‘হাসিনা দেশে ফিরে আইনের মুখোমুখি হোন, গণহত্যার অভিযোগের বিচার হোক’—আইনমন্ত্রী
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হোন এবং তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিচার হোক-এমন মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
শুক্রবার (৭ আগস্ট) সকালে ঝিনাইদহের শৈলকূপা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত ‘আগামী শৈলকূপা’ শীর্ষক মতবিনিময় সভা ও প্রয়াত বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, “শেখ হাসিনা বলেছেন, তিনি ডিসেম্বরে দেশে ফিরবেন। আমিও বিশ্বাস করতে চাই, তিনি ডিসেম্বরে দেশে ফিরে আইনের মুখোমুখি হোন এবং তার বিরুদ্ধে থাকা গণহত্যার অভিযোগের বিচারিক প্রক্রিয়ায় অংশ নিন।”
তিনি বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে খুন, গুম ও গণহত্যার মতো গুরুতর অভিযোগ রয়েছে এবং এসব অভিযোগের সত্যতা আইনের মাধ্যমেই নির্ধারিত হওয়া উচিত।
বিচার বিভাগের প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, তার প্রত্যাশা এমন একটি বিচারব্যবস্থা গড়ে তোলা, যেখানে সাধারণ মানুষ সর্বোচ্চ আস্থা রাখতে পারবেন। তার মতে, বিচার বিভাগের সবচেয়ে বড় সংকট অবকাঠামো বা প্রশাসনিক সীমাবদ্ধতা নয়, বরং মানবিক মূল্যবোধসম্পন্ন বিচারকের অভাব।
তিনি বলেন, “একজন বিচারকের দায়িত্ব কেবল একটি পেশা পালন করা নয়; ন্যায়বিচার প্রতিষ্ঠা করাই তার প্রধান দায়িত্ব। বিচারকদের মনে রাখতে হবে, তারা মানুষের ন্যায়বিচার নিশ্চিত করার জন্যই দায়িত্ব পালন করছেন।”
শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা প্রসঙ্গে আইনমন্ত্রী আরও বলেন, “যারা তার দেশে ফেরা নিয়ে আলোচনা করছেন, তারা একবার ভেবে দেখুন-এত অভিযোগের পরও তিনি জনগণের কাছে ক্ষমা চেয়েছেন কি না। তিনি কখনও নিজের কোনো ভুল বা অপরাধ স্বীকার করেছেন কি না, সেটিও বিবেচনার বিষয়।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক মো. নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশীষ বিন হাছান, শৈলকূপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুর রহমান এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ।
‘বিএনপি ক্ষমতায় এলেই ধ্বংসস্তূপ পায়’—মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির দুর্ভাগ্য হলো, দলটি যখনই ক্ষমতায় আসে, তখনই একটি ধ্বংসস্তূপের ওপর দাঁড়াতে হয়। উত্তরাধিকার সূত্রে প্রতিবারই একটি সংকটাপন্ন রাষ্ট্রব্যবস্থা গ্রহণ করতে হয় বলে মন্তব্য করেন তিনি।শুক্রবার (৭ আগস্ট) রাজধানীর হোটেল হলিডে ইন-এ টেলিভিশন এডিটরস কাউন্সিল আয়োজিত ‘টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা’...
৩৩ মিনিট আগে
২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, একক প্রার্থী হলে ভোট ছাড়াই নির্বাচিত ঘোষণা
দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে একাধিক বৈধ প্রার্থী না থাকলে ভোটগ্রহণ ছাড়াই একমাত্র বৈধ প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করা হবে।নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে...
৩ ঘন্টা আগে
জুলাই স্মৃতি জাদুঘর: ইতিহাস, স্মৃতি ও গণঅভ্যুত্থানের সাক্ষ্য বহনকারী নতুন প্রজন্মের ঠিকানা
প্রবল বর্ষণ উপেক্ষা করে রাজধানীর শেরেবাংলা নগরের জুলাই স্মৃতি জাদুঘরে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় যেন প্রমাণ করল—ইতিহাসকে কাছ থেকে জানার আগ্রহ কখনো থেমে থাকে না। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর থেকেই শত শত মানুষ পরিবার-পরিজন নিয়ে ভিড় করেন সদ্য উদ্বোধন হওয়া ‘জুলাই ৩৬ গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’। শিশু থেকে প্রবীণ—সব বয়সী মানুষের...
৩ ঘন্টা আগে
দিল্লিতে শেখ হাসিনার বক্তব্য ঘিরে ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন উত্তেজনা
ভারতের রাজধানী নয়াদিল্লিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রকাশ্য বক্তব্যকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন করে কূটনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। ভারতের মাটিতে শেখ হাসিনাকে রাজনৈতিক বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছে ঢাকা। সরকারের অভিযোগ, একজন দণ্ডিত আসামিকে রাজনৈতিক বক্তব্যের সুযোগ দেওয়া দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করছে...
৩ ঘন্টা আগে
