বানিজ্য
ইসলামী ব্যাংক ইস্যু

ইসলামী ব্যাংকের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে পেশাদার পরিচালনা পর্ষদ গঠনের দাবি

অনলাইন ডেস্ক

১১ ঘন্টা আগে


ইসলামী ব্যাংকের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে পেশাদার পরিচালনা পর্ষদ গঠনের দাবি

ছবি: সংগৃহীত


মঙ্গলবার (১৬ জুন) দুপুরে মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে থেকে মিছিল নিয়ে বাংলাদেশ ব্যাংকের সামনে জড়ো হন সচেতন গ্রাহক ফোরামের সদস্যরা। পরে তারা কেন্দ্রীয় ব্যাংকের কাছে স্মারকলিপি জমা দেন।

স্মারকলিপি প্রদান শেষে সংবাদ ব্রিফিংয়ে ফোরামের আহ্বায়ক ও মুখপাত্র নুরুন্নবী মানিক বলেন, ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান খুরশেদ আলমের বিদায়ের পর প্রশাসক নিয়োগের মাধ্যমে সংস্কার প্রক্রিয়া শুরু হলেও তা এখনো অসম্পূর্ণ রয়েছে। দ্রুত একটি স্বাধীন, দক্ষ ও পেশাদার পরিচালনা পর্ষদ গঠন করতে হবে।

তিনি বলেন, নতুন পর্ষদে এমন ব্যক্তিদের অন্তর্ভুক্ত করতে হবে, যাদের আর্থিক স্বচ্ছতা, দক্ষতা ও গ্রহণযোগ্যতা রয়েছে এবং যারা কোনো ধরনের আর্থিক অনিয়ম বা কেলেঙ্কারির সঙ্গে সম্পৃক্ত নন।

নুরুন্নবী মানিক আরও বলেন, অতীতে জোরপূর্বক বা অবৈধভাবে দখল করা ব্যাংকের শেয়ার প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিতে হবে। একই সঙ্গে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসনিক কাঠামো গড়ে তোলার মাধ্যমে গ্রাহকদের আস্থা পুনরুদ্ধার সম্ভব বলে তিনি মনে করেন।

তিনি জানান, ব্যাংকটির স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনা এবং সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে তাদের আন্দোলন অব্যাহত থাকবে। প্রশাসক নিয়োগের পর এখন পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনই তাদের প্রধান লক্ষ্য।

ফোরামের আহ্বায়ক বলেন, তারা গভর্নরের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করতে চেয়েছিলেন। তবে তিনি গুরুত্বপূর্ণ বৈঠকে ব্যস্ত থাকায় বাংলাদেশ ব্যাংকের পরিচালক ইসমাইল হোসেন স্মারকলিপি গ্রহণ করেন এবং তা গভর্নরের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন। আগামীকাল গভর্নরের সঙ্গে তাদের সরাসরি বৈঠকেরও সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।

সচেতন গ্রাহক ফোরামের ৭ দফা দাবি

১. যোগ্য, অভিজ্ঞ ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে পরামর্শ করে স্বাধীন ও পেশাদার পরিচালনা পর্ষদ গঠন।
২. ২০১৭ সালে দখল করা মালিকানা প্রকৃত ও আদি মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া।
৩. এস আলম গ্রুপসহ অভিযুক্তদের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।
৪. ব্যাংক খাতের স্থিতিশীলতা রক্ষায় বিতর্কিত সিদ্ধান্ত বন্ধ এবং অপপ্রচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ।
৫. পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে এনে ব্যাংকের দায় পরিশোধে ব্যবহার করা।
৬. ব্যাংক কোম্পানি আইনের ১৮(ক) ধারা সংশোধন করে চিহ্নিত লুটপাটকারী ও তাদের সহযোগীদের ব্যাংকের পরিচালনা পর্ষদে আজীবন নিষিদ্ধ করা।
৭. জাতীয় সংসদে ইসলামী ব্যাংক বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া বিভ্রান্তিকর বক্তব্য প্রত্যাহার করা।


বিক্রেতা বাড়ায় দরপতন, ইসলামী ব্যাংকের শেয়ারে ভাঙল টানা ঊর্ধ্বমুখী ধারা
বিক্রেতা বাড়ায় দরপতন, ইসলামী ব্যাংকের শেয়ারে ভাঙল টানা ঊর্ধ্বমুখী ধারা

ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর প্রথম দুই কার্যদিবস ক্রেতা সংকটে থাকলেও পরে বিক্রেতা সংকটে পড়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শেয়ার। ফলে টানা তিন কার্যদিবস শেয়ারটির দাম সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমা স্পর্শ করে এবং লেনদেন হল্টেড হয়।তবে মঙ্গলবার (১৬ জুন) পরিস্থিতির পরিবর্তন ঘটে। দিনের শুরুতে ঊর্ধ্বমুখী প্রবণতা থাকলেও একপর্যায়ে বিক্রেতারা মুনাফা তুলে...

৮ ঘন্টা আগে


ইসলামী ব্যাংককে ‘জামায়াতমুক্ত’ করার নির্দেশ গভর্নরের
ইসলামী ব্যাংককে ‘জামায়াতমুক্ত’ করার নির্দেশ গভর্নরের

রোববার (১৪ জুন) বিকেলে বাংলাদেশ ব্যাংক-এ ইসলামী ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে গভর্নর মোস্তাকুর রহমান এ নির্দেশনা দেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।বাংলাদেশ ব্যাংক ও ইসলামী ব্যাংকের একাধিক সূত্র জানিয়েছে, বৈঠকে গভর্নর ব্যাংকটির বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং সংকট মোকাবিলায় কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস

১৫ ঘন্টা আগে


ইসলামী ব্যাংককে আড়াই হাজার কোটি টাকা বিশেষ ধার দিলো বাংলাদেশ ব্যাংক
ইসলামী ব্যাংককে আড়াই হাজার কোটি টাকা বিশেষ ধার দিলো বাংলাদেশ ব্যাংক

তারল্য সংকট মোকাবিলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC-কে ২ হাজার ৫০০ কোটি টাকার বিশেষ ঋণ সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।রোববার (১৪ জুন) কেন্দ্রীয় ব্যাংক এ সহায়তা প্রদান করে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।ব্যাংক খাতের সূত্রগুলো জানায়, ঈদের পর ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে সৃষ্ট অস্থিরতার কারণে বিপুল সংখ্যক গ্রাহক তাদের

২ দিন আগে


বাজেটের পরদিনও সবজির বাজারে স্বস্তি নেই, বেশিরভাগ পণ্যের দাম ৫০-৮০ টাকার মধ্যে
বাজেটের পরদিনও সবজির বাজারে স্বস্তি নেই, বেশিরভাগ পণ্যের দাম ৫০-৮০ টাকার মধ্যে

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণার পরদিন রাজধানীর খুচরা সবজির বাজারে তেমন কোনো পরিবর্তন দেখা যায়নি। ব্যবসায়ী ও ক্রেতাদের ভাষ্য অনুযায়ী, বাজেটের প্রভাব এখনও বাজারে পড়েনি। আগের সপ্তাহের মতোই অধিকাংশ সবজি ৫০ থেকে ৮০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, মৌসুম না থাকায় টমেটো এখনও সবচেয়ে বেশি দামের...

৪ দিন আগে

Dr.Mahfuzul Alom