গাজায় সামরিক অভিযান স্থগিত করেছে ইসরায়েল
অনলাইন ডেস্ক
ফিলিস্তিনের গাজা উপত্যকায় সামরিক অভিযান স্থগিত করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। একাধিক ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানা গেছে।
ইসরায়েলের বেতার সংবাদমাধ্যম কান জানিয়েছে, গতকাল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় বোমাবর্ষণ বন্ধের আহ্বান জানানোর পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আইডিএফ-কে গাজায় হামলা থামানোর নির্দেশ দেন। আইডিএফ সেই নির্দেশ কার্যকর করেছে।
তবে, ইসরায়েলের আরেকটি বেতার সংবাদমাধ্যম আর্মি রেডিও জানিয়েছে যে আইডিএফ গাজায় অভিযান পুরোপুরি থামায়নি; বরং এটিকে সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে এনেছে। এর অর্থ হলো, হামলা, বোমা এবং গোলাবর্ষণ বন্ধ করা হয়েছে, তবে সৈন্যদের অবস্থান ও টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।
গত সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্প গাজায় যুদ্ধ অবসানের জন্য ২০-দফা সম্বলিত একটি নতুন পরিকল্পনা উপস্থাপন করেন। পরিকল্পনাটি প্রকাশের পরপরই প্রধানমন্ত্রী নেতানিয়াহু তাতে সম্মতি দেন। তবে, গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী রাজনৈতিক গোষ্ঠী হামাস তখন পর্যন্ত কোনো সাড়া দেয়নি।
গতকাল, শুক্রবার, প্রেসিডেন্ট ট্রাম্প হামাসকে একটি আল্টিমেটাম দেন। তিনি সতর্ক করেন যে রোববারের মধ্যে যদি হামাস সাড়া না দেয়, তবে গোষ্ঠীটির উপর 'নরক' নেমে আসবে। এই আল্টিমেটামের কয়েক ঘণ্টার মধ্যেই হামাসের হাইকমান্ড জানায় যে তারা ট্রাম্পের প্রস্তাব মেনে নিজেদের কব্জায় থাকা ইসরায়েলি জিম্মিদের মুক্তি এবং গাজার প্রশাসনিক ক্ষমতা হস্তান্তরের জন্য রাজি আছে।
হামাসের সম্মতি জানানোর পর প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েলকে গাজায় বোমাবর্ষণ বন্ধ করার আহ্বান জানান। এই আহ্বানের কিছুক্ষণ পরেই ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, গাজায় যুদ্ধাবসান ইস্যুতে ট্রাম্প এবং তার নেতৃত্বাধীন প্রশাসনকে পূর্ণমাত্রায় সহযোগিতা করতে ইসরায়েল প্রস্তুত আছে।
সূত্র: টাইমস অব ইসরায়েল
বাংলাদেশসহ ২০ দেশ থেকে বিশেষায়িত ওষুধে শূন্য শুল্ক যুক্তরাষ্ট্রে
বাংলাদেশসহ ২০টি দেশ ও অঞ্চল থেকে আমদানি করা নির্দিষ্ট কিছু বিশেষায়িত ওষুধ ও সংশ্লিষ্ট উপাদানে শূন্য শুল্ক সুবিধা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির বাণিজ্য বিভাগের ব্যুরো অব ইন্ডাস্ট্রি অ্যান্ড সিকিউরিটি (বিআইএস) সম্প্রতি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সুবিধার আওতাভুক্ত দেশ ও পণ্যের তালিকা দিয়েছে।নতুন এ ব্যবস্থার আওতায় বিরল রোগের ওষুধ, নিউক্লিয়ার মেডিসিন, রক্তের...
১ ঘন্টা আগে
নেতানিয়াহুর ৬ ঘণ্টার গোপন আমিরাত সফর, বৈঠকে ইরান
মাত্র ছয় ঘণ্টার গোপন সফরে সংযুক্ত আরব আমিরাতে গিয়ে দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের (এমবিজে) সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দ্য জেরুজালেম পোস্টের প্রতিবেদন অনুযায়ী, বৈঠকে ইরান ছিল আলোচনার অন্যতম প্রধান বিষয়।রোববার (২৭ সেপ্টেম্বর) ব্যক্তিগত একটি উড়োজাহাজে আবুধাবিতে যান নেতানিয়াহু। সেখানে প্রায় ছয় ঘণ্টা অবস্থানের...
৭ ঘন্টা আগে
রাখাইনে সেনাবাহিনীর বিমান হামলায় নিহত ৩৩
বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের সংঘাতপূর্ণ রাখাইন রাজ্যের কিয়াউকতাও শহরে একটি বাজারের কাছে সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৬ জন।সোমবার (২৮ সেপ্টেম্বর) চালানো ওই হামলার তথ্য জানিয়েছে মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াইরত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ) এবং স্থানীয় একটি ত্রাণ সংস্থা। স্থানীয় ত্রাণকর্মী...
১৭ ঘন্টা আগে
পশ্চিমবঙ্গে থালাপতি বিজয়ের দলের প্রথম রাজ্য কার্যালয়
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও অভিনেতা থালাপতি বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাঘম (টিভিকে) এবার পশ্চিমবঙ্গেও সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে। রোববার (২৭ সেপ্টেম্বর) পূর্ব বর্ধমানের ফাগুপুরে দলের প্রথম রাজ্য কার্যালয়ের উদ্বোধন করা হয়।ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে কার্যালয়টির উদ্বোধন করা হয়। এ উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় পাঁচ হাজার সমর্থক উপস্থিত হন।তামিলনাড়ুতে দলটির
১৮ ঘন্টা আগে
