হাদি হত্যার পরিকল্পনাকারীরা জানাজার সামনের কাতারেই ছিল: ইনকিলাব মঞ্চ
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যার পরিকল্পনাকারীরা তার জানাজা নামাজের সামনের কাতারেই উপস্থিত ছিল—এমন বিস্ফোরক মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ফাতিমা তাসনিম জুমা।
বুধবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টে ফাতিমা তাসনিম জুমা লেখেন, ‘হুটহাট মাথায় এসে হিট করে, ভাইরে (হাদি) হত্যার পরিকল্পনাকারীদের কেউ কেউ হয়তো ভাইয়ের জানাজার সামনের দুই-তিন কাতারেই ছিল। আমরা হয়তো বুঝি নাই, চিনি নাই, কিচ্ছু করতে পারি নাই। সকল ষড়যন্ত্র উন্মোচিত করে দাও খোদা। আমরা তোমার সাহায্য ছাড়া নিরুপায়।’
এ বিষয়ে একই পোস্টের মন্তব্য অংশে তিনি আরও বলেন, বৃহস্পতিবার আদালতে মামলার শুনানি রয়েছে। তদন্তে দাখিল করা চার্জশিটে শুধু মাসুদ ও বাপ্পি নামের দুজনকে সরাসরি হত্যার সঙ্গে জড়িত দেখানো হয়েছে। তবে হত্যাকাণ্ডের আগের পরিকল্পনা বা সম্ভাব্য মাস্টারমাইন্ডদের বিষয়ে কোনো তথ্য সেখানে নেই।
ফাতিমা তাসনিম জুমা প্রশ্ন তুলে বলেন, ‘মাস্টারমাইন্ডদের বের করা কি সম্ভব না, নাকি ইচ্ছে করেই করতে দেওয়া হয় না জানি না। এরা কারা, কী এমন শক্তি তাদের যে তাদের কখনো সামনে আনা সম্ভব না বলে আমাদের মেনে নিতে বলা হয়? এরা কি হাসিনার চাইতেও শক্তিশালী?’-এমন মন্তব্যে তদন্তের স্বচ্ছতা নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট রোড এলাকায় মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। রিকশায় থাকা অবস্থায় তার মাথায় গুলি লাগে। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হলে সেখানে ১৮ ডিসেম্বর রাত ৯টা ৪৫ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন।
এই ঘটনায় পল্টন থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার পর শ্যুটার ফয়সালের বাবা-মাকে গ্রেপ্তার করা হলেও মূল অভিযুক্ত ফয়সাল ও তার সহযোগীরা এখনো ধরাছোঁয়ার বাইরে। তদন্ত সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা যায়, তারা ভারতে পালিয়ে গেছে-এমন ধারণা দীর্ঘদিন ধরে থাকলেও সম্প্রতি পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি স্বীকার করা হয়েছে।
শহীদ ওসমান হাদি হত্যার বিচার এবং প্রকৃত পরিকল্পনাকারীদের চিহ্নিত করার দাবিতে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে ক্রমেই চাপ বাড়ছে। ইনকিলাব মঞ্চের নেতাকর্মী ও সমর্থকরা দ্রুত ও পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানাচ্ছেন।
আন্তর্জাতিক ইসলামী বইমেলা পরিদর্শনে এমপি মাহবুবা হাকিম
আন্তর্জাতিক ইসলামী বইমেলা পরিদর্শন করেছেন বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম।সোমবার বাদ আসর মাদ্রাসাতুল মাদানিয়ার পরিচালক ও হিফজ বিভাগের একদল শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে তিনি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এ সময় তিনি শাপলা কর্নার, লিটলম্যাগ কর্নার ও সিরাত এক্সিবিশন পরিদর্শন করেন।লিটলম্যাগ কর্নার থেকে শিক্ষার্থীদের...
২ ঘন্টা আগে
দেশে এলপি গ্যাসের সংকট নেই: অপারেটররা
দেশের বাজারে এলপি গ্যাসের কোনো সংকট নেই বলে জানিয়েছেন এলপিজি আমদানিকারক ও অপারেটররা। তাদের দাবি, দেশে এলপিজির আমদানি, মজুদ ও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।সোমবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আয়োজিত এক মতবিনিময় সভায় অপারেটররা এ কথা জানান। এলপিজি আমদানির পরিমাণ, মজুদ ও সরবরাহ পরিস্থিতি,...
৩ ঘন্টা আগে
সেবা না বাড়ালে বাস কো'ম্পানির রুট বাতিলের হুঁশিয়ারি
ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ও যাত্রীসেবার মান না বাড়ালে সংশ্লিষ্ট বাস কোম্পানির রুট বাতিলের হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। নির্ধারিত সময়ের মধ্যে সেবার মান উন্নত না হলে নতুন কোম্পানি গঠন এবং তাতেও পরিস্থিতির উন্নতি না হলে সরকারি ব্যবস্থাপনায় বাস পরিচালনার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।সোমবার (২৮...
৫ ঘন্টা আগে
ইউনিভার্সাল কার্ড কী, কী সুবিধা মিলতে পারে
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচির কার্ড ও সুবিধাকে একীভূত করে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন। এর ভিত্তি হিসেবে কাজ করছে সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি।কী এই ইউনিভার্সাল কার্ড, আর এটি চালু হলে নাগরিকরা কী ধরনের সুবিধা পেতে পারেন—এ নিয়ে এরই...
৭ ঘন্টা আগে
