জাতীয়

এমপি গাজী নজরুল ইসলামের বহিষ্কারের তথ্য স্পিকার ও সিইসিকে জানাল জামায়াত

অনলাইন ডেস্ক

৭ ঘন্টা আগে


এমপি গাজী নজরুল ইসলামের বহিষ্কারের তথ্য স্পিকার ও সিইসিকে জানাল জামায়াত

ছবি: সংগৃহীত


নৈতিক স্খলনের অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত জাতীয় সংসদের স্পিকার ও প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে আনুষ্ঠানিকভাবে জানিয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে তার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণেরও অনুরোধ জানিয়েছে দলটি।

বৃহস্পতিবার (২৩ জুলাই) জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের স্বাক্ষরিত পৃথক দুটি চিঠি স্পিকার ও প্রধান নির্বাচন কমিশনারের কাছে পাঠানো হয়।

চিঠিতে বলা হয়, গাজী নজরুল ইসলামকে ঘিরে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে দলীয়ভাবে তদন্ত পরিচালনা করা হয়। তদন্তে তার বিরুদ্ধে ওঠা নৈতিক স্খলনের অভিযোগের সত্যতা পাওয়ায় দলের গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, গত ২২ জুলাই বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

চিঠিতে নির্বাচন কমিশনের প্রতি গাজী নজরুল ইসলামের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

এদিকে, একই দিন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ সাংবাদিকদের বলেন, কেবল কোনো রাজনৈতিক দলের বহিষ্কারপত্রের ভিত্তিতে একজন সংসদ সদস্যের সদস্যপদ বিষয়ে নির্বাচন কমিশন কোনো সিদ্ধান্ত নিতে পারে না।

তিনি বলেন, জাতীয় সংসদের স্পিকারের কাছ থেকে আনুষ্ঠানিক রেফারেন্স বা চিঠি পাওয়ার পর সংবিধান ও প্রচলিত আইন অনুযায়ী নির্বাচন কমিশন প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।

নির্বাচন কমিশনার আরও বলেন, সংবিধান অনুযায়ী কোনো সংসদ সদস্য স্বেচ্ছায় দলত্যাগ করলে তার সদস্যপদ হারানোর বিধান রয়েছে। তবে দল থেকে বহিষ্কার করা হলে শুধুমাত্র সেই কারণেই সংসদ সদস্যের পদ স্বয়ংক্রিয়ভাবে শূন্য হয় না।

উল্লেখ্য, গত সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। পরদিন তিনি ফেসবুকে দেওয়া এক পোস্টে দাবি করেন, ভিডিওতে থাকা নারী তার দ্বিতীয় স্ত্রী।


‘বেতন বাড়ালেই দুর্নীতি কমে না, প্রয়োজন প্রশাসনিক সংস্কার’: ড. মোহাম্মদ ফরাসউদ্দিন
‘বেতন বাড়ালেই দুর্নীতি কমে না, প্রয়োজন প্রশাসনিক সংস্কার’: ড. মোহাম্মদ ফরাসউদ্দিন

সরকারি কর্মচারীদের বেতন দ্বিগুণ বা তার বেশি বৃদ্ধি করলেও প্রয়োজনীয় প্রশাসনিক সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত না করায় দুর্নীতি কমানো সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন ২০১৫ সালের পে কমিশনের চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন।দেশের একটি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, শুধু বেতন বৃদ্ধি দুর্নীতি প্রতিরোধের একমাত্র...

৭ ঘন্টা আগে


রাষ্ট্রপতি পদত্যাগ করলে কী হবে? সংবিধান যা বলছে
রাষ্ট্রপতি পদত্যাগ করলে কী হবে? সংবিধান যা বলছে

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত রাষ্ট্রপতির কার্যালয় বা সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। এর মধ্যেই সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদ শূন্য হলে কী ধরনের সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করা হবে-তা নিয়ে জনমনে কৌতূহল তৈরি হয়েছে।মেয়াদ শেষ হওয়ার আগেই...

৮ ঘন্টা আগে


রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার কথিত ফোনালাপের গুঞ্জন ‘মিথ্যা’ বলে দাবি, ফেসবুক পোস্টে সাংবাদিকের বক্তব্য
রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার কথিত ফোনালাপের গুঞ্জন ‘মিথ্যা’ বলে দাবি, ফেসবুক পোস্টে সাংবাদিকের বক্তব্য

লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথিত টেলিফোন আলাপের গুঞ্জনকে রাষ্ট্রপতি ‘সম্পূর্ণ মিথ্যা ও কাল্পনিক’ বলে অস্বীকার করেছেন বলে দাবি করেছেন সাংবাদিক হেলাল উদ্দিন।বৃহস্পতিবার (২৩ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে হেলাল উদ্দিন জানান, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে টেলিফোন করে বিষয়টি...

৯ ঘন্টা আগে


ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতের আমন্ত্রণ
ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতের আমন্ত্রণ

চলতি বছরের সেপ্টেম্বরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে ভারত।বৃহস্পতিবার (২৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।তিনি জানান, প্রধানমন্ত্রীর ভারত সফরের আমন্ত্রণপত্র ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছেছে। পরবর্তীতে সেটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে।আগামী ১২

১০ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom