জাতীয়

ঈদযাত্রা নিরাপদ করতে মহাসড়কের পাশে পশুর হাট না বসানোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

অনলাইন ডেস্ক

৩ মাস আগে


ঈদযাত্রা নিরাপদ করতে মহাসড়কের পাশে পশুর হাট না বসানোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

ছবি: সংগৃহীত


আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সাধারণ মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে কঠোর অবস্থান নিয়েছে সরকার। এর অংশ হিসেবে মহাসড়ক ও রেললাইনের অতি সন্নিকটে কোনো ধরনের পশুর হাট বসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

বুধবার (৬ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সংক্রান্ত সেশনে তিনি এ নির্দেশনার কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অতীতে সড়কের ওপর বা সংলগ্ন এলাকায় পশুর হাট বসানোর কারণে ভয়াবহ যানজট, জনদুর্ভোগ ও দুর্ঘটনার অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতা থেকেই এবার আগেভাগেই কঠোর সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলা প্রশাসন ও পুলিশকে সমন্বিতভাবে এসব নির্দেশনা বাস্তবায়ন নিশ্চিত করতে বলা হয়েছে।

তিনি আরও জানান, বড় পশুর হাটগুলোতে জালিয়াতি রোধে পুলিশি নজরদারি বাড়ানো হবে এবং প্রয়োজনে বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করা হবে। একই সঙ্গে জাল নোট শনাক্তে বিশেষ মেশিন বসানো হবে এবং ব্যাংকগুলোকে সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ দেওয়া হয়েছে। অবৈধভাবে যত্রতত্র হাট বসানো ঠেকাতে মোবাইল কোর্ট ও নিয়মিত টহল জোরদার করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

কোরবানির পশুর চামড়া ব্যবস্থাপনা নিয়ে মন্ত্রী বলেন, গ্রাম ও উপজেলা পর্যায়ে সাত দিন পর্যন্ত লবণ দিয়ে চামড়া সংরক্ষণ করতে হবে। এই সময়ে কোনো চামড়া ঢাকায় আনা যাবে না, যাতে ইটিপি (এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট) ব্যবস্থার ওপর চাপ কমে এবং চামড়া নষ্ট হওয়া রোধ করা যায়। এ কাজে প্রয়োজনীয় লবণ বিনামূল্যে সরবরাহ করা হবে বলেও জানান তিনি।

ঈদযাত্রায় সড়ক, মহাসড়ক ও নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদর দপ্তরে একটি কেন্দ্রীয় মনিটরিং সেল গঠন করা হবে বলে জানানো হয়। গুরুত্বপূর্ণ মহাসড়কে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি থাকবে। পাশাপাশি ফেরিঘাটগুলোতে দুর্ঘটনা এড়াতে জেলা প্রশাসন ও নৌ-পরিবহন কর্তৃপক্ষকে সচেতনতামূলক মাইকিংসহ বিভিন্ন ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী মাঠ পর্যায়ের সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, ঈদে ঘরমুখো মানুষের যাত্রা যেন স্বস্তিদায়ক ও নিরাপদ হয়, সেটিই সরকারের প্রধান অগ্রাধিকার।


জুলাই আন্দোলন ছিল জনগণের, কোনো একক ব্যক্তি বা দলের নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান
জুলাই আন্দোলন ছিল জনগণের, কোনো একক ব্যক্তি বা দলের নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি)-এ বিএনপি আয়োজিত ‘গণতন্ত্র আদায়ে ১৭ বছরের অনিবার্য সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।তিনি বলেন, “বাংলাদেশে জুলাই-আগস্টে যে আন্দোলন হয়েছিল, তা ছিল জনগণের আন্দোলন। জনগণ পরিবর্তন চেয়েছিল বলেই আন্দোলন সফল হয়েছে।...

৭ ঘন্টা আগে


অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন ড. মিজানুর রহমান আজহারি
অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন ড. মিজানুর রহমান আজহারি

দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার অভিযোগের মধ্যে এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারি।মঙ্গলবার (৪ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, তার নিজের বাসার বিদ্যুৎ বিলও স্বাভাবিকের তুলনায় অনেক বেশি এসেছে।পোস্টে আজহারি লেখেন, “হঠাৎ করে আমার বাসার বিদ্যুৎ

৮ ঘন্টা আগে


‘হানাহানির জন্য জীবন দেননি জুলাইয়ের শহীদরা’: তাজুল ইসলাম
‘হানাহানির জন্য জীবন দেননি জুলাইয়ের শহীদরা’: তাজুল ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির মাসে দেশে হানাহানি ও সংঘাতের ঘটনা দেখে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেছেন, আবু সাঈদ, মুগ্ধসহ জুলাইয়ের শহীদরা এমন বিভক্ত ও সংঘাতপূর্ণ বাংলাদেশ দেখতে জীবন দেননি।মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আয়োজিত ‘জুলাই কালচারাল ফেস্ট’-এর প্রথম দিনের...

৯ ঘন্টা আগে


ঢাকেশ্বরী মন্দিরে সমলিঙ্গের বিয়ের অভিযোগের তদন্ত ও আইনগত ব্যবস্থা চেয়ে ১,২৩০ নাগরিকের যৌথ বিবৃতি
ঢাকেশ্বরী মন্দিরে সমলিঙ্গের বিয়ের অভিযোগের তদন্ত ও আইনগত ব্যবস্থা চেয়ে ১,২৩০ নাগরিকের যৌথ বিবৃতি

রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সমলিঙ্গের বিয়ের অভিযোগে জড়িতদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার ১ হাজার ২৩০ জন নাগরিক যৌথ বিবৃতি দিয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) প্রকাশিত ওই বিবৃতিতে আলেম, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা স্বাক্ষর করেন।মূল্যবোধ আন্দোলনের মুখপাত্র প্রকৌশলী মুহাম্মাদ সাদাত পাঠানো বিবৃতিতে...

১২ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom