‘ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়’: স্বরাষ্ট্রমন্ত্রী
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগ ও ব্যাংকটির বর্তমান পরিস্থিতি নিয়ে জাতীয় সংসদে আলোচনার সময় তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, “ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়, আবার জামায়াতে ইসলামীও ইসলাম নয়।”
মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদে ইসলামী ব্যাংকের মালিকানা ও ব্যবস্থাপনা নিয়ে আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। এ সময় আব্দুল্লাহ মোহাম্মদ তাহের উত্থাপিত অভিযোগের জবাব দিচ্ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাহউদ্দিন আহমদ বলেন,
“সব বিষয়ে ইসলামের দোহাই দেওয়া মোটেও সমীচীন নয়। একটি ব্যাংক বা রাজনৈতিক দলের নামের সঙ্গে ‘ইসলাম’ শব্দ থাকলেই সেটি ইসলামের প্রতিনিধিত্ব করে না।”
ইসলামী ব্যাংকে চলমান আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বৈধ গ্রাহকদের স্বার্থ ও মালিকানা সুরক্ষিত থাকবে। তবে কিছু ব্যক্তি ও গোষ্ঠী পর্দার আড়াল থেকে গ্রাহকদের নাম ব্যবহার করে অস্থিরতা তৈরির চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।
মন্ত্রী বলেন,
“ব্যাংকের প্রকৃত গ্রাহকদের কোনো সমস্যা হবে না। আইন অনুযায়ী তাদের অধিকার নিশ্চিত করা হবে। কিন্তু আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করে কেউ উদ্দেশ্য হাসিল করতে পারবে না।”
ব্যাংকের চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদ নিয়োগের বিষয়ে তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক-এর হাতে ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী প্রয়োজনীয় ক্ষমতা রয়েছে। প্রয়োজনে যে কোনো সময় পরিচালনা পর্ষদ পুনর্গঠন বা অব্যাহতি দেওয়া যেতে পারে।
আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, ব্যাংক থেকে নেওয়া ঋণ পরিশোধ না করা ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত করা হবে। একই সঙ্গে অতীতে নিয়মবহির্ভূতভাবে চাকরিচ্যুত কর্মীদের বিষয়েও ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন, এস আলম গ্রুপ অতীতে ভুয়া প্রতিষ্ঠানের মাধ্যমে ইসলামী ব্যাংক থেকে বিপুল অঙ্কের অর্থ সরিয়ে নিয়েছে। তিনি দাবি করেন, বর্তমান সরকার ব্যাংকটিতে বিতর্কিত ব্যক্তিদের নিয়োগ দিয়ে নতুন সংকট তৈরি করছে।
সংসদে উভয় পক্ষের বক্তব্যের মধ্য দিয়ে ইসলামী ব্যাংকের মালিকানা, পরিচালনা এবং ভবিষ্যৎ নিয়ে চলমান বিতর্ক নতুন মাত্রা পেয়েছে।
ভাটারা থানা ৪০ নং ওয়ার্ডে জুলাই যোদ্ধাদের স্মরণে দোয়া মাহফিল
আজ, ৫ আগস্ট, ভাটারা থানা ৪০ নং ওয়ার্ডের উদ্যোগে জুলাই যোদ্ধাদের আহত ও নিহতদের রূহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মো. বদরুল আলম সাহেবসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।আল্লাহ তাআলা শহীদদের জান্নাতুল ফিরদাউস নসিব করুন, আহতদের দ্রুত পূর্ণ সুস্থতা দান করুন
৩৪ মিনিট আগে
দেশে ফিরে আসুন, রাজপথে দেখা হবে: শেখ হাসিনাকে রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে আসার আহ্বান জানিয়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, “আমরা অপেক্ষা করে আছি, আসেন দেশে। দেশে আসেন, দেখা হবে ইনশাআল্লাহ—রাজপথে।”বুধবার (৫ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা...
১ ঘন্টা আগে
জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী, শুনলেন শেখ হাসিনার সংরক্ষিত কল রেকর্ড
রাজধানীর শেরেবাংলা নগরে প্রতিষ্ঠিত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধনের পর জাদুঘরের বিভিন্ন গ্যালারি ও প্রদর্শনী ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি জাদুঘরে সংরক্ষিত একটি লাল টেলিফোনের মাধ্যমে শেখ হাসিনার রেকর্ডকৃত একটি কলও শোনেন।বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় ফলক উন্মোচনের মাধ্যমে জাদুঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে আমন্ত্রিত অতিথিদের
১ ঘন্টা আগে
সাঈদী-নিজামীদের ছবিতে ছাত্রদলের জুতা নিক্ষেপ
রাজধানীতে অনুষ্ঠিত এক বিক্ষোভ কর্মসূচিতে জামায়াতে ইসলামীর সাবেক নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী ও মতিউর রহমান নিজামীর ছবিতে জুতা নিক্ষেপ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং জামায়াত-শিবিরের রাজনীতির বিরুদ্ধে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেন। কর্মসূচিতে উপস্থিত ছাত্রদল নেতারা বলেন,স্বাধীনতাবিরোধী রাজনীতির কোনো স্থান বাংলাদেশে নেই এবং এ ধরনের শক্তির পুনর্বাসনের
৫ ঘন্টা আগে
