জাতীয়

দেশি চিকিৎসকদের সেবার প্রশংসায় প্রধানমন্ত্রী: ‘আমার মায়ের জন্য বিদেশেও এমন মানবিক সেবা পাওয়া যেত না’

অনলাইন ডেস্ক

২৫ দিন আগে


দেশি চিকিৎসকদের সেবার প্রশংসায় প্রধানমন্ত্রী: ‘আমার মায়ের জন্য বিদেশেও এমন মানবিক সেবা পাওয়া যেত না’

ছবি: সংগৃহীত


প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তার মায়ের চিকিৎসায় দেশের চিকিৎসকরা যে আন্তরিকতা ও মানবিক সেবা দিয়েছেন, বিদেশেও সে ধরনের সেবা পাওয়া সম্ভব হতো না।

শনিবার (১১ জুলাই) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও হাসপাতালের ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “এদেশের কয়েকজন চিকিৎসক আমার মাকে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে চিকিৎসা দিয়েছেন। মৃত্যুর কিছুদিন আগেও তিনি চিকিৎসার জন্য বিদেশে গিয়েছিলেন। পরে আবার বিদেশে নেওয়ার বিষয়ে আলোচনা চলছিল। তখন আমি বলেছিলাম, এখন যারা সেবা দিচ্ছেন, এই মানবিক যত্ন বিদেশে পাওয়া যাবে না।”

দেশের চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, “আমি দেখেছি, আমাদের চিকিৎসকরা মাকে যে সেবা দিয়েছেন, সেটা বিদেশে পাওয়া যেত না। এজন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ।”

ঢাকা মেডিকেল কলেজের অবদানের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “চব্বিশের আন্দোলনে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা অকাতরে জীবন দিয়েছেন। এই মেডিকেল কলেজ শুধু চিকিৎসকই তৈরি করেনি, সমাজনেতাও তৈরি করেছে। রাজধানীর মানুষের কাছে ঢাকা মেডিকেল এখন নির্ভরতার প্রতীক।”

চিকিৎসকদের উদ্দেশে তিনি বলেন, “মানুষ যখন বিপদে পড়ে চিকিৎসকের কাছে যায়, তখন পরম আস্থা নিয়েই যায়। তাই চিকিৎসকদের দায়িত্ব শুধু রোগের চিকিৎসা নয়, মানুষের সেই বিশ্বাসও ধরে রাখা।”

জনস্বাস্থ্যে প্রতিরোধমূলক ব্যবস্থার ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। একজন রোগীর চিকিৎসায় রাষ্ট্রের যে ব্যয় হয়, প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করা গেলে সেই ব্যয় অনেক কমানো সম্ভব। আমরা এ দিকেই গুরুত্ব দিচ্ছি।”

তিনি জানান, সরকার স্বাস্থ্যসেবাকর্মীদের বিশেষ প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে। প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে মানুষকে স্বাস্থ্য বিষয়ে সচেতন করবেন, যাতে রোগের প্রকোপ কমে এবং প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা আরও কার্যকর হয়।


জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আজ থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আজ থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি, আত্মত্যাগ ও গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস সংরক্ষণে প্রতিষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আজ (বৃহস্পতিবার, ৬ আগস্ট) থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হচ্ছে। এর আগে বুধবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে জাদুঘরটির উদ্বোধন করেন।জাদুঘরটিতে জুলাই আন্দোলনের ঘটনাপ্রবাহ, শহীদ ও আহতদের স্মৃতি, ঐতিহাসিক আলোকচিত্র, ভিডিওচিত্র, গুরুত্বপূর্ণ দলিল, ব্যক্তিগত ব্যবহার্য...

২ ঘন্টা আগে


‘জুলাই জাতীয় সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করা হবে’—স্বরাষ্ট্রমন্ত্রী
‘জুলাই জাতীয় সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করা হবে’—স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই জাতীয় সনদের প্রতিটি অক্ষর ও চেতনা বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জাতীয় ঐক্য, সাংবিধানিক সংস্কার এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার কোনো বিকল্প নেই।বুধবার (৫ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের পরিবারের সংবর্ধনা এবং...

২ ঘন্টা আগে


‘ক্রসফায়ারের নামে সাড়ে ৪ হাজার মানুষকে হত্যা করা হয়েছে’—আইনমন্ত্রী
‘ক্রসফায়ারের নামে সাড়ে ৪ হাজার মানুষকে হত্যা করা হয়েছে’—আইনমন্ত্রী

বিগত ১৬ বছরের শাসনামলে ‘ক্রসফায়ারের’ নামে সাড়ে চার হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। একই সময়ে ৭০০-এর বেশি মানুষ গুম এবং ৬০ লাখের বেশি মানুষের বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলা দেওয়া হয়েছিল বলেও দাবি করেন তিনি।বুধবার (৫ আগস্ট) বিকেলে রাজধানীর...

১৫ ঘন্টা আগে


ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিভিন্ন ইস্যু সৃষ্টি করে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে। অহেতুক ইস্যু তৈরি করে দেশের শান্তি-শৃঙ্খলা ও গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত করার চেষ্টা করা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।বুধবার (৫ আগস্ট) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন অনুষ্ঠানে দেওয়া লিখিত বক্তব্যে...

১৭ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom