দু-একটি ককটেল ফুটিয়ে সরকারকে কিছু করা যাবে না: তথ্য উপদেষ্টা
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
দু-একটি ককটেল বিস্ফোরণ বা বাসে আগুন দিয়ে সরকারের বিরুদ্ধে কোনো সংকট তৈরি করা যাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, জনগণের কষ্ট বাড়িয়ে সরকার সংকট তৈরি করতে চায় না। ডিজেলে প্রায় ৪০ হাজার কোটি টাকা লোকসান হতো, সেই লোকসান কমানোর চেষ্টা করা হচ্ছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাজধানীতে সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমার পরও দেশে দাম বাড়ানো হলো কেন—এমন প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বর্তমানে অত্যন্ত অস্থিতিশীল। সামনে দাম আরও বাড়তে পারে। এ অবস্থায় সরকারের পক্ষে কতটা ভর্তুকি দেওয়া সম্ভব, সেটিও বিবেচনায় নিতে হচ্ছে।
তিনি বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত। জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের কষ্ট হবে, তবে সরকারকে বিভিন্ন খাতের মধ্যে ভারসাম্য রাখতে হচ্ছে। একই সঙ্গে সবচেয়ে ঝুঁকিতে থাকা মানুষের পাশে সরকার রয়েছে বলেও দাবি করেন তিনি।
জাহেদ উর রহমান আরও বলেন, রাজনৈতিক সংকটের কোনো পরিস্থিতি সরকার দেখছে না। বিরোধী দল নিয়মতান্ত্রিক কর্মসূচি পালন করতে পারে। তবে ককটেল বিস্ফোরণ বা বাসে অগ্নিসংযোগের মতো কর্মকাণ্ডের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর
প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফর প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, ২২ সেপ্টেম্বর থেকে তাঁর কর্মসূচি শুরু হবে। ২৩ সেপ্টেম্বর রোহিঙ্গা ইস্যুতে আলোচনা এবং কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠক রয়েছে। ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে তাঁর। ২৫ সেপ্টেম্বর দেশের উদ্দেশে ফেরার পরিকল্পনা রয়েছে।
সানফ্রান্সিসকো সফর সংক্ষিপ্ত করার বিষয়ে জাহেদ উর রহমান বলেন, সেখানে দলীয় ও অন্যান্য কর্মসূচি হতে পারত। তবে দেশের বর্তমান পরিস্থিতি ও ব্যয় সাশ্রয়ের বিষয় বিবেচনায় প্রধানমন্ত্রী সফর সংক্ষিপ্ত করেছেন। তাঁর মতে, এ সময়ে প্রধানমন্ত্রীর দেশে থাকা বেশি গুরুত্বপূর্ণ।
বোয়িং কেনার প্রসঙ্গে
বাংলাদেশের বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়ে তথ্য উপদেষ্টা বলেন, বিষয়টি প্রকাশিত তথ্য। এ ধরনের চুক্তি হতে পারে। তবে এখন পর্যন্ত সরকারিভাবে যে তথ্য জানা গেছে, তা এর মধ্যেই সীমাবদ্ধ।
জ্বালানি তেলের দাম বাড়ানোর বিষয়ে তিনি আরও বলেন, বাজারমূল্যের হিসাবে ডিজেলে বিপিসির লিটারপ্রতি লোকসান প্রায় ৮৯ টাকা এবং দৈনিক লোকসান প্রায় ১০৯ কোটি টাকা ছিল। প্রতি লিটারে ২০ টাকা দাম বাড়ানোর ফলে প্রায় ১০ হাজার কোটি টাকা লোকসান কমানো সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন।
তারেক রহমানের সঙ্গে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গার বৈঠক
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা। মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে সাইডলাইনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার, অর্থনৈতিক অগ্রগতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।এ সময় বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও
২ ঘন্টা আগে
জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী পর্বে তারেক রহমান
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী পর্বে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ৯টার দিকে নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরের সাধারণ পরিষদ হলে বিশ্বের অন্যান্য রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে তিনি এ অধিবেশনে অংশ নেন।এর আগে প্রধানমন্ত্রী তার স্ত্রী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের
৩ ঘন্টা আগে
এক পয়সা বেশি ভাড়া নিলেই রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী
সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে প্রতি কিলোমিটারে এক পয়সাও বেশি আদায় করা হলে সংশ্লিষ্ট পরিবহনের রুট পারমিট বাতিল করা হবে বলে সতর্ক করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। অতিরিক্ত ভাড়া আদায় করলে জরিমানার পাশাপাশি ভবিষ্যতে রুট পারমিট পাওয়ার ক্ষেত্রেও জবাবদিহির মুখে পড়তে হবে বলে জানিয়েছেন তিনি।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে...
৭ ঘন্টা আগে
১১ দলের লংমার্চে যমুনা সেতুতে কিছু গাড়ির টোল দেওয়া হয়নি: রিজভী
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের উত্তরাঞ্চলমুখী লংমার্চে যমুনা সেতু দিয়ে পার হওয়া কিছু গাড়ির টোল দেওয়া হয়নি বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তাঁর দাবি, বিপুলসংখ্যক মানুষ দেখে টোল আদায়কারীরা হয়তো ভয় পেয়েছিলেন।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দেওয়া এক বক্তব্যে তিনি এসব কথা বলেন। তাঁর বক্তব্যের বিষয়ে গণমাধ্যমে...
৯ ঘন্টা আগে
