জাতীয়

গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

৭ ঘন্টা আগে


গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত


দেশে চলমান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন তিনি। একই সঙ্গে এলএনজি আমদানিসহ জ্বালানি খাতে সম্ভাব্য সহযোগিতা চেয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কাছে একটি চিঠিও পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

তিনি বলেন, বর্তমানে গ্যাস সংকটের কারণে আবাসিক, শিল্প, বিদ্যুৎ উৎপাদন এবং পরিবহন খাতে ব্যাপক ভোগান্তি তৈরি হয়েছে। বিশেষ করে গৃহস্থালি পর্যায়ে নারী, শিল্প উদ্যোক্তা এবং গণপরিবহনের যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। এ জন্য সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।

প্রতিমন্ত্রী জানান, দেশের গ্যাসের চাহিদা দেশীয় গ্যাসক্ষেত্র এবং আমদানিকৃত এলএনজির মাধ্যমে পূরণ করা হয়। তবে গত সপ্তাহে একটি ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ)-এ বড় ধরনের ত্রুটি দেখা দেওয়ায় আমদানিকৃত এলএনজিকে গ্যাসে রূপান্তর করা সম্ভব হচ্ছে না। ফলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমে গিয়ে সংকট তৈরি হয়েছে।

তিনি বলেন, এফএসআরইউ পরিচালনাকারী প্রতিষ্ঠান এক্সেলারেট এনার্জির সঙ্গে জ্বালানি বিভাগ, পেট্রোবাংলা ও আরপিজিসিএল সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। দেশি-বিদেশি বিশেষজ্ঞরা দ্রুত সমস্যা সমাধানে কাজ করছেন।

মঙ্গলবার সকালে এক্সেলারেট এনার্জির আঞ্চলিক প্রধান ও ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে সরকারের উদ্বেগ তুলে ধরা হয়েছে। প্রতিষ্ঠানটি দ্রুত সমস্যার সমাধান করে সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছে।

অনিন্দ্য ইসলাম অমিত জানান, ত্রুটিগ্রস্ত এফএসআরইউ থেকে প্রতিদিন প্রায় ৫০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হতো। আশা করা হচ্ছে, আগামী সপ্তাহের শুরুতে সেখান থেকে ২৮০ থেকে ৩০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ পুনরায় চালু করা সম্ভব হবে। পরবর্তী সপ্তাহের শেষ নাগাদ টার্মিনালটি পুরোপুরি সচল হওয়ার আশা করা হচ্ছে।

তিনি বলেন, সংকটের গুরুত্ব বিবেচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কাছে একটি চিঠি পাঠান। মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর ২টায় দুই প্রধানমন্ত্রীর মধ্যে টেলিফোনে কথা হয়। এ সময় বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলায় সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী।

প্রতিমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন যে, বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কারিগরি দলের সঙ্গে আলোচনা করে কী ধরনের সহযোগিতা দেওয়া সম্ভব, সে বিষয়ে দ্রুত সিদ্ধান্ত জানানো হবে।

তিনি আরও বলেন, জনগণের এই দুর্ভোগ সরকার গুরুত্বের সঙ্গে দেখছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়, জ্বালানি বিভাগ, পেট্রোবাংলা এবং আরপিজিসিএল দিনরাত কাজ করছে। প্রধানমন্ত্রীও সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন।

এদিকে টেলিফোন আলাপের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানান, দুই দেশের মধ্যে জ্বালানি, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, বাংলাদেশের গ্যাস সরবরাহ সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সম্ভাব্য সহায়তার বিষয়টিও আলোচনায় এসেছে।

আনোয়ার ইব্রাহিম আরও বলেন, পারস্পরিক স্বার্থে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে মালয়েশিয়া প্রতিশ্রুতিবদ্ধ এবং এ লক্ষ্যে সহযোগিতা অব্যাহত থাকবে।


বাংলাদেশকে কম দামে ইউরিয়া সার দিতে চায় রাশিয়া, প্রতি টনে ১০ ডলার ছাড়ের প্রস্তাব
বাংলাদেশকে কম দামে ইউরিয়া সার দিতে চায় রাশিয়া, প্রতি টনে ১০ ডলার ছাড়ের প্রস্তাব

বাংলাদেশের জন্য আন্তর্জাতিক বাজারদরের তুলনায় প্রতি মেট্রিক টনে ১০ মার্কিন ডলার কম দামে ইউরিয়া সার সরবরাহের প্রস্তাব দিয়েছে রাশিয়া। বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান ফেডারেশনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ভিয়াচেস্লাভ সেন্টিউরিন জানিয়েছেন, দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ এবং বাংলাদেশের খাদ্য নিরাপত্তা জোরদারে এ উদ্যোগ নেওয়া হয়েছে।মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল...

৭ ঘন্টা আগে


রাষ্ট্রপতির দায়মুক্তি দায়িত্বকাল পর্যন্ত, পরে আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব: তথ্য উপদেষ্টা
রাষ্ট্রপতির দায়মুক্তি দায়িত্বকাল পর্যন্ত, পরে আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব: তথ্য উপদেষ্টা

দায়িত্বে থাকা অবস্থায় রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো আইনি কার্যক্রম শুরু করা যায় না। তবে দায়িত্ব শেষ হওয়ার পর, দায়িত্ব গ্রহণের আগে বা পরে সংঘটিত কোনো অভিযোগের বিষয়ে প্রয়োজন হলে তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ড...

১৪ ঘন্টা আগে


১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, জানালো বিআরটিএ
১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, জানালো বিআরটিএ

আগামী ১ আগস্ট থেকে দেশের সব গণপরিবহনে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস সংযোজন ও সচল রাখা বাধ্যতামূলক করেছে সরকার। নতুন রেজিস্ট্রেশন এবং ফিটনেস সনদ নবায়নের ক্ষেত্রে জিপিএস সংযোজনের প্রমাণপত্র জমা দেওয়ার পাশাপাশি মোবাইল অ্যাপের মাধ্যমে ডিভাইসটির কার্যকারিতা প্রদর্শন করতে হবে।মঙ্গলবার (২৮ জুলাই) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে...

১৫ ঘন্টা আগে


টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি: প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস সরকারের
টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি: প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস সরকারের

দেশে ব্যবহৃত অধিকাংশ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি নিয়ে জনগণের স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।দেশের বাজারে বিক্রি হওয়া বিভিন্ন টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়া যাওয়ার বিষয়ে প্রশ্ন করা...

১৬ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom