দেশে বাকস্বাধীনতার প্রতিপক্ষ এখন বিভিন্ন গোষ্ঠী: আসিফ নজরুল
অনলাইন ডেস্ক
আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, দেশের বাকস্বাধীনতার প্রতিপক্ষ এখন আর শুধু ফ্যাসিস্ট সরকার বা তার দলের ক্যাডাররা নয়, বরং বিভিন্ন গোষ্ঠীও। তিনি একটি টক শোতে অংশ নিয়ে এ মন্তব্য করেন।
আসিফ নজরুল জানান, গত চার মাসে তার বিরুদ্ধে ১৭টি ভিডিও তৈরি করা হয়েছে, যেখানে ২০০ কোটি টাকার দুর্নীতির মতো অভিযোগও আনা হয়েছে। তিনি বলেন, গত ১৫ বছর ধরে আওয়ামী লীগের শাসনামলে যত সমালোচনা তাকে শুনতে হয়েছে, তার চেয়ে গত সাত মাসে তার বিরুদ্ধে বেশি কটু কথা বলা হয়েছে। তবে তিনি এসবের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেননি বা কাউকে গ্রেপ্তার করতে বলেননি।
তিনি আরও বলেন, একদল অন্য দলকে 'ধর্মপ্রবণ' বা 'ধর্মীয় উন্মাদ' বলছে, আবার কেউ কেউ অন্যকে 'নাস্তিক' আখ্যা দিচ্ছে। এছাড়া, ভারত-পাকিস্তান-দালাল-শত্রু ইত্যাদি রটনাও চলছে। বিপ্লব-পরবর্তী এই সময়ে মানুষের মধ্যে এক ধরনের অস্থিরতা ও অনিশ্চয়তা বিরাজ করছে, এবং কিছুটা শৃঙ্খলার অভাবও দেখা যাচ্ছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে আসিফ নজরুল মব জাস্টিস দমনে সরকারের ব্যর্থতার কথা স্বীকার করেন। তিনি বলেন, 'মব জাস্টিসকে দমন করার জন্য সরকারের যতটুকু কঠোরতা দেখানো দরকার ছিল, তা নিয়ে সমালোচনার অবকাশ আছে।' তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির একটি উথান-পতন হলেও অপরাধ প্রবণতা মোটামুটি নিয়ন্ত্রণে আছে।
তিনি বলেন, যে রক্ত ও আত্মত্যাগের মাধ্যমে সমাজ গড়ে উঠেছে, সেখানে এই ধরনের পরিস্থিতি গভীর উদ্বেগের জন্ম দিচ্ছে। প্রত্যাশিত মাত্রায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা সম্ভব না হওয়ায় সমাজের অসুস্থতাগুলো আরও তীব্রভাবে প্রকাশ পাচ্ছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতির এই ব্যর্থতার পেছনে তিনি কিছু কারণও তুলে ধরেন। আসিফ নজরুল বলেন, প্রতিষ্ঠানগুলোর রাজনৈতিকীকরণ একটি বড় সমস্যা। তার মতে, বাংলাদেশে সবচেয়ে বেশি রাজনৈতিকীকরণ হয়েছে পুলিশ বাহিনীর। তিনি অভিযোগ করেন, বিশেষ করে গোপালগঞ্জ ও ছাত্রলীগ সংশ্লিষ্টদের পুলিশে নিয়োগ দেওয়া হয়েছে। গত ১৫ বছরের ফ্যাসিবাদী সরকারের শাসনামলে পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের অধিকাংশই ছিলেন আওয়ামী লীগের অনুগত। পরবর্তী সময়ে যারা বঞ্চিত ছিলেন, তাদের বড় পদে বসানো হলেও তাদের বাস্তব অভিজ্ঞতা বা স্বাধীনতা ছিল না। ফলে পুলিশে পেশাদারিত্ব ফিরিয়ে আনা কঠিন হয়ে দাঁড়িয়েছে।
তিনি আরও বলেন, ধ্বংসপ্রায় একটি প্রতিষ্ঠানকে সংস্কার ও পরিবর্তন করতে সময় লাগছে, যদিও এ ব্যাপারে প্রচেষ্টা চলছে।
দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: ডেপুটি স্পিকার
বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, দলের নেতাকর্মীসহ যে কেউ দুর্নীতি বা অনিয়মে জড়িত হলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নেত্রকোণার কলমাকান্দা উপজেলা পরিষদ মিলনায়তনে ‘ফ্যামিলি কার্ড’ ও ‘ক্ষুদ্র...
৫ ঘন্টা আগে
অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
আগামী অক্টোবর ও নভেম্বরে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি চলছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। জাপান সফরে বিনিয়োগ ও জনশক্তি রপ্তানি, তুরস্কে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১ এবং সৌদি আরবে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনায় গুরুত্ব পেতে পারে।বডি:কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবরের শেষ সপ্তাহে জাপান সফরের সম্ভাবনা রয়েছে...
৫ ঘন্টা আগে
পাটওয়ারীর বক্তব্যের জবাব দিতে চান না স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যকে ‘অসংলগ্ন ও ভারসাম্যহীন’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ ধরনের বক্তব্যের কোনো জবাব তিনি দিতে চান না বলেও জানিয়েছেন।রোববার (২৭ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।সম্প্রতি নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছিলেন, সরকার তাদের দাবিগুলো মেনে নিলে...
২৩ ঘন্টা আগে
‘ডিসেম্বর নয়, এখনই বাংলাদেশে আসতে হবে’: ইয়াসের খান চৌধুরী
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, গণহত্যার বিচারের মুখোমুখি হতে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা নয়, এখনই বাংলাদেশে আসতে হবে। অনলাইনে বক্তব্য না দিয়ে বাংলাদেশে এসে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে জামালপুর শহরের স্টেশন রোডে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে...
১ দিন আগে
