আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে নজিরবিহীন অর্থনৈতিক যুদ্ধের হুমকি ট্রাম্পের

অনলাইন ডেস্ক

১ মাস আগে


ইরানের বিরুদ্ধে নজিরবিহীন অর্থনৈতিক যুদ্ধের হুমকি ট্রাম্পের

ইরানের সঙ্গে চলমান সংঘাত নিরসনে আলোচনা অচলাবস্থায় থাকায় দেশটির বিরুদ্ধে নজিরবিহীন অর্থনৈতিক পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরান চুক্তির সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছে। এ কারণে দেশটিকে ‘নজিরবিহীন মাত্রায় অর্থনৈতিক যুদ্ধ ও বিচ্ছিন্নতার’ মুখে পড়তে হবে।

ট্রাম্প আরও হুঁশিয়ারি দেন, ইরানের সঙ্গে ব্যবসা বা কোনো ধরনের অর্থনৈতিক লেনদেনে যুক্ত দেশগুলোকেও নিষেধাজ্ঞার আওতায় আনা হতে পারে। কোনো দেশের আর্থিক প্রতিষ্ঠান, ব্যবসা, বিমানবন্দর বা সরকারি সংস্থা ইরানকে সহায়তা করলে তাদেরও ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’ ভোগ করতে হবে বলে জানান তিনি।

ইরানের তেল চোরাচালান, পণ্য বিনিময়, নগদ অর্থ স্থানান্তর, মুদ্রা বিনিময় কেন্দ্র, জাহাজ নিবন্ধন এবং ইরানের হয়ে কাজ করা ভুয়া কোম্পানিগুলোর কার্যক্রম বন্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্প এটিকে ‘অর্থনৈতিক ডি-ডে’ হিসেবে উল্লেখ করে ইরানকে বিচ্ছিন্ন করতে যুক্তরাষ্ট্রের মিত্রদের পাশে থাকার আহ্বান জানান।

ইরানের ওপর আগে থেকেই কঠোর নিষেধাজ্ঞা

ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক চাপ প্রয়োগের উদ্যোগ ট্রাম্পের জন্য নতুন নয়। গত এপ্রিল থেকে তার প্রশাসন ‘অপারেশন ইকোনমিক ফিউরি’ নামে চাপ প্রয়োগের অভিযান চালিয়ে আসছে। এর আওতায় ইরানের তেল, নৌপরিবহন ও আর্থিক খাতে বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

ইরানের জ্বালানি রপ্তানি থেকে আয় বন্ধ করাই এসব নিষেধাজ্ঞার অন্যতম প্রধান লক্ষ্য। দেশটির তেল বিক্রিতে সহায়তার অভিযোগে বিভিন্ন কোম্পানি, মধ্যস্থতাকারী ও ট্যাংকারকেও নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।

ইরানের প্রতিক্রিয়া

ট্রাম্পের সর্বশেষ ঘোষণার বিষয়ে ইরান সরকার তাৎক্ষণিক কোনো মন্তব্য না করলেও দেশটির বিভিন্ন গণমাধ্যম এটিকে নতুন কোনো বিষয় নয় বলে উল্লেখ করেছে।

ইরানের আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, যুক্তরাষ্ট্র বহু বছর ধরে ইরানের আর্থিক ও অর্থনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করার চেষ্টা করছে। ইরানও এসব নিষেধাজ্ঞা এড়িয়ে চলার বিভিন্ন পদ্ধতিতে অভ্যস্ত হয়ে উঠেছে।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি বলেছে, সামরিক আগ্রাসন ব্যর্থ হওয়ার পর ট্রাম্প এখন ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধের কথা বলছেন।

চীনকে নিয়ে বড় চ্যালেঞ্জ

বিশ্লেষকদের মতে, ইরানের পাশাপাশি চীন, ইরাক ও তুরস্কের ওপরও দ্বিতীয় পর্যায়ের নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা করতে পারে ওয়াশিংটন।

বিশেষজ্ঞরা বলছেন, চীনের ছোট স্বাধীন তেল শোধনাগারগুলো ইরানের তেলের গুরুত্বপূর্ণ ক্রেতা। এসব প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত চীনা আর্থিক প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্যবস্তু করলে ইরানের ওপর চাপ বাড়তে পারে।

তবে এতে যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কেও বড় ধরনের উত্তেজনা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে দুই দেশের মধ্যে বাণিজ্য আলোচনা চলমান থাকায় ইরান ইস্যুতে চীনা প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞার আওতায় আনা হলে বেইজিংয়ের প্রতিক্রিয়া গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

বিশ্লেষকদের মতে, ইরানের ওপর আরও কঠোর অর্থনৈতিক চাপ প্রয়োগ করা সম্ভব হলেও এর কার্যকারিতা এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়া নিয়ে বড় ধরনের ঝুঁকি রয়েছে।

 


মদিনাকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি প্রত্যাখ্যান হুথিদের
মদিনাকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি প্রত্যাখ্যান হুথিদের

সৌদি আরবের পবিত্র নগরী মদিনাকে লক্ষ্য করে কোনো হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এর কিছুক্ষণ আগে সৌদি আরব দাবি করেছিল, মদিনার দিকে ধেয়ে আসা একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে

২ দিন আগে


বাংলাদেশ আমাদের পথ দেখিয়েছে: ভারতের জেন জি আ‘ন্দো‘লন নিয়ে নেহা বোরার মন্তব্য
বাংলাদেশ আমাদের পথ দেখিয়েছে: ভারতের জেন জি আ‘ন্দো‘লন নিয়ে নেহা বোরার মন্তব্য

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে তরুণদের চলমান আন্দোলন বা জেন-জি প্রতিবাদ বাংলাদেশের আন্দোলন থেকে অনুপ্রেরণা পেয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির ছাত্রনেত্রী নেহা বোরা। বুধবার (১৪ অক্টোবর) সোশ্যালিস্ট স্টুডেন্ট ফ্রন্টের ষষ্ঠ জাতীয় সম্মেলন উপলক্ষে প্রকাশিত এক ভিডিও বার্তায় অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সর্বভারতীয় সভাপতি নেহা বোরা এ মন্তব্য করেন।তিনি বলেন,

৩ দিন আগে


যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে সংঘাতের আশঙ্কায় প্রতিরক্ষা জোরদার করছে ইরান
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে সংঘাতের আশঙ্কায় প্রতিরক্ষা জোরদার করছে ইরান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে নতুন করে সংঘাতের আশঙ্কায় প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করছে ইরান। পাশাপাশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন কর্মসূচি পুনর্গঠনের চেষ্টা চালাচ্ছে দেশটি। স্যাটেলাইট চিত্রের বরাতে সোমবার (১২ অক্টোবর) এ তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য মার্কিন হামলা ঠেকাতে ইরান প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করছে, নিজেদের অনুগতদের সংগঠিত করছে এবং...

৪ দিন আগে


পাকিস্তানে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত দুই পাইলট নিহত
পাকিস্তানে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত দুই পাইলট নিহত

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় দেশটির সামরিক বাহিনীর একটি ‘মুশশাক’ প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। সোমবার (১২ অক্টোবর) স্থানীয় সময় দুপুরের দিকে নাওয়ান কিলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।পাকিস্তানি সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত...

৫ দিন আগে

Dr.Mahfuzul Alom