সারাদেশ

ইসলামী ব্যাংকের সুশাসন ও পাচারকৃত অর্থ ফেরতের দাবিতে যশোরে মানববন্ধন

অনলাইন ডেস্ক

৪ মাস আগে


ইসলামী ব্যাংকের সুশাসন ও পাচারকৃত অর্থ ফেরতের দাবিতে যশোরে মানববন্ধন

ছবি: সংগৃহীত


ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর স্থিতিশীলতা রক্ষা, আর্থিক অনিয়মের তদন্ত এবং বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার দাবিতে যশোরে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের সাধারণ গ্রাহক ও কর্মকর্তাদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠার দাবি জোরালোভাবে তুলে ধরা হয়।

মঙ্গলবার (২ জুন) সকাল সাড়ে ১০টায় যশোর শহরের আরএন রোডে ইসলামী ব্যাংকের শাখা কার্যালয়ের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এতে ব্যাংকের কর্মকর্তা, গ্রাহক, পেশাজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা “ব্যাংক লুটেরা এস আলম ও তার দোসরদের পুনর্বাসন বন্ধ করতে হবে”, “আর্থিক প্রতিষ্ঠান দলীয়করণ মানি না, মানব না” এবং “পাচারকৃত অর্থ ফেরত আনতে হবে” লেখা প্ল্যাকার্ড বহন করেন। এ সময় তারা ব্যাংক খাতে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী গোষ্ঠী ইসলামী ব্যাংকের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করেছে, যার ফলে ব্যাংকটির কার্যক্রম ও গ্রাহকদের আস্থার ওপর নেতিবাচক প্রভাব পড়েছে। দেশের অন্যতম বৃহৎ ব্যাংক হিসেবে এর স্থিতিশীলতা শুধু গ্রাহকদের জন্য নয়, পুরো ব্যাংকিং খাতের জন্যই গুরুত্বপূর্ণ বলে তারা মন্তব্য করেন।

মানববন্ধন থেকে কয়েকটি সুনির্দিষ্ট দাবি উত্থাপন করা হয়। এর মধ্যে রয়েছে-

  • গত এক দশকের বড় ঋণ বিতরণ, মালিকানা পরিবর্তন ও বিতর্কিত আর্থিক সিদ্ধান্তের ওপর আন্তর্জাতিক মানের নিরপেক্ষ ফরেনসিক অডিট পরিচালনা।

  • জনগণের আমানতের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা।

  • আর্থিক অনিয়মের স্বচ্ছ তদন্ত করে শ্বেতপত্র প্রকাশ।

  • রাজনৈতিক ও গোষ্ঠীগত প্রভাবমুক্ত ব্যাংকিং ব্যবস্থা গড়ে তোলা।

  • যোগ্য ও পেশাদার নেতৃত্ব নিশ্চিত করা।

  • বড় গ্রাহক ও প্রবাসীদের সমন্বয়ে একটি পরামর্শক ফোরাম গঠন।

  • অনিয়মের সঙ্গে জড়িতদের সম্পদ পুনরুদ্ধার এবং শরিয়াহভিত্তিক ব্যাংকিং আদর্শ পুনঃপ্রতিষ্ঠা।

মানববন্ধনে নেতৃত্ব দেন ড. মাহবুবুর রহমান। বক্তব্য রাখেন সচেতন গ্রাহক ফোরামের আহ্বায়ক রশিদুজ্জামান রতন। কর্মসূচি সঞ্চালনা করেন সদস্য সচিব কামরুল ইসলাম শিহাব।

বক্তারা বলেন, ইসলামী ব্যাংকের প্রতি জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা করতে হলে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি। একই সঙ্গে ব্যাংকিং খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সুশাসন নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।


পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির আভাস তিন বিভাগে
পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির আভাস তিন বিভাগে

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪...

১ দিন আগে


হোসেনপুরে ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিক নিহত আহত ২
হোসেনপুরে ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিক নিহত আহত ২

কিশোরগঞ্জের হোসেনপুরে ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শ্রমিক। শুক্রবার (৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পুমদি ইউনিয়নের চরপুমদি গ্রামের ‘মেসার্স মায়ের দোয়া ব্রিকসে’ এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকেরা হলেন চরপুমদি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে উৎপল মিয়া (২০) এবং একই গ্রামের ছফির উদ্দিনের

৭ দিন আগে


শিশুকে ঘুম পাড়াতে সমস্যা হলে যা করবেন
শিশুকে ঘুম পাড়াতে সমস্যা হলে যা করবেন

শিশুকে ঘুম পাড়ানো অনেক অভিভাবকের কাছেই কঠিন কাজ। বিশেষ করে রাতে শিশু ঘুমাতে না চাইলে দুশ্চিন্তায় পড়েন বাবা-মা। তবে শিশু বিশেষজ্ঞরা বলছেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শিশুর ঘুমের সময় ও ধরনেও পরিবর্তন আসে। শিশুর দৈনন্দিন খাদ্যাভ্যাস, খেলাধুলা, টয়লেটের অভ্যাস এবং ঘুমের পরিবেশ—সবকিছুর ওপরই এর প্রভাব পড়ে।শিশু বিশেষজ্ঞ ডা. মিজানুর রহমান...

১০ দিন আগে


ঝিনাইদহে ঘর থেকে তরুণীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার, হত্যার অভিযোগ
ঝিনাইদহে ঘর থেকে তরুণীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার, হত্যার অভিযোগ

ঝিনাইদহ শহরের কোরাপাড়ায় শিখা (২২) নামে এক তরুণীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে কোরাপাড়া গ্রামের একটি ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের সদস্য ও প্রতিবেশীদের দাবি, শিখাকে হত্যার পর গলায় ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে রাখা হয়ে থাকতে পারে।শিখা ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটী ইউনিয়নের শহিদুল ইসলামের মেয়ে।...

১০ দিন আগে

Dr.Mahfuzul Alom