অপরাধ

দুদকের মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীকে

অনলাইন ডেস্ক

৫ মাস আগে


দুদকের মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীকে

ছবি: সংগৃহীত


বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক একাধিক হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরী-কে এবার দুর্নীতির মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে ১১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন আদালত।

সোমবার (১৮ মে) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

জানা গেছে, গত ২৫ মার্চ মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মো. আবুল কালাম আজাদ তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদক প্রসিকিউটর দেলোয়ার জাহান রুমি।

দুদকের আবেদনে বলা হয়, মাসুদ উদ্দিন চৌধুরীসহ সংশ্লিষ্টরা যোগসাজশের মাধ্যমে সরকারি ক্ষমতার অপব্যবহার করে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর জন্য এজেন্ট হিসেবে নিয়োগ পান। সরকার নির্ধারিত ফি ছিল ৭৮ হাজার ৯৯০ টাকা। তবে অভিযোগ রয়েছে, তারা শ্রমিকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করেন।

আবেদনে আরও বলা হয়, বিভিন্ন ধাপে রিক্রুটেড শ্রমিকদের কাছ থেকে অতিরিক্ত ১১৯ কোটি ৩২ লাখ ৭০ হাজার টাকা আদায় করা হয় এবং পরে সেই অর্থ বিভিন্ন উপায়ে পাচার করা হয়। এ ঘটনায় দণ্ডবিধি, মানিলন্ডারিং প্রতিরোধ আইন ও দুর্নীতি দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।

দুদকের দাবি, আসামি জামিনে মুক্তি পেলে তদন্তে বাধা সৃষ্টি করতে পারেন। তাই সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন।

এর আগে গত ২৩ মার্চ দিবাগত রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার বাসা থেকে মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। পরদিন পল্টন মডেল থানার এক মামলায় আদালত তাকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। পরে আরও কয়েকটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়।


ভাটারায় জমি দখলের অভিযোগ মুখ খুলতে ভয় এলাকাবাসীর
ভাটারায় জমি দখলের অভিযোগ মুখ খুলতে ভয় এলাকাবাসীর

সাইদনগরের মিজান ওরফে ‘সন্ত্রাসী মিজান’-এর বিরুদ্ধে জমি দখল, সাধারণ মানুষকে হয়রানি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসংক্রান্ত ১০টি মামলার আসামি হওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, আওয়ামী লীগ নেতা রেজাউলের সঙ্গে যোগসাজশে বিগত সরকারের আমলে সাধারণ মানুষের কোটি কোটি টাকার জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। আরও অভিযোগ রয়েছে, বর্তমানে রেজাউলের ভাই ও

২০ ঘন্টা আগে


রাশিয়া-ইউক্রেন যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃ/ত্যু
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃ/ত্যু

নির্মাণপ্রতিষ্ঠানে চাকরির প্রলোভন দেখিয়ে রাশিয়ায় নিয়ে ৩০ বাংলাদেশিকে দেশটির সেনাবাহিনীর হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে। মাত্র ২১ দিনের সামরিক প্রশিক্ষণ শেষে তাঁদের রাশিয়া-ইউক্রেন যুদ্ধে পাঠানো হয়। সেখানে ড্রোন হামলায় অন্তত ২০ বাংলাদেশির মৃত্যুর তথ্য পাওয়া গেছে। তাঁদের মধ্যে ১৭ জন যুদ্ধে যোগ দেওয়ার প্রথম দিনেই প্রাণ হারান।বুধবার (১৪ অক্টোবর) রাজধানীর...

২ দিন আগে


চাঁপাইনবাবগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক।
চাঁপাইনবাবগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক।

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার রেলবাগান প্রান্তিকপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে এ অভিযান পরিচালনা করা হয়।আটক ব্যক্তিরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রেলবাগান প্রান্তিকপাড়া এলাকার মো. রুবেল (৪৪) ও তাঁর স্ত্রী মোছা. নাসিমা বেগম (৪১)।মাদকদ্রব্য

২ দিন আগে


নেত্রকোনায় মিথ্যা ধর্ষণ মামলায় নারীর কারাদণ্ড
নেত্রকোনায় মিথ্যা ধর্ষণ মামলায় নারীর কারাদণ্ড

নেত্রকোনায় মিথ্যা ধর্ষণ মামলা করে এক ব্যক্তিকে কারাভোগে বাধ্য করার দায়ে লিপি আক্তার (৩৯) নামে এক নারীকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে নেত্রকোনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ কে

৩ দিন আগে

Dr.Mahfuzul Alom