ইরানের শাসনব্যবস্থা যুদ্ধের চেয়ে আত্মসমর্পণকেই বেশি ভয় পায়
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
ওয়াশিংটনভিত্তিক থিংকট্যাঙ্ক কুইন্সি ইনস্টিটিউট ফর রেসপন্সিবল স্টেটক্রাফ্ট-এর সহপ্রতিষ্ঠাতা ত্রিতা পারসি বলেছেন, তার বিশ্বাস- যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কৌশল ছিল ইরানের কেউ আত্মসমর্পণে রাজি না হওয়া পর্যন্ত দেশটির যত বেশি সম্ভব জ্যেষ্ঠ নেতাকে হত্যা করা। তবে তার মতে, এটি ছিল একটি ‘ভুল হিসাব’।
ত্রিতা পারসি বলেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেবেছিলেন, উপসাগরে বিমানবাহী রণতরি পাঠালে ইরান যথেষ্ট ভয় পাবে এবং আত্মসমর্পণে বাধ্য হবে। কিন্তু তিনি বোঝেননি যে, ইরানের শাসনব্যবস্থা যুদ্ধের চেয়ে আত্মসমর্পণকেই বেশি ভয় পায়।
তার ব্যাখ্যায়, ইরানের বর্তমান নেতৃত্ব বিশ্বাস করে- তারা যুদ্ধে টিকে থাকতে পারে, কিন্তু আত্মসমর্পণ করলে টিকে থাকা সম্ভব নয়। ফলে কেবল নেতৃত্বকে সরিয়ে দিলেই কাঙ্ক্ষিত ফল আসবে- এমন ধারণা বাস্তবসম্মত নয়।
তিনি আরও বলেন, কেউ আত্মসমর্পণে রাজি না হলে কৌশল বাস্তবায়নে কেবল একের পর এক নেতাকে সরানো নয়, কার্যত পুরো দেশকে ধ্বংসের পথে ঠেলে দিতে হতে পারে। ট্রাম্প প্রশাসন জানে না এতে কত সময় লাগতে পারে বা আদৌ তা সম্ভব কি না।
পারসির মতে, এ সময়ের মধ্যে ইরানের কৌশল হবে যুক্তরাষ্ট্র, মার্কিন সেনা, বৈশ্বিক অর্থনীতি, প্রতিবেশী রাষ্ট্র এবং আন্তর্জাতিক বাজারের ওপর যতটা সম্ভব চাপ সৃষ্টি করা- যাতে এমন সামরিক উদ্যোগ যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত ব্যয়বহুল হয়ে ওঠে।
বাংলাদেশসহ ২০ দেশ থেকে বিশেষায়িত ওষুধে শূন্য শুল্ক যুক্তরাষ্ট্রে
বাংলাদেশসহ ২০টি দেশ ও অঞ্চল থেকে আমদানি করা নির্দিষ্ট কিছু বিশেষায়িত ওষুধ ও সংশ্লিষ্ট উপাদানে শূন্য শুল্ক সুবিধা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির বাণিজ্য বিভাগের ব্যুরো অব ইন্ডাস্ট্রি অ্যান্ড সিকিউরিটি (বিআইএস) সম্প্রতি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সুবিধার আওতাভুক্ত দেশ ও পণ্যের তালিকা দিয়েছে।নতুন এ ব্যবস্থার আওতায় বিরল রোগের ওষুধ, নিউক্লিয়ার মেডিসিন, রক্তের...
২৬ মিনিট আগে
নেতানিয়াহুর ৬ ঘণ্টার গোপন আমিরাত সফর, বৈঠকে ইরান
মাত্র ছয় ঘণ্টার গোপন সফরে সংযুক্ত আরব আমিরাতে গিয়ে দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের (এমবিজে) সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দ্য জেরুজালেম পোস্টের প্রতিবেদন অনুযায়ী, বৈঠকে ইরান ছিল আলোচনার অন্যতম প্রধান বিষয়।রোববার (২৭ সেপ্টেম্বর) ব্যক্তিগত একটি উড়োজাহাজে আবুধাবিতে যান নেতানিয়াহু। সেখানে প্রায় ছয় ঘণ্টা অবস্থানের...
৬ ঘন্টা আগে
রাখাইনে সেনাবাহিনীর বিমান হামলায় নিহত ৩৩
বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের সংঘাতপূর্ণ রাখাইন রাজ্যের কিয়াউকতাও শহরে একটি বাজারের কাছে সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৬ জন।সোমবার (২৮ সেপ্টেম্বর) চালানো ওই হামলার তথ্য জানিয়েছে মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াইরত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ) এবং স্থানীয় একটি ত্রাণ সংস্থা। স্থানীয় ত্রাণকর্মী...
১৬ ঘন্টা আগে
পশ্চিমবঙ্গে থালাপতি বিজয়ের দলের প্রথম রাজ্য কার্যালয়
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও অভিনেতা থালাপতি বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাঘম (টিভিকে) এবার পশ্চিমবঙ্গেও সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে। রোববার (২৭ সেপ্টেম্বর) পূর্ব বর্ধমানের ফাগুপুরে দলের প্রথম রাজ্য কার্যালয়ের উদ্বোধন করা হয়।ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে কার্যালয়টির উদ্বোধন করা হয়। এ উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় পাঁচ হাজার সমর্থক উপস্থিত হন।তামিলনাড়ুতে দলটির
১৭ ঘন্টা আগে
