জাতীয়

‘গ্লোবাল গেটওয়ে ফোরাম’-এ যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের

অনলাইন ডেস্ক

৪ ঘন্টা আগে


‘গ্লোবাল গেটওয়ে ফোরাম’-এ যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের

ছবি: সংগৃহীত


ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেয়েন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারিক রহমান-কে ২০২৭ সালের ‘গ্লোবাল গেটওয়ে ফোরাম’-এর তৃতীয় সংস্করণে অংশগ্রহণ এবং সেখানে মূল প্রবন্ধ (কী-নোট বক্তব্য) উপস্থাপনের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

সোমবার (৬ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের পক্ষ থেকে আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৭ সালের জুনে অনুষ্ঠিতব্য এই ফোরামে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ ইউরোপীয় ইউনিয়নের গ্লোবাল গেটওয়ে ইনিশিয়েটিভ-এর আওতায় বাংলাদেশে টেকসই অবকাঠামো, ডিজিটালাইজেশন, জ্বালানি, পরিবহন, স্বাস্থ্য ও শিক্ষা খাতে নতুন বিনিয়োগ ও সহযোগিতার সুযোগ সম্প্রসারণে সহায়ক হতে পারে।

বৈঠকে রাষ্ট্রদূত ইউরোপীয় ইউনিয়নের ভাইস-প্রেসিডেন্ট কাজা কাল্লাস-এর একটি অভিনন্দনবার্তাও পররাষ্ট্রমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। চিঠিতে তাকে জাতিসংঘ সাধারণ পরিষদ-এর ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা জানানো হয়।

বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়। উভয় পক্ষ ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, আঞ্চলিক ও বহুপাক্ষিক সহযোগিতা জোরদারের উপায় নিয়ে আলোচনা করেন।

এ ছাড়া প্রস্তাবিত বাংলাদেশ-ইউরোপীয় ইউনিয়ন বিজনেস ফোরাম ২০২৭, সম্ভাব্য বাংলাদেশ-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ), আসন্ন উচ্চপর্যায়ের সফর ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়েও মতবিনিময় হয়।

বৈঠকে আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি, জাতিসংঘ-সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু এবং রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়েছে। শেষে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থ ও দীর্ঘমেয়াদি সহযোগিতার ভিত্তিতে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের অংশীদারিত্ব আরও শক্তিশালী করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন।


অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি, প্রথম ধাপে হতে পারে ইউপি ও পৌরসভা ভোট
অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি, প্রথম ধাপে হতে পারে ইউপি ও পৌরসভা ভোট

আগামী অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) ও পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, সরকারের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় সম্পন্ন হলে এক থেকে দেড় মাসের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি...

৬ ঘন্টা আগে


মৌসুমি নিম্নচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
মৌসুমি নিম্নচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

উড়িষ্যা ও তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খন্ড এলাকায় অবস্থানরত মৌসুমি স্থল নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী

৮ ঘন্টা আগে


অর্থনীতি পুনরুজ্জীবনে চীনের বিনিয়োগে জোর, ভারতের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ
অর্থনীতি পুনরুজ্জীবনে চীনের বিনিয়োগে জোর, ভারতের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ

অর্থনীতি পুনরুজ্জীবিত করতে চীনের বৃহৎ বিনিয়োগ ও কৌশলগত অংশীদারিত্ব জোরদারের উদ্যোগ নিয়েছে বাংলাদেশের নতুন সরকার। একই সঙ্গে প্রতিবেশী ভারতেও সম্পর্কের ভারসাম্য বজায় রেখে এগোতে চায় ঢাকা।সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া ও চীন সফর করেন। বিশ্লেষকদের মতে, এই সফর বাংলাদেশের পররাষ্ট্রনীতির নতুন অগ্রাধিকারের ইঙ্গিত বহন...

৮ ঘন্টা আগে


আয়কর নিরীক্ষার নামে প্রতারণা: করদাতাদের সতর্ক করল এনবিআর
আয়কর নিরীক্ষার নামে প্রতারণা: করদাতাদের সতর্ক করল এনবিআর

আয়কর নথি নিরীক্ষা (ট্যাক্স অডিট) থেকে অব্যাহতির লোভ দেখিয়ে বা আইনি জটিলতার ভয় দেখিয়ে একটি প্রতারক চক্র করদাতাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। এমন পরিস্থিতিতে দেশের সব করদাতাকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আজ রোববার সকালে এনবিআরের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সতর্কতা...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom