‘গুম-খুন ও রাষ্ট্রীয় মদদে দুর্নীতি নেই’—বর্তমান সরকারের কার্যক্রম নিয়ে আন্দালিব রহমান পার্থ
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
গত ১৭ বছরের সরকারের সঙ্গে তুলনা করলে বর্তমান সরকারের কার্যক্রমকে অনেক ভালো বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।
বুধবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের লঞ্চঘাটসংলগ্ন সিসি ব্লক ধসকবলিত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
আন্দালিব রহমান পার্থ বলেন, “পত্রিকার পাতায় এখন আর গুম, খুন, ব্যাংক লুট, অদৃশ্য মামলা কিংবা হয়রানির খবর নেই। ভোলায় কেউ বলতে পারবে না যে গত সাড়ে চার মাসে প্রতিপক্ষের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা, চাপ সৃষ্টি বা দুর্নীতি করা হয়েছে।”
তিনি আরও বলেন, “আমি মনে করি, আগের যেকোনো সময়ের সঙ্গে বর্তমান সময়কে কোনোভাবেই তুলনা করা যাবে না। সরকার দুর্নীতির বিরুদ্ধে কাজ করছে। বর্তমান সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে কোনো দুর্নীতি, গুম বা খুন হয়নি। ইনশাআল্লাহ আমাদের দ্বারা এগুলো হবেও না।”
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, রাজনীতিতে সংঘাত ও মারামারির সংস্কৃতি থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে।
পার্থ বলেন, “রাজনীতিতে আমাদের সবারই অশালীন বক্তব্য পরিহার করা উচিত। ধৈর্য ধারণ করতে হবে এবং দায়িত্বশীল আচরণ করতে হবে।”
এ সময় তিনি নদীভাঙন প্রতিরোধসহ ভোলার সার্বিক উন্নয়নে সরকার কাজ করছে বলেও উল্লেখ করেন।
পরিদর্শনকালে ভোলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজল কুমার দাস, ভোলা জেলা বিজেপির সভাপতি আমিনুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোতাছিন বিল্লাহসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
অপ্রতিম হত্যায় শফিকুর রহমানের শোক, ন্যায়বিচার দাবি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিমকে (১৩) হত্যার ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।রোববার (২০ সেপ্টেম্বর)...
৩ ঘন্টা আগে
শেখ হাসিনার ফেরার ঘোষণাকে গুরুত্ব দিচ্ছে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে নাকি ফেব্রুয়ারিতে দেশে ফিরবেন—এ নিয়ে সরকার গুরুত্ব দিচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনাগুলো বিচ্ছিন্ন ঘটনা। এসব ঘটনায় সরকার মোটেই শঙ্কিত নয়। শেখ হাসিনার দেশে
৩ ঘন্টা আগে
‘নিপীড়িত-নির্যাতিত মানুষের সঙ্গে বিএনপি আছে’: আবদুস সালাম
দেশের নিপীড়িত-নির্যাতিত মানুষের পাশে বিএনপি রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। তিনি বলেন, দলিল লেখকদের দীর্ঘদিনের আন্দোলন ও সমস্যার বিষয়ে বিএনপি অবগত।শনিবার (১৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ দলিল লেখক সমিতি ঢাকা জেলা শাখার সাত দফা দাবি আদায়ের সমাবেশে
২২ ঘন্টা আগে
রাত থেকে ৩৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস
দেশের পূর্বাঞ্চল, মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলের ৩৭ জেলা এবং আশপাশের এলাকায় শনিবার রাত থেকে তীব্র বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১০টা থেকে রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার মধ্যে এসব অঞ্চলে একাধিক দফায় বজ্রবৃষ্টি ও বজ্রঝড় হতে
২২ ঘন্টা আগে
