‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনার ঘোষণা প্রধানমন্ত্রীর
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচিকে একীভূত করে ভবিষ্যতে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্পোর্টস কার্ড, প্রবাসী কার্ড এবং ধর্মীয় ব্যক্তিদের জন্য চালু থাকা বিভিন্ন সুবিধা পর্যায়ক্রমে একটি একক কার্ডের আওতায় আনা হবে।
বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন এবং প্রথম বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এ পরিকল্পনার কথা তুলে ধরেন।
প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রের দেওয়া সামাজিক সুরক্ষা কর্মসূচিগুলো কোনো অনুগ্রহ নয়, বরং নাগরিকদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব। সেই লক্ষ্যেই ভবিষ্যতে একক পরিচয়ের মাধ্যমে সরকারি সব সুবিধা নিশ্চিত করতে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।
কৃষিঋণ মওকুফের ঘোষণা
বক্তব্যে প্রধানমন্ত্রী কৃষিখাতকে সরকারের অগ্রাধিকার খাত হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ১০ হাজার টাকা পর্যন্ত বকেয়া থাকা কৃষকদের কৃষিঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত সরকার গ্রহণ করেছে।
তার দাবি, এ সিদ্ধান্তের ফলে প্রায় ১৩ লাখ প্রান্তিক কৃষক উপকৃত হয়েছেন এবং তারা ইতোমধ্যে এর সুফল পাচ্ছেন।
সামাজিক সুরক্ষা কর্মসূচিতে ঐকমত্যের আহ্বান
প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রান্তিক মানুষের কল্যাণে রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে কাজ করা প্রয়োজন। তিনি জানান, সংসদে বিরোধী দলের পক্ষ থেকেও ফ্যামিলি কার্ড কর্মসূচির প্রতি সমর্থন প্রকাশ করায় তিনি তাদের ধন্যবাদ জানিয়েছেন।
তার ভাষায়, স্বৈরতন্ত্রের পুনরাবৃত্তি ঠেকাতে রাষ্ট্র ও জনগণকে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী করতে হবে।
কর্মসংস্থান ও অর্থনৈতিক পরিকল্পনা
প্রধানমন্ত্রী বলেন, সরকার দীর্ঘমেয়াদে বাংলাদেশকে একটি বিনিয়োগনির্ভর অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্য নিয়ে কাজ করছে। তিনি দাবি করেন, তথ্যপ্রযুক্তি, ব্লু ইকোনমি, ইকোটুরিজমসহ বিভিন্ন খাতে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি এবং দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে নানা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
এ ছাড়া বিভিন্ন ভাষা ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এবং আধুনিক ক্যারিয়ার সেন্টার স্থাপনের উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি।
পরিবেশ ও বৃক্ষরোপণ কর্মসূচি
জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণের পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, এ কর্মসূচির আওতায় প্রতি বছর গড়ে ৫ কোটি চারা রোপণ করা হবে এবং ১০ হাজার নতুন নার্সারি উদ্যোক্তা তৈরির মাধ্যমে প্রায় আড়াই লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
তিনি জানান, এ কর্মসূচির অংশ হিসেবে বুধবার দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ২ লাখ গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি
প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে ঘোষিত ৩১ দফা এখন শুধু একটি রাজনৈতিক দলের কর্মসূচি নয়, বরং দেশের মানুষের প্রত্যাশার প্রতিফলন। পাশাপাশি ‘জুলাই সনদ’-এর প্রতিটি দফা বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন।
তিনি বলেন, সাংবিধানিক প্রতিষ্ঠান পুনর্গঠন, আইনশৃঙ্খলা বাহিনীকে আরও পেশাদার করা এবং জননিরাপত্তা জোরদারে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে।
বক্তব্যের শেষদিকে প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও কল্যাণভিত্তিক রাষ্ট্র গঠনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
অপ্রতিম হত্যায় শফিকুর রহমানের শোক, ন্যায়বিচার দাবি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিমকে (১৩) হত্যার ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।রোববার (২০ সেপ্টেম্বর)...
১ ঘন্টা আগে
শেখ হাসিনার ফেরার ঘোষণাকে গুরুত্ব দিচ্ছে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে নাকি ফেব্রুয়ারিতে দেশে ফিরবেন—এ নিয়ে সরকার গুরুত্ব দিচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনাগুলো বিচ্ছিন্ন ঘটনা। এসব ঘটনায় সরকার মোটেই শঙ্কিত নয়। শেখ হাসিনার দেশে
১ ঘন্টা আগে
‘নিপীড়িত-নির্যাতিত মানুষের সঙ্গে বিএনপি আছে’: আবদুস সালাম
দেশের নিপীড়িত-নির্যাতিত মানুষের পাশে বিএনপি রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। তিনি বলেন, দলিল লেখকদের দীর্ঘদিনের আন্দোলন ও সমস্যার বিষয়ে বিএনপি অবগত।শনিবার (১৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ দলিল লেখক সমিতি ঢাকা জেলা শাখার সাত দফা দাবি আদায়ের সমাবেশে
২০ ঘন্টা আগে
রাত থেকে ৩৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস
দেশের পূর্বাঞ্চল, মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলের ৩৭ জেলা এবং আশপাশের এলাকায় শনিবার রাত থেকে তীব্র বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১০টা থেকে রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার মধ্যে এসব অঞ্চলে একাধিক দফায় বজ্রবৃষ্টি ও বজ্রঝড় হতে
২০ ঘন্টা আগে
