জাতীয়

এখনই বাড়ছে না ট্রেনের ভাড়া

অনলাইন ডেস্ক

১২ ঘন্টা আগে


এখনই বাড়ছে না ট্রেনের ভাড়া

ছবি: সংগৃহীত


জ্বালানি তেলের দাম বাড়ার পর বাস ও লঞ্চের ভাড়া বাড়ানো হলেও আপাতত ট্রেনের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে দ্বিপক্ষীয় বৈঠক শেষে লঞ্চের ভাড়া বৃদ্ধির বিষয়ে ব্রিফিংকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, রেলের ভাড়া বাড়ানোর বিষয়ে রেল মন্ত্রণালয় থেকে চাপ রয়েছে। দীর্ঘদিন ধরে রেলের ভাড়া না বাড়ায় লোকসান বাড়ছে। তবে জনগণের কথা বিবেচনা করে আপাতত ভাড়া না বাড়িয়ে বর্তমান ভাড়াই বহাল রাখার চেষ্টা করা হচ্ছে।

তিনি বলেন, ‘এখন পর্যন্ত রেলের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেইনি। সর্বোচ্চ চেষ্টা করছি রেলের ভাড়া না বাড়ানোর। একান্তই যদি ভাড়া বাড়াতে হয়, সেটি যৌক্তিকভাবে বাড়ানো হবে।’

এদিকে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব বিবেচনায় লঞ্চের ভাড়া ৭ দশমিক ৫৪ শতাংশ বাড়ানো হয়েছে। প্রথম ১০০ কিলোমিটারে প্রতি কিলোমিটারে ২৩ পয়সা এবং ১০০ কিলোমিটারের পর প্রতি কিলোমিটারে ২০ পয়সা ভাড়া বাড়ানো হয়েছে। সর্বনিম্ন ভাড়া ৩২ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

শেখ রবিউল আলম বলেন, নৌযান মালিকরা জ্বালানি ও ব্যবস্থাপনা ব্যয় বৃদ্ধির কারণ দেখিয়ে ১৫ শতাংশ ভাড়া বাড়ানোর দাবি করেছিলেন। তবে যাত্রীদের কথা বিবেচনা করে সরকার তুলনামূলক কম হারে ভাড়া বাড়িয়েছে।

মন্ত্রী আরও বলেন, ভাড়া বাড়ানো কাম্য নয়। তবে বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি তেলের দাম বাড়ানোর পরিপ্রেক্ষিতে জনদুর্ভোগ কমিয়ে ভাড়া সমন্বয়ের চেষ্টা করা হয়েছে। তেলের দাম বৃদ্ধির সুযোগ নিয়ে কেউ যাতে অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে, সেদিকেও নজর রাখা হবে।

সিএনজিচালিত যানবাহনের ভাড়া প্রসঙ্গে তিনি বলেন, সিএনজির দাম বাড়েনি। তাই এসব যানবাহনের ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা প্রস্তাব তারেকের
রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা প্রস্তাব তারেকের

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত উচ্চপর্যায়ের এক বৈঠকে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ১১টা ১৫ মিনিটে জাতিসংঘ সদর দপ্তরে শুরু হওয়া বৈঠকে তিনি রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক ও আঞ্চলিক অংশীজনদের একটি স্পষ্ট...

৫ ঘন্টা আগে


বিশ্ববাজার স্থিতিশীল হলে কমতে পারে জ্বালানি তেলের দাম: প্রতিমন্ত্রী
বিশ্ববাজার স্থিতিশীল হলে কমতে পারে জ্বালানি তেলের দাম: প্রতিমন্ত্রী

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম স্থিতিশীল হলে বাংলাদেশেও জ্বালানি তেলের দাম পুনর্মূল্যায়ন করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। পরিস্থিতি অনুকূলে এলে বর্তমান দামের চেয়েও কম দামে জ্বালানি তেল বিক্রির উদ্যোগ নেওয়া হতে পারে বলেও জানিয়েছেন তিনি।বুধবার (২৩ সেপ্টেম্বর) ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সরকারি কর্মকর্তা...

৬ ঘন্টা আগে


শেখ হাসিনার ষড়যন্ত্রে দেশের ‘গুপ্ত-সুপ্তরা’ বাতাস দিচ্ছে: রিজভী
শেখ হাসিনার ষড়যন্ত্রে দেশের ‘গুপ্ত-সুপ্তরা’ বাতাস দিচ্ছে: রিজভী

পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন এবং দেশের ভেতরে থাকা ‘গুপ্ত-সুপ্তরা’ তাতে সহায়তা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আয়োজনে পরিকল্পিত সন্ত্রাস ও অগ্নিসংযোগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও...

১০ ঘন্টা আগে


ঢাকায় অফিস খোলার আগ্রহ মেটার
ঢাকায় অফিস খোলার আগ্রহ মেটার

রাজধানী ঢাকায় অফিস খোলার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে ফেসবুকের মালিকানাধীন মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। পাশাপাশি বাংলাদেশের সাইবার নিরাপত্তা আইন, ই-কমার্স ও অনলাইন ব্যবসা সম্প্রসারণে সহযোগিতার বিষয়েও প্রতিষ্ঠানটির সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব

১১ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom