ঈদ সামনে রেখে দৌলতদিয়া ঘাটে পশুবাহী ট্রাকের চাপ বৃদ্ধি
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দৌলতদিয়া ঘাট–পাটুরিয়া ফেরিঘাট নৌরুটে পশুবাহী যানবাহনের চাপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে রাজধানী ও আশপাশের পশুর হাটে কোরবানির পশু পরিবহনে এই রুট ব্যবহার করছেন ব্যবসায়ী ও খামারিরা।
বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত দৌলতদিয়া ঘাট এলাকায় পশুবাহী ট্রাকের দীর্ঘ সারি দেখা যায়। সংশ্লিষ্টরা বলছেন, ঈদ যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে গরুবাহী ট্রাক ও অন্যান্য পরিবহন চলাচল।
ঘাট সূত্রে জানা গেছে, রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী মানিকগঞ্জ, সাভার, গাবতলী, মিরপুর, উত্তরা এবং আরিচাসহ বিভিন্ন পশুর হাটে দ্রুত পৌঁছানো যায় বলে ব্যবসায়ীরা এই নৌরুটকে অগ্রাধিকার দিচ্ছেন। দালালমুক্ত পারাপার নিশ্চিত করতে চালক ও সহকারীরা সরাসরি কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে ফেরিতে উঠছেন।
পরিবহন ব্যবস্থাপনায় নিয়োজিত বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) জানিয়েছে, বর্তমানে দৌলতদিয়া প্রান্তে তিনটি ফেরিঘাট সচল রয়েছে। নতুনভাবে নির্মিত ৫ নম্বর ঘাটও প্রস্তুত রাখা হয়েছে। ছোট-বড় মিলিয়ে বর্তমানে ১৫টি ফেরি চলাচল করছে এবং পশুবাহী যানবাহনকে অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে।
ঈদকেন্দ্রিক যাত্রী ও পশুবাহী যান চলাচল বাড়ার সঙ্গে সঙ্গে ঘাট এলাকায় চাঁদাবাজি ও ছিনতাইয়ের আশঙ্কাও বাড়ে। এ কারণে আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ সতর্ক অবস্থানে রয়েছে। রাজবাড়ীর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ জানিয়েছেন, পুলিশ সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী কোনো পশুবাহী ট্রাক অযথা আটকানো হবে না এবং বিষয়টি কঠোরভাবে মনিটরিং করা হচ্ছে।
তিনি আরও বলেন, ঘাট এলাকায় ডিবি পুলিশ, মোটরসাইকেল মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে। পাশাপাশি ফেরিতে সাদা পোশাক ও ইউনিফর্মে নৌ পুলিশ মোতায়েন থাকবে এবং একটি নিয়ন্ত্রণ কক্ষও চালু রাখা হবে।
সংশ্লিষ্টদের মতে, ঈদকে কেন্দ্র করে কোরবানির পশুর সরবরাহ ও পরিবহন নি র্বিঘ্ন রাখতে প্রশাসনের এই তৎপরতা ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের মধ্যে স্বস্তি তৈরি করেছে।
মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত, দোয়া মাহফিলে জুবাইদা ও জাইমা
সাবেক যোগাযোগ ও কৃষিমন্ত্রী এবং বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল (অব.) মাহবুব আলী খানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবরে শ্রদ্ধা নিবেদন, কবর জিয়ারত এবং বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তার কন্যা ডা. জুবাইদা রহমান এবং নাতনি ব্যারিস্টার
৩২ মিনিট আগে
র্যাব বিলুপ্ত করে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ গঠনের উদ্যোগ, প্রকাশিত আইনের খসড়া
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) নামে নতুন একটি বিশেষায়িত বাহিনী গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর খসড়া প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। খসড়াটি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করে জনসাধারণের মতামত আহ্বান করা হয়েছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, জনমত ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়-বিভাগের মতামত...
১ ঘন্টা আগে
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আজ থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত, প্রথম দিনের ৯০০ টিকিট শেষ
রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আজ (৬ আগস্ট) থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হচ্ছে। এর আগে বুধবার (৫ আগস্ট) সকালে জাদুঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।জুলাই আন্দোলনের ঘটনাপ্রবাহ, শহীদ ও আহতদের স্মৃতি, আলোকচিত্র, ভিডিওচিত্র, দলিল, ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রী এবং আধুনিক ডিজিটাল প্রদর্শনী নিয়ে সাজানো এই জাদুঘরের...
৪ ঘন্টা আগে
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আজ থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত
জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি, আত্মত্যাগ ও গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস সংরক্ষণে প্রতিষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আজ (বৃহস্পতিবার, ৬ আগস্ট) থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হচ্ছে। এর আগে বুধবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে জাদুঘরটির উদ্বোধন করেন।জাদুঘরটিতে জুলাই আন্দোলনের ঘটনাপ্রবাহ, শহীদ ও আহতদের স্মৃতি, ঐতিহাসিক আলোকচিত্র, ভিডিওচিত্র, গুরুত্বপূর্ণ দলিল, ব্যক্তিগত ব্যবহার্য...
৮ ঘন্টা আগে
