ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি শেখ জাহিদুল ইসলাম
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
ঢাকা মেট্রোপলিটন পুলিশ-র রমনা বিভাগের নতুন উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন আলোচিত পুলিশ কর্মকর্তা শেখ জাহিদুল ইসলাম। শনিবার ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার এস এন মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক কার্যালয় আদেশে তাকে এ দায়িত্ব দেওয়া হয়।
পুলিশ ও রাজনৈতিক সূত্রে জানা গেছে, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন নীলফামারীর তৎকালীন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনকালে শেখ জাহিদুল ইসলামের নেতৃত্বে সৈয়দপুর বিমানবন্দর-এ একটি ঝটিকা অভিযান পরিচালনা করা হয়।
ওই অভিযানে বেলাল উদ্দিন প্রধান-কে সন্দেহভাজন হিসেবে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ৭৪ লাখ টাকা উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়। নির্বাচনের ঠিক আগে বিপুল পরিমাণ নগদ অর্থসহ জামায়াত নেতাকে আটকের ঘটনায় দেশজুড়ে রাজনৈতিক অঙ্গন ও গণমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছিল।
ডিএমপিতে সাম্প্রতিক এই রদবদলের ধারাবাহিকতায় গত ৫ মে রমনা বিভাগের তৎকালীন ডিসি মাসুদ আলম-কে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়। এরপর থেকেই রমনা বিভাগের গুরুত্বপূর্ণ পদটি শূন্য ছিল।
এর আগে একই দিনে শেখ জাহিদুল ইসলামকে নীলফামারীর এসপি পদ থেকে ডিএমপির ডিসি হিসেবে বদলি করা হয়েছিল। শনিবারের আদেশে তাকে আনুষ্ঠানিকভাবে রমনা বিভাগের দায়িত্ব দেওয়া হয়।
একই আদেশে ডিএমপির ডিসি মিনা মাহমুদা-কে ডিএমপির ট্রাফিক অ্যাডমিন (প্ল্যানিং অ্যান্ড রিসার্চ) বিভাগে বদলি করা হয়েছে।
ইতিহাসে সর্বোচ্চ পূজামণ্ডপ বরাদ্দ ও নিরাপত্তায় দুর্গাপূজা স্বরাষ্ট্রমন্ত্রী
বারের শারদীয় দুর্গাপূজা দেশের ইতিহাসে সর্বোচ্চসংখ্যক পূজামণ্ডপ, সর্বোচ্চ অর্থ বরাদ্দ, সর্বোচ্চ ছুটি ও সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর বনানীতে কামাল আতাতুর্ক এভিনিউ-সংলগ্ন বনানী পূজার মাঠে গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন আয়োজিত দুর্গাপূজার মহাষষ্ঠীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।ইতিহাসে সর্বোচ্চ...
৯ ঘন্টা আগে
শনিবার খোলা থাকবে সব সরকারি অফিস ও ব্যাংক
হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার ছুটি সমন্বয় করতে ১৭ অক্টোবরের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। ফলে আগামীকাল শনিবার দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসের পাশাপাশি সব তফসিলি ব্যাংক খোলা থাকবে। এর আগে, গত ৭ অক্টোবর এক দিন ছুটি বাড়িয়ে শারদীয় দুর্গাপূজার ছুটি ঘোষণা করে সরকার।
৯ ঘন্টা আগে
অর্থবছরের প্রথম সাড়ে তিন মাসে রেমিট্যান্স বেড়েছে ১২.৯ শতাংশ
চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ১৩ অক্টোবর পর্যন্ত সময়ে দেশে ৯.৯৯৭ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। আগের অর্থবছরের একই সময়ে আসা ৮.৮৫৬ বিলিয়ন ডলারের তুলনায় এ প্রবাহ ১২.৯ শতাংশ বেশি।বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত দেশে ১.৪০৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে।
১ দিন আগে
ভোরে কুয়াশার চাদরে ঢাকা নীলফামারী বাড়ছে শীতের আমেজ
মধ্যরাত থেকেই কুয়াশার চাদরে ঢেকে যায় চারপাশ। দূরের পথ ঝাপসা, ঘাসের ডগায় জমে শিশির। হিমেল হাওয়ায় উত্তরের জেলা নীলফামারীতে অনুভূত হচ্ছে শীতের আগমনী বার্তা। তবে সূর্যের আলো বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে কেটে যাচ্ছে কুয়াশা। উত্তরাঞ্চলের জনপদে ভোরের এই পরিবর্তিত আবহাওয়া জানান দিচ্ছে ঋতু বদলের বার্তা। স্থানীয়রা জানান, চলতি মৌসুমে এটাই...
১ দিন আগে
