা বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জাতীয় ঐক্য, সাংবিধানিক সংস্কার এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার কোনো বিকল্প নেই।বুধবার (৫ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের পরিবারের সংবর্ধনা এবং...
৭ ঘন্টা আগে
