গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসিতে চিঠি দেয়নি স্পিকার
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের পদ নিয়ে নির্বাচন কমিশনকে (ইসি) এখনো কোনো চিঠি দেয়নি জাতীয় সংসদ। তবে স্পিকারের কাছ থেকে চিঠি পেলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আখতার আহমেদ বলেন, সংসদ সচিবালয় থেকে এ বিষয়ে চিঠি পাওয়ার বিধান রয়েছে। স্পিকারের কাছ থেকে চিঠি পাওয়ার পর সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবে নির্বাচন কমিশন।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী গাজী নজরুলকে বহিষ্কারের বিষয়টি নির্বাচন কমিশনকে আগেই জানিয়েছে। তবে স্পিকারের কাছ থেকে এখনো কোনো চিঠি আসেনি। স্পিকারের চিঠি ছাড়া এ বিষয়ে ইসির সরাসরি কোনো দায়িত্ব নেই।
গাজী নজরুলকে দল থেকে বহিষ্কারের পর তার সংসদ সদস্য পদ থাকবে কি না, তা নিয়ে আইনি প্রশ্ন তৈরি হয়েছে। সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো সংসদ সদস্য নিজ দল থেকে পদত্যাগ করলে অথবা সংসদে দলের বিপক্ষে ভোট দিলে তার আসন শূন্য হয়। তবে কোনো রাজনৈতিক দল সদস্যকে বহিষ্কার করলে স্বয়ংক্রিয়ভাবে সংসদ সদস্য পদ বাতিল হবে—এমন বিধান ওই অনুচ্ছেদে নেই।
এ বিষয়ে আইনগত বিরোধ তৈরি হলে ‘সংসদ সদস্যপদ বিরোধ নিষ্পত্তি আইন, ১৯৮০’ অনুযায়ী প্রক্রিয়া অনুসরণ করতে হয় বলে আইন বিশেষজ্ঞদের মতামত প্রকাশিত হয়েছে। এ ক্ষেত্রে স্পিকারের মাধ্যমে বিষয়টি নির্বাচন কমিশনে পাঠানোর পর কমিশন শুনানি ও প্রয়োজনীয় কার্যক্রম শেষে সিদ্ধান্ত বা মতামত দিতে পারে।
এদিকে, দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার মামলায় গাজী নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার আদালত তাকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন। একই মামলায় তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামকে এক দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।
তবে শুধু গ্রেপ্তার বা রিমান্ডে যাওয়ার কারণে সংসদ সদস্য পদ বাতিল হয় না। সংবিধানের ৬৬(২)(ঘ) অনুযায়ী, নৈতিক স্খলন-সংশ্লিষ্ট কোনো ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়ে কমপক্ষে দুই বছরের কারাদণ্ড হলে এবং মুক্তির পর পাঁচ বছর না পেরোলে সংসদ সদস্য হওয়ার যোগ্যতা থাকে না।
ফলে গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নির্ভর করবে স্পিকারের মাধ্যমে বিষয়টি নির্বাচন কমিশনে আনুষ্ঠানিকভাবে পাঠানো এবং প্রযোজ্য আইনি প্রক্রিয়া অনুসরণের ওপর।
তারেক রহমানের সঙ্গে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গার বৈঠক
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা। মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে সাইডলাইনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার, অর্থনৈতিক অগ্রগতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।এ সময় বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও
১ ঘন্টা আগে
জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী পর্বে তারেক রহমান
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী পর্বে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ৯টার দিকে নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরের সাধারণ পরিষদ হলে বিশ্বের অন্যান্য রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে তিনি এ অধিবেশনে অংশ নেন।এর আগে প্রধানমন্ত্রী তার স্ত্রী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের
২ ঘন্টা আগে
এক পয়সা বেশি ভাড়া নিলেই রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী
সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে প্রতি কিলোমিটারে এক পয়সাও বেশি আদায় করা হলে সংশ্লিষ্ট পরিবহনের রুট পারমিট বাতিল করা হবে বলে সতর্ক করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। অতিরিক্ত ভাড়া আদায় করলে জরিমানার পাশাপাশি ভবিষ্যতে রুট পারমিট পাওয়ার ক্ষেত্রেও জবাবদিহির মুখে পড়তে হবে বলে জানিয়েছেন তিনি।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে...
৬ ঘন্টা আগে
১১ দলের লংমার্চে যমুনা সেতুতে কিছু গাড়ির টোল দেওয়া হয়নি: রিজভী
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের উত্তরাঞ্চলমুখী লংমার্চে যমুনা সেতু দিয়ে পার হওয়া কিছু গাড়ির টোল দেওয়া হয়নি বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তাঁর দাবি, বিপুলসংখ্যক মানুষ দেখে টোল আদায়কারীরা হয়তো ভয় পেয়েছিলেন।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দেওয়া এক বক্তব্যে তিনি এসব কথা বলেন। তাঁর বক্তব্যের বিষয়ে গণমাধ্যমে...
৮ ঘন্টা আগে
