জাতীয়

দুই বছরের মধ্যে জ্বালানি সংকট কাটানোর লক্ষ্য সরকারের

অনলাইন ডেস্ক

১ মাস আগে


দুই বছরের মধ্যে জ্বালানি সংকট কাটানোর লক্ষ্য সরকারের

অনিন্দ্য ইসলাম অমিত


আগামী দুই বছরের মধ্যে দেশের চলমান জ্বালানি সংকট থেকে পুরোপুরি উত্তরণের লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

মঙ্গলবার (১১ আগস্ট) রাজধানীর ঢাকা ক্লাবে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ আয়োজিত ‘জ্বালানি খাতের সংকট: সম্ভাবনা ও উত্তরণের উপায়’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে দেশে বিদ্যুৎ ও জ্বালানি খাতে চাহিদার তুলনায় সরবরাহে ঘাটতি রয়েছে। এ পরিস্থিতির জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন তিনি।

গ্যাস সংকটের কারণ ব্যাখ্যা করে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, দেশের একটি ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বর্তমানে বিকল রয়েছে। এরই মধ্যে একটি বয়লারের কার্যক্রম শুরু করা হয়েছে। তবে পুরো এফএসআরইউ চালু করতে হলে বর্তমানে যে বয়লারে উৎপাদন চলছে, সেটিও সাময়িকভাবে বন্ধ রাখতে হবে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে বলে জানান তিনি।

নবায়নযোগ্য জ্বালানিতে ১০ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য

বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, আগামী সাড়ে চার বছরের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি খাত থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।

তিনি বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা আনতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর পাশাপাশি দেশের নিজস্ব জ্বালানি অনুসন্ধান ও উৎপাদন সক্ষমতা বাড়ানো প্রয়োজন।

এ লক্ষ্যে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) সক্ষমতা বাড়ানোর কাজও চলছে বলে জানান প্রতিমন্ত্রী।

গ্যাসের ওপর চাপ কমানোর পরামর্শ বিশেষজ্ঞদের

সেমিনারে অংশ নেওয়া জ্বালানি বিশেষজ্ঞরা বলেন, চলমান সংকট দ্রুত পুরোপুরি সমাধানের সহজ কোনো পথ নেই। গ্যাসের ওপর অতিরিক্ত নির্ভরতা কমাতে না পারলে ভবিষ্যতে সংকট আরও তীব্র হতে পারে।

তারা জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, দেশীয় গ্যাস অনুসন্ধান বৃদ্ধি, নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ এবং খাতটির অনিয়ম ও অপচয় বন্ধের ওপর গুরুত্ব দেন।

বিশেষজ্ঞদের মতে, জ্বালানি খাতে কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে হলে স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষ ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে অতীতের ভুল ও অনিয়ম থেকে শিক্ষা নিয়ে কার্যকর নীতি গ্রহণের ওপরও গুরুত্ব দেন তারা।


‘ডিসেম্বর নয়, এখনই বাংলাদেশে আসতে হবে’: ইয়াসের খান চৌধুরী
‘ডিসেম্বর নয়, এখনই বাংলাদেশে আসতে হবে’: ইয়াসের খান চৌধুরী

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, গণহত্যার বিচারের মুখোমুখি হতে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা নয়, এখনই বাংলাদেশে আসতে হবে। অনলাইনে বক্তব্য না দিয়ে বাংলাদেশে এসে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে জামালপুর শহরের স্টেশন রোডে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে...

১১ ঘন্টা আগে


প্রয়োজনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রয়োজনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের বিচারের আওতায় আনতে প্রয়োজনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর ধোলাইখালের মেয়র সাদেক হোসেন খোকা মাঠে ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে’ বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আইসিটি...

১১ ঘন্টা আগে


বর্জ্য থেকে বিদ্যুৎ ও সার উৎপাদনের উদ্যোগ ছড়িয়ে দিতে চায় সরকার
বর্জ্য থেকে বিদ্যুৎ ও সার উৎপাদনের উদ্যোগ ছড়িয়ে দিতে চায় সরকার

রোহিঙ্গা ক্যাম্পে প্লাস্টিক বর্জ্য থেকে বিদ্যুৎ এবং অন্যান্য বর্জ্য থেকে জৈব সার উৎপাদনের উদ্যোগ দেশের অন্যান্য এলাকাতেও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্য ব্যবস্থাপনা ও বিদ্যুৎ উৎপাদনের বিভিন্ন প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের এ...

১২ ঘন্টা আগে


খেলতে গিয়ে অসুস্থ, মারা গেলেন স্থানীয় সরকার বিভাগের উপসচিব
খেলতে গিয়ে অসুস্থ, মারা গেলেন স্থানীয় সরকার বিভাগের উপসচিব

খেলতে গিয়ে অসুস্থ হয়ে স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ আশরাফুল আফসার মারা গেছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, রাতে একটি স্টেডিয়ামে খেলতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আশরাফুল আফসার। একপর্যায়ে

১৬ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom