ইরানের সর্বোচ্চ নেতার জানাজায় যোগ দিতে ঢাকা ছেড়েছেন স্পিকার
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে তেহরানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
আজ বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ৭টা ৩০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি ইরানের উদ্দেশে রওনা হন। জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
সংসদ সচিবালয় জানায়, স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ইরানে অবস্থানকালে প্রয়াত সর্বোচ্চ নেতার জানাজায় শরিক হবেন এবং বাংলাদেশের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করবেন। সফর শেষে আগামী ৪ জুলাই স্পিকারের দেশে ফেরার কথা রয়েছে।
উল্লেখ্য, ইরানের প্রভাবশালী ও দীর্ঘমেয়াদী সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি গত ২৮ ফেব্রুয়ারি ৮৬ বছর বয়সে শাহাদাতবরণ করেন। ১৯৩৯ সালের ১৯ এপ্রিল উত্তর-পূর্ব ইরানের মাশহাদে জন্মগ্রহণকারী এই নেতা ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর দেশটির নতুন রাজনৈতিক ব্যবস্থা গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
বিপ্লব-পরবর্তী সময়ে ১৯৮০ সালে তিনি কিছু সময়ের জন্য ইরানের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ইরান-ইরাক যুদ্ধ শুরু হলে তিনি ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) তত্ত্বাবধানের দায়িত্ব নেন এবং পরবর্তী সময়ে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন। ১৯৮৯ সালে দেশটির প্রথম সর্বোচ্চ নেতা রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর ইরানের ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’ আয়াতুল্লাহ আলীকে দেশটির সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে। তাঁর মৃত্যুতে ইরানসহ মুসলিম বিশ্বে গভীর শোকের ছায়া নেমে আসে।
জুলাই জোটের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের আংশিক কমিটি ঘোষণা
জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক, মানবিক ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা সংগঠন জুলাই জোট ২১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের (আংশিক) কমিটি ঘোষণা করেছে।বৃহস্পতিবার রাজধানীর পুরানা পল্টনে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় দায়িত্বশীলদের সর্বসম্মত সিদ্ধান্তে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, কার্যক্রমকে...
৩ ঘন্টা আগে
বিদেশি বিনিয়োগ ও দক্ষ জনবল টানতে নতুন ভিসানীতি করছে সরকার, খসড়া চূড়ান্তের দায়িত্বে অর্থমন্ত্রী
বিদেশিদের বাংলাদেশে আগমন-প্রস্থান সহজ ও সুশৃঙ্খল করা এবং দেশে বিদেশি বিনিয়োগ ও পর্যটন আকর্ষণ করতে নতুন ভিসানীতি প্রণয়ন করছে সরকার। ২০০৬ সালের প্রচলিত ভিসানীতি সংশোধন করে তৈরি 'ভিসানীতি-২০২৬' এর একটি খসড়া আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হয়েছে।আজ বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত...
৩ ঘন্টা আগে
নতুন দায়িত্বে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিডা ও এনবিআর চেয়ারম্যান
জাতীয় ঔষধনীতি বাস্তবায়ন এবং দেশের ঔষধ খাতের নীতিগত দিকনির্দেশনা জোরদারে ২৪ সদস্যের জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করেছে সরকার। নতুন পরিষদে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী এবং সদস্য সচিব থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব। পাশাপাশি নতুন করে সদস্য হয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী, বিডার নির্বাহী চেয়ারম্যান...
৪ ঘন্টা আগে
জুলাই গণঅভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ছাত্রদলের
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জুলাইয়ের প্রথম প্রহরে শুরু হওয়া এ কর্মসূচি আগামী ৩ আগস্ট একই স্থানে ছাত্রসমাবেশের মাধ্যমে শেষ হবে।ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ঘোষিত কর্মসূচির তথ্য বৃহস্পতিবার এক...
৫ ঘন্টা আগে
