বানিজ্য
ইসলামী ব্যাংক ইস্যু

বিক্রেতা বাড়ায় দরপতন, ইসলামী ব্যাংকের শেয়ারে ভাঙল টানা ঊর্ধ্বমুখী ধারা

অনলাইন ডেস্ক

৩ মাস আগে


বিক্রেতা বাড়ায় দরপতন, ইসলামী ব্যাংকের শেয়ারে ভাঙল টানা ঊর্ধ্বমুখী ধারা

ছবি: সংগৃহীত


ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর প্রথম দুই কার্যদিবস ক্রেতা সংকটে থাকলেও পরে বিক্রেতা সংকটে পড়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শেয়ার। ফলে টানা তিন কার্যদিবস শেয়ারটির দাম সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমা স্পর্শ করে এবং লেনদেন হল্টেড হয়।

তবে মঙ্গলবার (১৬ জুন) পরিস্থিতির পরিবর্তন ঘটে। দিনের শুরুতে ঊর্ধ্বমুখী প্রবণতা থাকলেও একপর্যায়ে বিক্রেতারা মুনাফা তুলে নিতে শুরু করলে বিক্রয়চাপ বাড়ে। এর ফলে শেয়ারটির দাম ধীরে ধীরে কমে আসে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ইসলামী ব্যাংকের শেয়ার ৩৫ টাকা ২০ পয়সায় লেনদেন শুরু করে। একপর্যায়ে সর্বোচ্চ ৩৮ টাকা ৭০ পয়সায় পৌঁছায়, যা ছিল সার্কিট ব্রেকারের ১০ শতাংশ ঊর্ধ্বসীমা। পরে দর কমে সর্বনিম্ন ৩৩ টাকা ৬০ পয়সায় নেমে আসে। দিন শেষে শেয়ারটির সমাপনী মূল্য দাঁড়ায় ৩৪ টাকা ১০ পয়সা।

দিনজুড়ে ব্যাংকটির শেয়ার ২ হাজার ৬৫৭ বারে লেনদেন হয়। এতে ২০ লাখের বেশি শেয়ার হাতবদল হয়েছে, যার বাজারমূল্য ৭ কোটি ২১ লাখ টাকারও বেশি।

অন্যদিকে বেক্সিমকো লিমিটেড-এর শেয়ারে বিপরীত চিত্র দেখা গেছে। কোম্পানিটির শেয়ার টানা ষষ্ঠ কার্যদিবস ক্রেতা সংকটে পড়ে হল্টেড হয়েছে। সার্কিট ব্রেকারের সর্বোচ্চ ১০ শতাংশ নিম্নসীমায় নেমে শেয়ারটির দাম দাঁড়িয়েছে ৫৮ টাকা ৬০ পয়সায়।

মঙ্গলবার হল্টেড হওয়ার আগে বেক্সিমকোর ৩৮ হাজার ৪৪১টি শেয়ার লেনদেন হয়েছে, যার বাজারমূল্য প্রায় ২২ লাখ ৫০ হাজার টাকা।

উল্লেখ্য, গত সপ্তাহের তৃতীয় কার্যদিবস থেকে ইসলামী ব্যাংক ও বেক্সিমকোর ফ্লোর প্রাইস প্রত্যাহার করা হয়। এর মাধ্যমে দেশের পুঁজিবাজারের সব তালিকাভুক্ত কোম্পানি ফ্লোর প্রাইসমুক্ত হয়েছে। ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর প্রথমদিকে উভয় কোম্পানির শেয়ারে বিক্রয়চাপ দেখা গেলেও পরে ইসলামী ব্যাংকের শেয়ারে ব্যাপক ক্রয়চাহিদা তৈরি হয়। তবে মঙ্গলবার সেই ধারায় পরিবর্তন এসেছে এবং শেয়ারটির দর কিছুটা কমেছে।


আড়াই মাসেই এলএনজিতে ১০ হাজার কোটি টাকা ভর্তুকি
আড়াই মাসেই এলএনজিতে ১০ হাজার কোটি টাকা ভর্তুকি

চলতি অর্থবছরের প্রথম আড়াই মাসেই তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) খাতে সরকারকে ১০ হাজার ৩০০ কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে। অথচ পুরো অর্থবছরের জন্য এ খাতে বরাদ্দ রাখা হয়েছিল ৬ হাজার ৫০০ কোটি টাকা। ফলে নির্ধারিত বরাদ্দের চেয়ে এরই মধ্যে প্রায় ৩ হাজার ৮০০ কোটি টাকা বেশি ভর্তুকি দিতে হয়েছে।মধ্যপ্রাচ্যের যুদ্ধ...

২২ ঘন্টা আগে


পাঁচ ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন
পাঁচ ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন

দেশে প্রাথমিকভাবে পাঁচটি ডিজিটাল ব্যাংক স্থাপনের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব ব্যাংকের জন্য লেটার অব ইনটেন্ট (এলওআই) অনুমোদন করা হয়েছে।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় প্রস্তাবিত পাঁচটি ডিজিটাল ব্যাংকের এলওআই অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয়।অনুমোদন পাওয়া ব্যাংকগুলো হলো-বিকাশ ডিজিটাল ব্যাংক, বুস্ট-রবি, কোড়ি, ডিজিটাল ব্যাংকিং অব ভুটান-ডিকে এবং নোভা ডিজিটাল

২ দিন আগে


কাতার থেকে অতিরিক্ত দুই কার্গো এলএনজি কেনার অনুমোদন
কাতার থেকে অতিরিক্ত দুই কার্গো এলএনজি কেনার অনুমোদন

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দীর্ঘমেয়াদি সরকারি পর্যায়ের (জি-টু-জি) চুক্তির আওতায় কাতার এনার্জি ট্রেডিং এলএলসি থেকে অতিরিক্ত দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিজিপি)।বুধবার (২৩ সেপ্টেম্বর) চলতি বছরের সিসিজিপির ৪৬তম সভায় এ প্রস্তাব অনুমোদন করা হয়।প্রস্তাব অনুযায়ী, অতিরিক্ত এলএনজির কার্গো দুটি আগামী

৩ দিন আগে


ডিজেল-জেট এ-১ আমদানি বাতিল, কাতার থেকে এলএনজি আসছে
ডিজেল-জেট এ-১ আমদানি বাতিল, কাতার থেকে এলএনজি আসছে

আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের আওতায় সেপ্টেম্বর থেকে ডিসেম্বর ২০২৬ সময়ের জন্য গ্যাস অয়েল (ডিজেল) ও জেট এ-১ আমদানির কার্যক্রম বাতিলের প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। একই সঙ্গে কাতার থেকে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় বিদ্যমান চুক্তিমূল্যের পরিবর্তে নতুন মূল্যে আরও দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির প্রস্তাবেও অনুমোদন দেওয়া হয়েছে।বুধবার...

৩ দিন আগে

Dr.Mahfuzul Alom