জামায়াতে ইসলামীর সঙ্গে নীরব যোগাযোগ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র, দাবি ওয়াশিংটন পোস্টের
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
বাংলাদেশে রাজনৈতিক প্রভাব বিস্তারের কৌশল হিসেবে যুক্তরাষ্ট্র নীরবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছে—এমন দাবি করেছে প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট। পত্রিকাটির হাতে সম্প্রতি একটি অডিও রেকর্ড এসেছে, যেখানে ঢাকায় নিযুক্ত এক মার্কিন কূটনীতিকের বক্তব্যে এ ধরনের যোগাযোগের ইঙ্গিত পাওয়া যায়।
ওয়াশিংটন পোস্ট জানায়, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ঢাকায় কয়েকজন নারী সাংবাদিকের সঙ্গে আলাপকালে ওই মার্কিন কূটনীতিক জামায়াতের সঙ্গে ‘বন্ধুত্ব’ ও সম্পৃক্ততা বাড়ানোর প্রয়োজনীয়তার কথা বলেন। জাতীয় নির্বাচনে দলটির সম্ভাব্য শক্তিশালী ফলাফলের প্রেক্ষাপটে এই অবস্থানকে যুক্তরাষ্ট্রের নীতিগত পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
ফাঁস হওয়া অডিও রেকর্ডিংয়ে শোনা যায়, মার্কিন কূটনীতিক বাংলাদেশি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান—জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ এবং তাদের ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবিরকে মূলধারার গণমাধ্যমের আলোচনায় অন্তর্ভুক্ত করার জন্য। তার মতে, আগামী নির্বাচনে জামায়াত গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হতে পারে।
বিশ্লেষকদের মতে, এটি যুক্তরাষ্ট্রের আগের অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে জামায়াতে ইসলামী নিষিদ্ধ ছিল এবং দলটির বিরুদ্ধে ইসলামী শাসনব্যবস্থা কায়েমের প্রচেষ্টার অভিযোগ দীর্ঘদিন ধরেই ছিল। অতীতে নারীদের কর্মঘণ্টা সীমিত করা এবং ধর্মীয় আইন জোরদারের মতো প্রস্তাব দিয়েও সমালোচনার মুখে পড়েছিল দলটি।
তবে বর্তমানে জামায়াত নিজেদের নতুনভাবে উপস্থাপন করছে—দুর্নীতিবিরোধী, সংস্কারমুখী এবং নির্বাচনী রাজনীতিতে অংশগ্রহণে প্রস্তুত একটি রাজনৈতিক দল হিসেবে। ওয়াশিংটন পোস্টের বিশ্লেষণে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র আপাতত এই ‘পুনর্ব্র্যান্ডিং’ প্রক্রিয়াকে ইতিবাচকভাবে দেখছে।
অডিওতে ইসলামপন্থি শাসন নিয়ে উদ্বেগ প্রসঙ্গে মার্কিন কূটনীতিক বলেন, যুক্তরাষ্ট্রের হাতে শক্তিশালী অর্থনৈতিক চাপ প্রয়োগের সক্ষমতা রয়েছে। জামায়াত আদর্শিক সীমা অতিক্রম করলে বা শরিয়াহ আইন চালুর পথে গেলে যুক্তরাষ্ট্র শুল্ক আরোপের মাধ্যমে প্রতিক্রিয়া জানাতে পারে—যার প্রভাব পড়বে বাংলাদেশের রপ্তানিনির্ভর তৈরি পোশাক শিল্পে।
তিনি সতর্ক করে বলেন, ‘যদি কোনো অর্ডার না থাকে, তাহলে বাংলাদেশের অর্থনীতিও থাকবে না।’ অডিওতে আরও শোনা যায়, জামায়াত ক্ষমতায় এলেও শরিয়াহ আইন চালু করবে না—এমন আশ্বাসের কথাও উল্লেখ করেন তিনি। তবে শরিয়াহ আইন চালু হলে পরদিনই বাংলাদেশের পোশাক শিল্পে শতভাগ শুল্ক আরোপ করা হবে বলেও হুঁশিয়ারি দেন ওই কূটনীতিক।
এছাড়া তিনি বলেন, যুক্তরাষ্ট্র শুধু জামায়াত নয়, প্রয়োজনে হেফাজতে ইসলাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গেও যোগাযোগ করতে পারে। তার ভাষায়, “আমরা চাই তারা আমাদের বন্ধু হোক, যাতে প্রয়োজন হলে আমরা ফোন করে বলতে পারি—আমরা যা বলেছি, সেটাই কার্যকর হবে।”
এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি উদ্বিগ্ন দেশ হিসেবে উঠে এসেছে ভারত। দিল্লি দীর্ঘদিন ধরেই জামায়াতকে নিরাপত্তা ঝুঁকি ও আঞ্চলিক অস্থিতিশীলতার সম্ভাব্য উৎস হিসেবে বিবেচনা করে আসছে। দলটির সঙ্গে পাকিস্তানের আদর্শিক সম্পর্কের অভিযোগও রয়েছে। বিশ্লেষকদের মতে, জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাড়তে থাকা সম্পৃক্ততা ইতোমধ্যে টানাপোড়েনের মধ্যে থাকা যুক্তরাষ্ট্র–ভারত সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে।
বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে: সুলতান সালাউদ্দিন টুকু
বিএনপি জনবান্ধব দল এবং দলটি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, জনগণকে ভালো রাখার চেষ্টা করে বিএনপি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দেশের...
২২ মিনিট আগে
‘শেখ হাসিনার বাংলাদেশে ফেরার কোনো সুযোগ নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফেরার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, ভারতে অবস্থান করে শেখ হাসিনার ভার্চুয়ালি লন্ডনে কথা বলাকে সরকার ‘ওয়ার্থলেস অ্যাক্টিভিটিজ’ বা মূল্যহীন কর্মকাণ্ড হিসেবে দেখছে।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে
১ ঘন্টা আগে
বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে প্রথমবারের মতো সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার বিকেলে বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম এ তথ্য জানিয়েছেন। বিকেল ৩টার দিকে প্রধানমন্ত্রী বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি তাকে স্বাগত জানান। পরে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব, প্রেস...
৪ ঘন্টা আগে
অনুকূল পরিবেশ তৈরি হলে তারেক রহমানের ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে দুই দেশের মধ্যে কিছু বিদ্যমান চ্যালেঞ্জ রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে আলোচনার মাধ্যমে এসব চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে। সফরের সম্ভাবনা নিয়ে সরকার ইতিবাচক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর
৫ ঘন্টা আগে
