সর্বশেষ খবর

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর নিয়োগ বাতিল

অনলাইন ডেস্ক

১ মাস আগে


{news.title}

ছবি: সংগৃহীত


ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবে শেখ মো. সাজ্জাত আলী-এর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়

রোববার জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৪ সালের ২০ নভেম্বরের প্রজ্ঞাপন অনুযায়ী ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)-এর পুলিশ কমিশনার পদে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া শেখ মো. সাজ্জাত আলীর অবশিষ্ট মেয়াদ তার আবেদনের প্রেক্ষিতে বাতিল করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে, গত ২৫ ফেব্রুয়ারি তিনি অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগের কারণ হিসেবে ‘ব্যক্তিগত ও পারিবারিক’ কারণ উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, ২০২৪ সালের ২০ নভেম্বর তাকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল।

নতুন কমিশনার নিয়োগ না দেওয়া পর্যন্ত ডিএমপির দায়িত্ব পালন করবেন অতিরিক্ত কমিশনার (প্রশাসন) মো. সরওয়ার। এ বিষয়ে ২৬ ফেব্রুয়ারি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে মো. আলী হোসেন ফকির, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), তথ্য জানান।

 

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom