জাতীয়

ইউএনজিএ প্ল্যাটফর্ম অব উইমেন লিডার্সে বক্তব্য দিলেন জুবাইদা রহমান

অনলাইন ডেস্ক

১ মাস আগে


ইউএনজিএ প্ল্যাটফর্ম অব উইমেন লিডার্সে বক্তব্য দিলেন জুবাইদা রহমান

ছবি: সংগৃহীত


প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান বুধবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সাইডলাইনে আয়োজিত ‘ইউএনজিএ প্ল্যাটফর্ম অব উইমেন লিডার্স’-এ বক্তব্য দিয়েছেন।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ইউএনজিএ প্ল্যাটফর্ম অব উইমেন লিডার্স হলো নারী নেতৃত্বকে এগিয়ে নেওয়া এবং বৈশ্বিক সিদ্ধান্ত গ্রহণে নারীদের অংশগ্রহণ জোরদারের একটি উদ্যোগ। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয় ও ইউএন উইমেন যৌথভাবে এ প্ল্যাটফর্মের বার্ষিক সভা আয়োজন করে।

এবারের সভায় নারীর নেতৃত্বের মাধ্যমে আস্থা পুনর্গঠন, পরিবর্তন মোকাবিলা এবং সবার জন্য কার্যকর জাতিসংঘ ব্যবস্থা গড়ে তোলার বিষয় গুরুত্ব পায়। পাশাপাশি ২০৩০ এজেন্ডা বাস্তবায়ন, সিদ্ধান্ত গ্রহণে নারীর পূর্ণ ও অর্থবহ অংশগ্রহণ এবং লিঙ্গসমতাভিত্তিক নীতিনির্ধারণ নিয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি নারীর নেতৃত্বকে সিদ্ধান্ত গ্রহণের প্রান্তিক অবস্থান থেকে মূলধারায় নিয়ে আসার ওপর গুরুত্বারোপ করেন।

খলিলুর রহমান বলেন, ‘নারীরা নেতৃত্ব দিলে বিশ্ব এগিয়ে যায়।’

প্ল্যাটফর্মটিতে বিভিন্ন দেশের বর্তমান নারী রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানরা অংশ নেন। আন্তর্জাতিক এজেন্ডার গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিনিময় এবং পরস্পরসংযুক্ত ও জটিল বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সমাধানের পথ খোঁজার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।


হাসিনার পাসপোর্ট আবেদন নিয়ে রয়টার্সের প্রতিবেদন নাকচ সরকারের
হাসিনার পাসপোর্ট আবেদন নিয়ে রয়টার্সের প্রতিবেদন নাকচ সরকারের

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন বলে সম্প্রতি প্রতিবেদন প্রকাশ করে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। তবে রয়টার্সের এ দাবি নাকচ করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন।রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালে ক্ষমতার পটপরিবর্তনের পর দেশত্যাগের পর বাংলাদেশ...

১ দিন আগে


প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়নে নির্বাচন আয়োজনের পরিকল্পনা ইসির
প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়নে নির্বাচন আয়োজনের পরিকল্পনা ইসির

সারা দেশে প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। এ ধাপে উপজেলা সদর এলাকার ইউনিয়ন পরিষদগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে।রোববার (৮ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।তিনি বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তুতি চলছে। প্রথম ধাপে ১

২ দিন আগে


গাজীপুরে ২৫ প্লাটুন বাহিনী মোতায়েন শিল্পাঞ্চলে ফিরছে স্বাভাবিক অবস্থা
গাজীপুরে ২৫ প্লাটুন বাহিনী মোতায়েন শিল্পাঞ্চলে ফিরছে স্বাভাবিক অবস্থা

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলনের পর নবম দিনের মতো গাজীপুরের শিল্পাঞ্চলে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১২ প্লাটুন বিজিবি, ৫ প্লাটুন আনসার ও ৮ প্লাটুন এসআরবিসহ মোট ২৫ প্লাটুন সদস্য মোতায়েন রয়েছেন।রোববার (৮ নভেম্বর) সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার...

২ দিন আগে


সংসদ অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
সংসদ অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন উপলক্ষে আগামী সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, বিক্ষোভ এবং অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য বহন নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আগামী ৮ নভেম্বর রাত ১২টা থেকে অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। বৃহস্পতিবার (৫ নভেম্বর)...

৪ দিন আগে

Dr.Mahfuzul Alom