গাজীপুরে প্রবাসীর পরিবারে ভয়াবহ হত্যাকাণ্ড, স্ত্রী-সন্তানসহ নিহত ৫
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় এক প্রবাসীর স্ত্রী, তিন কন্যাসন্তান ও শ্যালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৮ মে) দিবাগত গভীর রাতে উপজেলার রাউতকোনা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতদের লাশ শনিবার ভোরে বাড়ি থেকে উদ্ধার করা হয়। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাউতকোনা গ্রামের বাসিন্দা মনির হোসেন দীর্ঘদিন ধরে বিদেশে অবস্থান করছেন। তার অনুপস্থিতিতে বাড়িতে স্ত্রী, সন্তান ও শ্যালক বসবাস করতেন। শুক্রবার রাত পর্যন্ত পরিবারটির সদস্যদের স্বাভাবিক অবস্থায় দেখা গেলেও শনিবার ভোরে বাড়ির ভেতরে পাঁচজনের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন প্রতিবেশীরা।
নিহতদের মধ্যে রয়েছেন মনির হোসেনের স্ত্রী, তাদের তিন কন্যাসন্তান এবং স্ত্রীর ভাই। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
ঘটনার খবর পেয়ে কাপাসিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেন।
গাজীপুর জেলা পুলিশের পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, “একই পরিবারের পাঁচজনকে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।”
পুলিশ জানায়, হত্যার পেছনে পারিবারিক বিরোধ, পূর্ব শত্রুতা কিংবা ডাকাতির মতো কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এখন পর্যন্ত হত্যার কারণ বা জড়িতদের বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এদিকে ভয়াবহ এই হত্যাকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের দাবি, দ্রুত হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক।
ভাটারায় জমি দখলের অভিযোগ মুখ খুলতে ভয় এলাকাবাসীর
সাইদনগরের মিজান ওরফে ‘সন্ত্রাসী মিজান’-এর বিরুদ্ধে জমি দখল, সাধারণ মানুষকে হয়রানি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসংক্রান্ত ১০টি মামলার আসামি হওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, আওয়ামী লীগ নেতা রেজাউলের সঙ্গে যোগসাজশে বিগত সরকারের আমলে সাধারণ মানুষের কোটি কোটি টাকার জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। আরও অভিযোগ রয়েছে, বর্তমানে রেজাউলের ভাই ও
১৯ ঘন্টা আগে
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃ/ত্যু
নির্মাণপ্রতিষ্ঠানে চাকরির প্রলোভন দেখিয়ে রাশিয়ায় নিয়ে ৩০ বাংলাদেশিকে দেশটির সেনাবাহিনীর হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে। মাত্র ২১ দিনের সামরিক প্রশিক্ষণ শেষে তাঁদের রাশিয়া-ইউক্রেন যুদ্ধে পাঠানো হয়। সেখানে ড্রোন হামলায় অন্তত ২০ বাংলাদেশির মৃত্যুর তথ্য পাওয়া গেছে। তাঁদের মধ্যে ১৭ জন যুদ্ধে যোগ দেওয়ার প্রথম দিনেই প্রাণ হারান।বুধবার (১৪ অক্টোবর) রাজধানীর...
২ দিন আগে
চাঁপাইনবাবগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক।
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার রেলবাগান প্রান্তিকপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে এ অভিযান পরিচালনা করা হয়।আটক ব্যক্তিরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রেলবাগান প্রান্তিকপাড়া এলাকার মো. রুবেল (৪৪) ও তাঁর স্ত্রী মোছা. নাসিমা বেগম (৪১)।মাদকদ্রব্য
২ দিন আগে
নেত্রকোনায় মিথ্যা ধর্ষণ মামলায় নারীর কারাদণ্ড
নেত্রকোনায় মিথ্যা ধর্ষণ মামলা করে এক ব্যক্তিকে কারাভোগে বাধ্য করার দায়ে লিপি আক্তার (৩৯) নামে এক নারীকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে নেত্রকোনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ কে
৩ দিন আগে
