ইরানে বিক্ষোভ দমনে তাজা গুলি, ৪৮ ঘণ্টায় প্রায় দুই হাজার নিহতের আশঙ্কা
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ দমনে কঠোর অবস্থান নিয়েছে দেশটির নিরাপত্তাবাহিনী। বিক্ষোভকারীদের লক্ষ্য করে নির্বিচারে তাজা গুলি ছোড়া হচ্ছে। এতে গত ৪৮ ঘণ্টায় প্রায় দুই হাজার মানুষ নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। নিহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক পর্যবেক্ষক মহল।
রোববার (১১ জানুয়ারি) লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইন্টারনেট পুরোপুরি বিচ্ছিন্ন রেখে দেশজুড়ে বিক্ষোভকারীদের বিরুদ্ধে ব্যাপক দমন-পীড়ন চালানো হচ্ছে, যার ফলে হতাহতের প্রকৃত চিত্র বাইরের বিশ্বে পৌঁছাতে বিলম্ব হচ্ছে।
সংবাদমাধ্যমটি জানায়, দক্ষিণ তেহরানের কাহরিজাক এলাকা থেকে পাঠানো একটি ভিডিওতে রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা বেশ কয়েকজনের মরদেহ এবং কিছু মরদেহ বডি ব্যাগে ভরা অবস্থায় দেখা গেছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলা হয়, সেখানে কয়েক ডজন মরদেহ পড়ে থাকতে দেখা গেছে। একই সঙ্গে একটি শিল্পকারখানার শেডের কাছেও একাধিক মরদেহ পড়ে থাকতে দেখা গেছে।
এর আগে ফারদিস, কারাজ এবং পূর্ব তেহরানের আলঘাদির হাসপাতাল থেকে পাঠানো ভিডিওতেও বিপুলসংখ্যক মরদেহের উপস্থিতি দেখা গেছে। এসব ভিডিও বিশ্লেষণ করে ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, দমন অভিযান কোনো একটি শহরে সীমাবদ্ধ নেই; বরং যেখানে যেখানে বিক্ষোভ হচ্ছে, সেখানেই নিরাপত্তাবাহিনী প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করছে।
সংবাদমাধ্যমটি আরও জানায়, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় পুরো পরিস্থিতির প্রকৃত চিত্র এখনও স্পষ্টভাবে পাওয়া যাচ্ছে না। তবে যে সীমিত তথ্য ও ভিডিও সামনে আসছে, তা থেকে বোঝা যাচ্ছে—দেশজুড়ে বিক্ষোভকারীদের বিরুদ্ধে ব্যাপকভাবে তাজা গুলি ব্যবহার করা হচ্ছে।
উত্তরাঞ্চলীয় শহর রাশতের এক চিকিৎসক ইরান ইন্টারন্যাশনালকে জানিয়েছেন, শুধুমাত্র একটি হাসপাতালেই অন্তত ৭০টি মরদেহ আনা হয়েছে। এতে হতাহতের ভয়াবহতা আরও স্পষ্ট হয়ে উঠেছে।
সূত্র জানায়, তেহরানের বিভিন্ন অংশ এবং কারাজের ফারদিস এলাকায় সবচেয়ে বেশি সহিংসতা চলছে। এ ছাড়া দেশের অন্যান্য অঞ্চল থেকেও বিক্ষোভকারীদের ওপর ব্যাপক গুলি চালানোর তথ্য পাওয়া যাচ্ছে।
সাধারণ ইন্টারনেট বন্ধ থাকায় ইলন মাস্কের স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহার করে কিছু ব্যক্তি হত্যাকাণ্ড ও দমন-পীড়নের ভিডিও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে পাঠাচ্ছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং ইরান সরকারের প্রতি সহিংসতা বন্ধ করে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। তবে এখন পর্যন্ত ইরান সরকারের পক্ষ থেকে হতাহতের সংখ্যা নিয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।
বাংলাদেশসহ ২০ দেশ থেকে বিশেষায়িত ওষুধে শূন্য শুল্ক যুক্তরাষ্ট্রে
বাংলাদেশসহ ২০টি দেশ ও অঞ্চল থেকে আমদানি করা নির্দিষ্ট কিছু বিশেষায়িত ওষুধ ও সংশ্লিষ্ট উপাদানে শূন্য শুল্ক সুবিধা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির বাণিজ্য বিভাগের ব্যুরো অব ইন্ডাস্ট্রি অ্যান্ড সিকিউরিটি (বিআইএস) সম্প্রতি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সুবিধার আওতাভুক্ত দেশ ও পণ্যের তালিকা দিয়েছে।নতুন এ ব্যবস্থার আওতায় বিরল রোগের ওষুধ, নিউক্লিয়ার মেডিসিন, রক্তের...
২৭ মিনিট আগে
নেতানিয়াহুর ৬ ঘণ্টার গোপন আমিরাত সফর, বৈঠকে ইরান
মাত্র ছয় ঘণ্টার গোপন সফরে সংযুক্ত আরব আমিরাতে গিয়ে দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের (এমবিজে) সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দ্য জেরুজালেম পোস্টের প্রতিবেদন অনুযায়ী, বৈঠকে ইরান ছিল আলোচনার অন্যতম প্রধান বিষয়।রোববার (২৭ সেপ্টেম্বর) ব্যক্তিগত একটি উড়োজাহাজে আবুধাবিতে যান নেতানিয়াহু। সেখানে প্রায় ছয় ঘণ্টা অবস্থানের...
৬ ঘন্টা আগে
রাখাইনে সেনাবাহিনীর বিমান হামলায় নিহত ৩৩
বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের সংঘাতপূর্ণ রাখাইন রাজ্যের কিয়াউকতাও শহরে একটি বাজারের কাছে সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৬ জন।সোমবার (২৮ সেপ্টেম্বর) চালানো ওই হামলার তথ্য জানিয়েছে মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াইরত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ) এবং স্থানীয় একটি ত্রাণ সংস্থা। স্থানীয় ত্রাণকর্মী...
১৬ ঘন্টা আগে
পশ্চিমবঙ্গে থালাপতি বিজয়ের দলের প্রথম রাজ্য কার্যালয়
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও অভিনেতা থালাপতি বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাঘম (টিভিকে) এবার পশ্চিমবঙ্গেও সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে। রোববার (২৭ সেপ্টেম্বর) পূর্ব বর্ধমানের ফাগুপুরে দলের প্রথম রাজ্য কার্যালয়ের উদ্বোধন করা হয়।ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে কার্যালয়টির উদ্বোধন করা হয়। এ উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় পাঁচ হাজার সমর্থক উপস্থিত হন।তামিলনাড়ুতে দলটির
১৭ ঘন্টা আগে
