‘জামায়াতের ইশতেহারে শরিয়া আইন প্রতিষ্ঠার কথা নেই’-সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জামায়াতে ইসলামীর নির্বাচনি ইশতেহারে শরিয়া আইন প্রতিষ্ঠার কোনো ঘোষণা নেই। তিনি দাবি করেন, দলটি তাদের আগের রাজনৈতিক অবস্থান থেকেও অনেক পরিবর্তিত হয়েছে।
রোববার জাতীয় সংসদের দ্বিতীয় ও বাজেট অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “জামায়াতের নির্বাচনি ইশতেহারের কোথাও শরিয়া আইন প্রতিষ্ঠার কথা নেই। আপনারা কি কোথাও বলেছেন-ইসলামী রাষ্ট্রব্যবস্থা, ইসলামী সমাজব্যবস্থা, ইসলামী বিচারব্যবস্থা বা ইসলামী অর্থনীতি ব্যবস্থা প্রতিষ্ঠা করবেন?”
তিনি আরও বলেন, “আগে তাদের মনোগ্রামের মধ্যে ‘আকিমুদ্দিন’ ছিল। এখন সেটাও আর নেই।”
অন্তর্বর্তী সরকারের কার্যক্রম তদন্তের আহ্বান
বক্তব্যে অন্তর্বর্তী সরকারের সময়কাল নিয়েও মন্তব্য করেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, “অন্তর্বর্তী সরকারের দেড় বছরের একটি অস্থির সময় ছিল-যমুনার অভ্যন্তরে আর যমুনার কিনারে মিলিয়ে।”
দুর্নীতি ও বৈদেশিক ঋণের প্রসঙ্গ টেনে তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, “আজকে যারা দুর্নীতির হিসাব চাইছেন, বিদেশি ঋণের কথা বলছেন, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি-অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের সব কার্যক্রম তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দিন।”
‘জাতীয় স্বার্থে জুলাই সনদে সই’
জুলাই সনদ প্রসঙ্গেও বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, “নির্বাচন ও জাতীয় স্বার্থে আমরা জুলাই সনদে সই করেছি।”
সংসদে বাজেট আলোচনার সময় দেওয়া তার এই বক্তব্যে রাজনৈতিক দলগুলোর অবস্থান, অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড এবং সাম্প্রতিক রাজনৈতিক সমঝোতা নিয়ে মন্তব্য উঠে আসে।
টেকনিক্যাল ত্রুটিতে বন্ধ দুই বিদ্যুৎকেন্দ্র, সঞ্চালন থেকে কমেছে ৩ হাজার মেগাওয়াট: জ্বালানিমন্ত্রী
টেকনিক্যাল ত্রুটির কারণে দেশের দুটি বিদ্যুৎকেন্দ্র উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় জাতীয় গ্রিড থেকে প্রায় ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ কমে গেছে বলে জানিয়েছেন জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। এর ফলে দেশের বিভিন্ন এলাকায়, এমনকি রাজধানী ঢাকাতেও সাময়িক লোডশেডিং দিতে হচ্ছে বলে জানান তিনি।রোববার জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বক্তব্যে
২ ঘন্টা আগে
‘জুলাই জাদুঘর অবিলম্বে খুলে দিতে হবে’-তাজুল ইসলাম
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জুলাই জাদুঘর দ্রুত জনসাধারণের জন্য খুলে দেওয়ার দাবি জানিয়েছেন।রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “জুলাই জাদুঘর হাসিনার ফ্যাসিবাদী বর্বরতা, পৈশাচিকতা এবং একই সঙ্গে জুলাইয়ের অবিস্মরণীয় বিপ্লবের বাস্তব প্রতিচিত্র। জুলাই জাদুঘর অবিলম্বে খুলে দিতে হবে।”তাজুল ইসলামের এই বক্তব্য...
৪ ঘন্টা আগে
সংসদে কুরআনের আয়াতের নম্বর ভুল সংশোধনে জামায়াত এমপিকে ধন্যবাদ জানালেন সরকার দলের হুইপ
জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনার সময় পবিত্র কুরআনের একটি আয়াত উদ্ধৃত করতে গিয়ে সূরা ও আয়াত নম্বরের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়। পরে জামায়াতে ইসলামীর এক সংসদ সদস্য পয়েন্ট অব অর্ডারে বিষয়টি তুলে ধরে সংশোধন করলে সরকারদলীয় হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু তা গ্রহণ করে প্রকাশ্যে ধন্যবাদ...
৬ ঘন্টা আগে
এবার আদ্-দ্বীন হাসপাতাল নিয়ে সংসদে মুখ খুললেন স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, রাজধানীর আদ্-দ্বীন হাসপাতাল-এ ছয় নবজাতকের মৃত্যু হয়েছে অক্সিজেনের অভাব ও চরম অবহেলার কারণে। এ ঘটনায় হাসপাতালটির লাইসেন্স স্থগিত করা হয়েছে এবং স্বাস্থ্যখাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতেই সরকার এ পদক্ষেপ নিয়েছে।রোববার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব...
৬ ঘন্টা আগে
