জাতীয়

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহ কমেছে, তিতাসের গ্রাহকদের গ্যাসের স্বল্পচাপের আশঙ্কা

অনলাইন ডেস্ক

১ দিন আগে


দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহ কমেছে, তিতাসের গ্রাহকদের গ্যাসের স্বল্পচাপের আশঙ্কা

ছবি: সংগৃহীত


দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত ভাসমান এলএনজি (লিকুইফায়েড ন্যাচারাল গ্যাস) টার্মিনাল থেকে রিগ্যাসিফায়েড এলএনজি (আরএলএনজি) সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এর ফলে জাতীয় গ্যাস সঞ্চালন ব্যবস্থায় চাপ সৃষ্টি হয়েছে এবং তিতাস গ্যাসের আওতাধীন এলাকায় সাময়িকভাবে গ্যাসের স্বল্পচাপ দেখা দিতে পারে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।

মঙ্গলবার (৭ জুলাই) তিতাস গ্যাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈরী আবহাওয়ার কারণে মহেশখালীর এলএনজি টার্মিনালগুলো থেকে প্রায় ৩০০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) আরএলএনজি সরবরাহ কমেছে। ফলে জাতীয় গ্যাস সঞ্চালন ব্যবস্থায় সরবরাহ সংকুচিত হওয়ায় বিভিন্ন শ্রেণির গ্রাহক এর প্রভাব অনুভব করতে পারেন।

তিতাস গ্যাসের ভাষ্য অনুযায়ী, পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত তাদের বিতরণ এলাকায় আবাসিক, বাণিজ্যিক ও শিল্প খাতের গ্রাহকদের গ্যাসের চাপ স্বাভাবিকের তুলনায় কম থাকতে পারে। বিশেষ করে ব্যস্ত সময়ে রান্নার কাজে গ্যাসের চাপ কমে যাওয়া এবং শিল্প কারখানায় উৎপাদন কার্যক্রমে সাময়িক বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে।

জ্বালানি খাত সংশ্লিষ্টরা বলছেন, দেশের প্রাকৃতিক গ্যাসের চাহিদা পূরণে আমদানিকৃত এলএনজির ওপর নির্ভরতা ক্রমেই বেড়েছে। ফলে মহেশখালীর এলএনজি টার্মিনালগুলোতে আবহাওয়াজনিত কোনো বিঘ্ন দেখা দিলে তার সরাসরি প্রভাব জাতীয় গ্যাস সরবরাহ ব্যবস্থায় পড়ে। বিশেষ করে সমুদ্র উত্তাল থাকলে এলএনজি জাহাজ থেকে গ্যাস গ্রহণ ও রিগ্যাসিফিকেশন কার্যক্রম ব্যাহত হতে পারে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, আবহাওয়া স্বাভাবিক হলে এলএনজি সরবরাহও স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি এবং পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট সংস্থাগুলো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে বলে জানিয়েছে।


অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা অবৈতনিকের পরিকল্পনা, ভালো ফল করলে মিলবে বৃত্তি: প্রধানমন্ত্রী
অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা অবৈতনিকের পরিকল্পনা, ভালো ফল করলে মিলবে বৃত্তি: প্রধানমন্ত্রী

মেয়েদের স্নাতক (অনার্স) পর্যন্ত শিক্ষা অবৈতনিক করার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ভালো ফল করা শিক্ষার্থীদের জন্য বৃত্তি চালুর উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। এছাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ড্রেস ও স্কুল ব্যাগ বিতরণ এবং কৃষিপণ্যের অপচয় কমাতে আধুনিক সংরক্ষণ প্রযুক্তি সম্প্রসারণের পরিকল্পনার কথাও তুলে ধরেন।বুধবার...

৫ ঘন্টা আগে


​স্থানীয় সরকার নির্বাচনে বড় কর্মযজ্ঞ: ১০ মাসে শেষ করার লক্ষ্য ইসির
​স্থানীয় সরকার নির্বাচনে বড় কর্মযজ্ঞ: ১০ মাসে শেষ করার লক্ষ্য ইসির

আগামী ১০ থেকে ১২ মাসের মধ্যে স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন সম্পন্ন করার একটি মহাপরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এই পরিকল্পনার অংশ হিসেবে আগস্টের দ্বিতীয়ার্ধে তফসিল ঘোষণা করে অক্টোবরের প্রথমার্ধে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এরপর পর্যায়ক্রমে পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ ও সিটি করপোরেশনের নির্বাচন...

১০ ঘন্টা আগে


‘মাদকের পক্ষে তদবির করলেও ব্যবস্থা’—বিএনপির জিরো টলারেন্স নীতির কথা জানালেন খায়রুল কবির খোকন
‘মাদকের পক্ষে তদবির করলেও ব্যবস্থা’—বিএনপির জিরো টলারেন্স নীতির কথা জানালেন খায়রুল কবির খোকন

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। তিনি বলেছেন, মাদক-সংক্রান্ত অপরাধে জড়িত ব্যক্তিদের পাশাপাশি তাদের পক্ষে তদবিরকারীদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে নরসিংদী পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের কামারগাঁও শাহী ঈদগাহ মাঠে এলাকাবাসীর...

১ দিন আগে


কাপ্তাই হ্রদে পানি বাড়ায় পাঁচ ইউনিটই চালু, জলবিদ্যুৎ উৎপাদন বেড়ে ১৫০ মেগাওয়াট
কাপ্তাই হ্রদে পানি বাড়ায় পাঁচ ইউনিটই চালু, জলবিদ্যুৎ উৎপাদন বেড়ে ১৫০ মেগাওয়াট

টানা কয়েক দিনের ভারী বর্ষণে কাপ্তাই হ্রদের পানির স্তর বৃদ্ধি পাওয়ায় দেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। দীর্ঘদিন পানির স্বল্পতার কারণে সীমিত সক্ষমতায় পরিচালিত হওয়ার পর মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যা থেকে কেন্দ্রটির পাঁচটি উৎপাদন ইউনিটই চালু করা হয়েছে। বর্তমানে কেন্দ্রটি থেকে মোট ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom