জাতীয়

এনআইডি নিবন্ধনে ‘ডাক নাম’ ও বিশিষ্ট ব্যক্তির সুপারিশ বাধ্যতামূলক

অনলাইন ডেস্ক

৫ মাস আগে


এনআইডি নিবন্ধনে ‘ডাক নাম’ ও বিশিষ্ট ব্যক্তির সুপারিশ বাধ্যতামূলক

ছবি: সংগৃহীত


জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধনে স্বচ্ছতা নিশ্চিত করতে এবং জালিয়াতি রোধে নতুন দুই পদক্ষেপ নিতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। পরিকল্পনার আওতায় ব্যক্তির মূল নামের পাশাপাশি এনআইডিতে ‘ডাক নাম’ অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। একই সঙ্গে নিবন্ধনের সময় সংশ্লিষ্ট এলাকার কোনো সম্মানিত ব্যক্তির সুপারিশ বাধ্যতামূলক করার পদক্ষেপ নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি উইং) মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, অনেক সময় অপরাধীরা পরিচয় গোপন করে এনআইডি তৈরি করে; ডাক নাম যুক্ত করলে কেউ সহজে পরিচয় লুকাতে পারবে না এবং নাগরিক শনাক্তকরণ প্রক্রিয়াকে আরও নির্ভুল করা সম্ভব হবে।

সুপারিশ সংক্রান্ত পদক্ষেপে তিনি জানান, নিবন্ধন ফরম-২ তে এলাকার কোনো একজন সম্মানিত ব্যক্তির স্বীকৃতি বা সুপারিশ নেওয়ার জন্য বিশেষ ঘর রাখা হবে। এর ফলে রোহিঙ্গাসহ বিদেশি নাগরিকদের ভোটার হওয়া কঠিন হয়ে যাবে। স্থানীয় প্রতিনিধি বা পরিচিত ব্যক্তিরা যাচাই করবেন, আবেদনকারী ওই এলাকার স্থায়ী বাসিন্দা কি না।

নির্বাচন কমিশন আশা করছে, ডাক নাম অন্তর্ভুক্তি ও সুপারিশ বাধ্যতামূলক করার পদক্ষেপ বাস্তবায়িত হলে এনআইডি তথ্য আরও সমৃদ্ধ হবে এবং মাঠ পর্যায়ে ভোটার তালিকা হালনাগাদ আরও স্বচ্ছভাবে সম্পন্ন করা যাবে।


আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই: লোডশেডিং নিয়ে জ্বালানি মন্ত্রী
আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই: লোডশেডিং নিয়ে জ্বালানি মন্ত্রী

দেশে চলমান লোডশেডিং ও জ্বালানি সংকটের জন্য ভাসমান এলএনজি টার্মিনালে আগুন লাগার ঘটনাকে দায়ী করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, এফএসআরইউ মেরামত শেষ না হওয়া পর্যন্ত আপাতত লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা করা ছাড়া সরকারের সামনে আর কোনো বিকল্প নেই।বৃহস্পতিবার (১৩ আগস্ট) সেন্টার ফর পলিসি ডায়ালগ...

২ ঘন্টা আগে


তৃণমূল থেকে রাষ্ট্রপতি প্রার্থী: দীর্ঘ রাজনৈতিক পথ পেরিয়ে মির্জা ফখরুল
তৃণমূল থেকে রাষ্ট্রপতি প্রার্থী: দীর্ঘ রাজনৈতিক পথ পেরিয়ে মির্জা ফখরুল

তৃণমূলের রাজনীতি থেকে ধাপে ধাপে জাতীয় রাজনীতির শীর্ষ পর্যায়ে উঠে এসেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছাত্রজীবনে বামপন্থী ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে নেতৃত্ব দিয়েছেন, কর্মজীবনে ছিলেন অর্থনীতির শিক্ষক ও সরকারি কর্মকর্তা। পরবর্তী সময়ে সক্রিয় রাজনীতিতে ফিরে পৌর চেয়ারম্যান, সংসদ সদস্য, প্রতিমন্ত্রী এবং বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করেছেন তিনি।দীর্ঘ...

৪ ঘন্টা আগে


রাষ্ট্রপতি নির্বাচনে জমা পড়েছে তিন মনোনয়নপত্র
রাষ্ট্রপতি নির্বাচনে জমা পড়েছে তিন মনোনয়নপত্র

রাষ্ট্রপতি নির্বাচনে মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।বৃহস্পতিবার (১৩ আগস্ট) সংবাদমাধ্যমকে এ তথ্য জানান তিনি।ইসি সিনিয়র সচিব জানান, রাষ্ট্রপতি পদে জমা পড়া তিনটি মনোনয়নপত্রের মধ্যে একটি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে এবং দুটি ড. কর্নেল (অব.) অলি আহমেদ, বীর বিক্রমের

৪ ঘন্টা আগে


স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এ পর্যন্ত ১৮ জন ব্যক্তি বিভিন্ন মেয়াদে মোট ২২ বার রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করেছেন
স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এ পর্যন্ত ১৮ জন ব্যক্তি বিভিন্ন মেয়াদে মোট ২২ বার রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করেছেন

সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচনের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ। আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন। ইতোমধ্যে ক্ষমতাসীন বিএনপি তাদের প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণা করেছে। অন্যদিকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক...

৫ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom