দূতাবাস বন্ধ হলে লাল-সবুজের পতাকা নামিয়ে ফেলতে হবে: পররাষ্ট্রমন্ত্রী
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট প্রতীকীভাবে ১ টাকায় নামিয়ে আনা হলে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাস বন্ধ করে দিতে হবে এবং স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতীক লাল-সবুজের পতাকা নামিয়ে ফেলতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
মঙ্গলবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাসের প্রক্রিয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয়-সংক্রান্ত মঞ্জুরি দাবির ওপর ছাঁটাই প্রস্তাবের জবাব দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। সংসদীয় রীতি অনুযায়ী বিরোধী দলের সদস্যরা বাজেট আলোচনায় প্রতীকী ছাঁটাই প্রস্তাব উত্থাপন করেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাদ্দ এক টাকায় নামিয়ে আনা হলে বিদেশে বাংলাদেশের দূতাবাসগুলোর কার্যক্রম বন্ধ হয়ে যাবে। এতে প্রবাসী বাংলাদেশিদের জন্য কনস্যুলার সেবা ব্যাহত হবে এবং আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
তিনি আরও বলেন, জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ বজায় রাখতে নিয়মিত চাঁদা পরিশোধ করতে হয়। বাজেট না থাকলে সেই চাঁদাও পরিশোধ করা সম্ভব হবে না, যা দেশের জন্য অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করতে পারে।
এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য ১ হাজার ৮৪৪ কোটি ৪৩ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব উত্থাপন করেন খলিলুর রহমান।
ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে এ মন্ত্রণালয়ের মঞ্জুরি দাবির ওপর ২৬ জন সংসদ সদস্য ছাঁটাই প্রস্তাব দেন। আলোচনায় অংশ নেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জি এম নজরুল ইসলাম, রংপুর-১ আসনের মো. রায়হান সিরাজী, চট্টগ্রাম-১৬ আসনের মোহাম্মদ জহিরুল ইসলাম এবং চুয়াডাঙ্গা-১ আসনের মো. মাসুদ পারভেজ।
আলোচনায় জি এম নজরুল ইসলাম দেশের পররাষ্ট্রনীতিকে আরও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন। রায়হান সিরাজী তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবি জানান। জহিরুল ইসলাম মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের ভিসা, কফিল পরিবর্তন ও অন্যান্য সমস্যার সমাধানে কূটনৈতিক উদ্যোগ জোরদারের আহ্বান জানান। অন্যদিকে মাসুদ পারভেজ রোহিঙ্গা প্রত্যাবাসন, সীমান্ত নিরাপত্তা, মাদক প্রতিরোধ এবং বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনার ক্ষেত্রে আরও কার্যকর কূটনীতির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
ছাঁটাই প্রস্তাবের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় একটি দেশের নিরাপত্তা, অর্থনৈতিক অগ্রগতি এবং জাতীয় স্বার্থ রক্ষায় সক্রিয় ও দূরদর্শী কূটনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, সরকারের পররাষ্ট্রনীতির মূল দর্শন হচ্ছে-“সবার আগে বাংলাদেশ”।
তিনি জানান, প্রস্তাবিত বাজেট কেবল প্রশাসনিক ব্যয় নয়; বরং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করার একটি কৌশলগত বিনিয়োগ। বাজেটের বড় অংশ বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোর পরিচালনা ব্যয়ে ব্যয় হবে।
পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, মালয়েশিয়ার জোহর বাহরু, যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট, আর্জেন্টিনার বুয়েনস আইরেস এবং আয়ারল্যান্ডের ডাবলিনে নতুন চারটি বাংলাদেশ মিশনের কার্যক্রম শুরু করতে আগামী অর্থবছরে ৩০ কোটি ৩৯ লাখ ৯৫ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে।
এছাড়া, রোহিঙ্গা গণহত্যা-সংক্রান্ত মামলায় আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) পক্ষে গাম্বিয়ার করা মামলার আইনি কার্যক্রম পরিচালনার জন্য ১৬ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বলেও তিনি জানান।
তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের চারটি ইউনিট এবং বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত ৮৩টি বাংলাদেশ মিশনের পরিচালন ব্যয় নির্বাহের জন্য অতিরিক্ত ২১ কোটি ১৯ লাখ ৫৪ হাজার টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
জাতীয় সংসদে পাস হলো ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’
জাতীয় সংসদে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস হয়েছে। নতুন এই আইনের মাধ্যমে ১৮৬৭ সালের ঔপনিবেশিক আমলের The Public Gambling Act, 1867 বাতিল করা হয়েছে। আধুনিক প্রযুক্তিনির্ভর জুয়া, অনলাইন বেটিং, ক্রিপ্টোকারেন্সিভিত্তিক লেনদেন এবং অর্থপাচার মোকাবিলায় নতুন আইনে বিস্তৃত বিধান যুক্ত করা হয়েছে।আইনের প্রধান বৈশিষ্ট্যমোট ২৪টি বিষয়ের সংজ্ঞা নির্ধারণ করা হয়েছে। এর...
৫ ঘন্টা আগে
খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে চার জামায়াত নেতার প্রতিনিধি দল
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের সংসদীয় প্রতিনিধি দল। মঙ্গলবার (৩০ জুন) জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।জানা যায়, ইরান সরকারের আমন্ত্রণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি উচ্চপর্যায়ের সংসদীয় প্রতিনিধিদল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী
৬ ঘন্টা আগে
‘সিগারেটের খুচরা মূল্য সমন্বয় করলে বছরে ৫ হাজার কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আসতে পারে’
নিম্নমূল্যের সিগারেটের খুচরা মূল্য নির্ধারণে ভগ্নাংশ থাকায় সরকার সম্ভাব্য রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে বলে দাবি করেছেন কুষ্টিয়া-৩ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী–সমর্থিত সংসদ সদস্য আমির হামজা। তার মতে, খুচরা পয়সার সংকটের কারণে ক্রেতারা নির্ধারিত মূল্যের চেয়ে বেশি অর্থ পরিশোধ করলেও সেই অতিরিক্ত অর্থ সরকারি কোষাগারে যাচ্ছে না।সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে...
৭ ঘন্টা আগে
খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে তেহরান যাচ্ছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের আমন্ত্রণে তিনি এ সফরে যাচ্ছেন।পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, আয়াতুল্লাহ আলী খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণের জন্য বাংলাদেশের স্পিকারের কাছে আনুষ্ঠানিক আমন্ত্রণ পাঠানো হয়েছে। আমন্ত্রণ গ্রহণ করে স্পিকার
১১ ঘন্টা আগে
